এক্সপ্লোর

Viral News: রেডমি ৬এ ফোন ফেটে মৃত্যু মহিলার! চাঞ্চল্যকর অভিযোগ ইউটিউবারের

Phone Exploded: এর আগেও বেশ কিছু ফোনে বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছে। এ যাত্রায় এক মহিলার মৃত্যুর অভিযোগ উঠেছে।

Smartphone Exploded: ফোন বিস্ফোরণের (Phone Exploded) ঘটনা এর আগে বহুবার শোনা গিয়েছে। কয়েকমাস আগে পরপর এই ধরনের ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে অভিযোগ উঠেছে ওয়ানপ্লাস সংস্থার নর্ড সিরিজের (OnePlus Nord Series) ফোনের বিরুদ্ধে। এবার একই অভিযোগ উঠেছে রেডমি (Redmi) সংস্থার ফোনের বিরুদ্ধে। এক ইউটিউবারের (YouTuber) দাবি, এই ঘটনায় মৃত্যু হয়েছে দিল্লি-এনসিআরের বাসিন্দা এক মহিলার। ওই ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, এক যুবকের আত্মীয়া ঘুমের সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমিয়ে ছিলেন। আচমকাই সেই ফোনে বিস্ফোরণ হয়। এরপর মৃত্যু হয় মহিলার। রেডমি ৬এ (Redmi 6A) ফোনে বিস্ফোরণের অভিযোগ উঠেছে। আমাদের অনেকেরই স্বভাব রয়েছে রাতে ঘুমাতে গিয়ে মুখের কাছে ফোন নিয়ে ব্যবহার করা এবং তা বালিশের উপর বা পাশে রেখে ঘুমিয়ে পড়া। অনুমান ওই মহিলাও তেমনটাই করেছিলেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে শাওমি সংস্থা। তাদের কথায় গোটা ঘটনাই তদন্ত সাপেক্ষ।

এই প্রথম যে রেডমি ফোনে বিস্ফোরণ হয়েছে তা কিন্তু নয়। এর আগেও শাওমির সাব-ব্র্যান্ড এই সংস্থার ফোনে বিস্ফোরণ হয়েছিল। ২০১৯ সালে রেডমি ৯এ ফোনে বিস্ফোরণ হয়েছে এক ইউজারের পকেটে। এই ঘটনা ঘটেছিল দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশে। তবে সে যাত্রায় বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। অল্পের উপর দিয়েই চোট আঘাত পেয়েছিলেন ওই ইউজার। কিন্তু এ যাত্রায় অভিযোগ উঠেছে প্রাণহানির। রেডমি ৬এ ফোনে বিস্ফোরণ হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। জনৈক ইউটিউবার তেমনটাই দাবি করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ওয়ানপ্লাস নর্ড ২ ফোনে বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা শোনা গিয়েছে। কখনও ইউজারের পোশাকের মধ্যেই ফোন ফেটে গিয়ে চোট পেয়েছেন ওই ব্যক্তি। কখনও বা ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে ফোনে বিস্ফোরণ হয়েছে। বেশ কয়েকটি অভিযোগ উঠেছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোনের বিরুদ্ধে। তবে কোনও ক্ষেত্রেই প্রাণহানির মতো ঘটনা ঘটেনি। যদিও প্রায় সব ঘটনাতেই যাঁদের সঙ্গে এমনটা ঘটেছে তাঁরা বেশ ভালরকম চোট আঘাত পেয়েছিলেন।

সোশ্যাল মিডিয়ায় নতুন করে ফোন বিস্ফোরণের ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। ফোন নির্মাণকারী সংস্থাগুলি ভালভাবে ফোনের কনফিগারেশন পরীক্ষা না করেই বাজারে লঞ্চ করে দেয় বলেও অভিযোগ উঠছে। বিশেষ করে ফোনের ব্যাটারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে নেটিজেনদের অনেকেই। নতুন করে রেডমি ৬এ ফোনের বিস্ফোরণের ঘটনায় আদতে ঠিক কীভাবে ফোন ফেটে গিয়েছে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

আরও পড়ুন- অবশেষে ইচ্ছাপূরণ! ২১ বছর পর দাড়ি কাটলেন এই ব্যক্তি, কী পুরো ঘটনা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget