এক্সপ্লোর

General Knowledge Story: বিশ্বে কে প্রথম মোবাইলে কথা বলেছিলেন, জানেন কী ?

Mobile Phone Call: আজ থেকে প্রায় ৫০ বছর আগের কথা। ১৯৭৩ সালের ৩ এপ্রিল মোটোরলা কোম্পানির কর্মী মার্টিন কুপারই প্রথম এই মোবাইল ফোন আবিষ্কার করেন। কাকে ফোন করেছিলেন প্রথম ?

কলকাতা: আজকালকার দিনে মোবাইল ফোন ছাড়া এক পাও চলা অসম্ভব। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, এমনকি টাকা-পয়সার লেনদেন সবই হয় মোবাইল ফোনে। একটা সময় যখন মোবাইল ফোন ছিল না, তখনকার কথা কল্পনা করলে চমকে উঠতে হয়। কীভাবে হত তখন এত কিছু ? আর যিনি মোবাইল (Mobile Phone) আবিষ্কার করলেন প্রথম, এই বিশ্বের ইতিহাসে তিনি তো অমর। কিন্তু জানেন কী, সেই মোবাইলে প্রথম কে কথা বলেছিলেন ? কীভাবে আবিষ্কার হল এই মোবাইল ফোন ?

আজ থেকে প্রায় ৫০ বছর আগের কথা। ১৯৭৩ সালের ৩ এপ্রিল মোটোরলা কোম্পানির কর্মী মার্টিন কুপারই প্রথম এই মোবাইল ফোন আবিষ্কার করেন। নিউ ইয়র্কের সিক্সথ অ্যাভিনিউ থেকেই তিনি প্রথম ফোনে কথা বলেছিলেন। ৫৩ ও ৫৪ নং স্ট্রিটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রথম ফোন (Mobile Phone) করেন মার্টিন কুপার। বিশ্বের প্রথম পোর্টেবল সেলফোন বানানোর প্রজেক্টে কাজ করছিলেন মার্টিন কুপার। প্রথম সেই ফোন তৈরি করার পর কাকে ফোন করেছিলেন কুপার ? মোটোরোলার তখনকার প্রতিদ্বন্দ্বী কোম্পানি বেল ল্যাবরেটরিজের কর্মী জোয়েল এঞ্জেলকে ফোন করে কুপার বলেছিলেন, তিনি একটা নিজস্ব, হাতে ধরা যায় এমন চলমান সেলফোন থেকে কথা বলছেন।

ফোনে মার্টিন কুপার বলেন, 'জোয়েল, আমি মার্টি, সেলফোন থেকে আমি ফোন করছি। একটা সত্যিকারের হাতে ধরা চলমান সেলফোন।' অন্যপারে তখন সব চুপচাপ। কোনও উত্তর নেই জোয়েলের। ২০১১ সালে বিবিসির একটি সাক্ষাৎকারে মার্টিন কুপার বলেছিলেন, তাঁর এই কথা শুনে জোয়েলের মুখে কোনও সাড়া ছিল না কিছুক্ষণ। তিনি ভেবেছিলেন জোয়েল হয়ত দাঁত কামড়াচ্ছে।

আজকের দিনের সরু পাতলা গোছের মোবাইলের (Mobile Phone) বদলে সেই সময় বিশ্বের প্রথম মোবাইল ফোনটা একটা জুতোর বাক্সের মতই বড় ছিল। একজন সেই ফোনে একটানা ২৫ মিনিট কথা বলতে পারতেন, আর ১০ ঘণ্টা সময় লাগত চার্জ দিতে সেই ফোন। তবে সেই ফোন বাজারে আসতে লেগে গেল আরও ১০ বছর। ১৯৮৩ সালেই মার্কিন যুক্তরাষ্ট্রে মোটোরোলা প্রথম তার DynaTAC 8000X মোবাইল ফোন বাজারে আনে। তখন তার দাম ছিল ৩৯৯৫ ডলার। ফোনটির ওজন ছিল এক কিলোর কাছাকাছি, মার্কিন হিসেবে আড়াই পাউন্ডের কাছাকাছি। মার্টিন কুপার জানান যে এই ফোন এতটাই ভারি ছিল যে একে টানা ২৫ মিনিটের বেশি হাতে ধরেও রাখা যেত না।

আজ থেকে ৫০ বছর আগে আবিষ্কার হওয়া মোবাইল ফোন (Mobile Phone) আজ কীভাবে বিশ্বকে পালটে ফেলছে ক্রমে ক্রমে। এই মোবাইলের পরিবর্তন নিয়ে মার্টিন কুপার এক সাক্ষাৎকারে জানান যে আগামীদিনে মোবাইল শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার জগতকে নিয়ন্ত্রণ করবে। তিনি বলেন, 'আমি আশাবাদী। মোবাইল ফোনের প্রচুর খারাপ দিক আছে। কিন্তু আমি আজও মনে করি যে মানবসভ্যতাকে এটি ভালপথেই চালিত করেছে এবং ভবিষ্যতেও তাই করবে।'    

আরও পড়ুন: Guinness World Record: নাকের মধ্যে গোঁজা ৬৮টি দেশলাই কাঠি! আশ্চর্য বিশ্বরেকর্ড যুবকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget