এক্সপ্লোর

Viral Video: বালির মধ্যে আটকে ফেরারি, টেনে তুলল গরুর গাড়ি ! ভাইরাল ভিডিও

Viral News: ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বালি থেকে গরুর গাড়িটি যখন ফেরারি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন সেই মুহূর্ত নিজেদের মোবাইল ফোনের ক্যামেরা ধরে রাখছেন স্থানীয়দের অনেকেই।

Viral Video: বালির মধ্যে আটকে গিয়েছে আলিশান ফেরারি। তাকে উদ্ধার করতে এসেছে গরুর গাড়ি। অবশেষে বালির মধ্যে থেকে ওই বিলাসবহুল গাড়িটিকে টেনে তুলেছে গরুর গাড়িটিই। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল না হলে বোধহয় কেউ বিশ্বাসই করতেন না এই ঘটনা। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে সমুদ্রের পাশে বালির মধ্যে আটকে গিয়েছে একটি ফেরারি গাড়ির চাকা। অনেক চেষ্টার পরেও তা তোলা সম্ভব হচ্ছে না। বারবার বালিতে চাকা পিছলে যাচ্ছে, গাড়িটি এগোতে পারছে না। অবশেষে সেই গাড়িটিকে উদ্ধার করতে এসেছে একটি গরুর গাড়ি। 

দুটো গরু টানছিল ওই গাড়িটি। সেটিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ফেরারি গাড়িটির সঙ্গে। তার পিছন থেকে ধাক্কা দিচ্ছিলেন দুই ব্যক্তি। শেষ পর্যন্ত গরুর গাড়ির দৌলতেই এ যাত্রায় বালির বিচ থেকে বেরোতে পেরেছে ফেরারি গাড়িটি। জানা গিয়েছে, মুম্বইয়ের কাছে আলিবাগে এই কাণ্ড ঘটেছে। রায়গড় জেলার রেভদন্ড বিচে বালির মধ্যে আটকে গিয়েছিল ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাণকারী সংস্থার একটি আলিশান গাড়ি। এই ফেরারি মডেলটি ছিল একটি স্পোর্টস কার। তবুও তার চাকা বারবার পিছলে আটকে যাচ্ছিল বালিতে। আর তার জেরেই ওই এলাকা ছেড়ে বেরোতে পারছিল না গাড়িটি। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বালি থেকে গরুর গাড়িটি যখন ফেরারি গাড়িটিকে টেনে নিয়ে যাচ্ছে, তখন সেই মুহূর্ত নিজেদের মোবাইল ফোনের ক্যামেরা ধরে রাখছেন স্থানীয়দের অনেকেই। এই বিলাসবহুল গাড়ি সকালের দিকে এসেছিল বিচে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বালিতে আটকে যায় চাকা। গাড়ির চালক থেকে শুরু করে আশপাশের অনেকে মিলেই গাড়িটিকে বের করার চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। অবশেষে ফেরারির সঙ্গে দড়ি বেঁধে রাখা হয় একটি গরুর গাড়ি। তারপর পিছন থেকে ধাক্কা দেন কয়েকজন যুবক। অবশেষে বালি থেকে বেরিয়ে আসে ফেরারির আটকে থাকা চাকা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও। 

আরও পড়ুন- পেট্রোল পাম্পের ভিতরেই 'বনফায়ার', আগুন জ্বালিয়ে চেয়ার পেতে বসে চালু খোশগল্প 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget