এক্সপ্লোর

Optical Illusion: প্রজাপতি না মানুষের মুখ ? কী দেখছেন, কী কারণ

Optical Illusion Reveals Facts: এই অপটিকাল ইলিউশন তৈরি করা ছবি আসলে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। কারণ আপনি এমন কিছু দেখতে পারেন যা অন্যরা দেখেন না।

কলকাতা: মনস্তত্ত্ব বিজ্ঞান (Psychology) জানায় যে আপনি প্রথমে যা দেখেন তার উপর নির্ভর করে আপনার মানসিকতা, আপনার মস্তিষ্ক (Brain) কীভাবে কাজ করছে। অনেকসময়ই হয় বেশ কিছু দৃষ্টিভ্রম (Optical Illusion) করা ছবি দেখে আপনার কি ভাবনা চিন্তা রয়েছে তার প্রতিফলন হয়ে উঠতে পারে। এই অপটিকাল ইলিউশন তৈরি করা ছবি আসলে আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করার জন্য ডিজাইন (Design) করা হয়েছে। কারণ আপনি এমন কিছু দেখতে পারেন যা অন্যরা দেখেন না। অথবা আপনি প্রথমে যা দেখেন তা আপনার সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে।

কী ছবি দেখছেন তা নিয়ে নানা বিতর্কও তৈরি হতে পারে। এখন যে ছবিটির কথা বলা হচ্ছে তা নিয়েও নানা বিভ্রান্তি রয়েছে যে ছবিটি আসলে কীসের। গালা স্পিন দ্বারা ডিজাইন করা এই ছবিতে কেউ কেউ একটি হলুদ প্রজাপতি দেখতে পাচ্ছেন আবার অন্যরা দুটি মুখ দেখতে পাচ্ছেন। আমাদের প্রশ্ন রইল ছবিটি এক ঝলক দেখার পর আপনি কী দেখতে পাচ্ছেন? 


Optical Illusion: প্রজাপতি না মানুষের মুখ ? কী দেখছেন, কী কারণ

আরও পড়ুন, ৬ জন মহিলার ৫ জোড়া পা? ছবি দেখে চক্ষু ছানাবড়া সকলের

দ্য সান সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে এর আগে এই ছবি নিয়ে একটি সমীক্ষা হয়েছে। সেখানে মোট ৭১ শতাংশ মানুষ এক ঝলকে ছবিটি দেখে তা প্রজাপতি ভেবেছেন। ২৯ শতাংশ মানুষ দুটি মানুষ দেখেছেন। সেন্ট্রাল ভিশন অপটিশিয়ানস-এর একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ভাবিন শাহ অবশ্য এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন যে কেন এমনটা হয়।

চক্ষুরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন অনেকেই ছবিটি দেখে প্রজাপতি দেখবেন আবার অনেকে মানুষের মুখ দেখতে পারেন। মস্তিষ্কের এমন কিছু অংশ রয়েছে যেখানে এটিকে বিভ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। দুটি ছবিকে আলাদা করা যায় না। তাই মস্তিষ্কে যে রঙ আগে বিশ্লেষিত হয় তা বোঝা যায় আগে। তাই রঙের ক্ষেত্রে স্মৃতি যার যেমন ভাল তেমনটাই দেখা যাবে।" আবার বেশ কয়েকজন স্নায়ুবিজ্ঞানী বিশ্বাস করেন যে দৃষ্টিভ্রমের নানা কারণ থাকে। কোনও বিশেষ কারণে এমনটা হয় না। 

এই ছবিতে আপনি কোনটি আগে দেখতে পেলেন? 

 

সেরা শিরোনাম

Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget