এক্সপ্লোর

Chhattisgarh News: অবশেষে ইচ্ছাপূরণ! ২১ বছর পর দাড়ি কাটলেন এই ব্যক্তি, কী পুরো ঘটনা?

Chhattisgarh: শুক্রবার, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যের ৩২তম জেলা  মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুরের উদ্বোধন করেন।  মানেন্দ্রগঢ়েই জেলার হেডকোয়ার্টার তৈরি হবে।

ছত্তীসগঢ়: দীর্ঘ ২১ বছর পর ইচ্ছেপূরণ। আর তারপরই ক্ষৌরকর্ম সারলেন ছত্তীসগঢ়ের (Chhattisgarh) এক ব্যক্তি। হ্যাঁ, ঠিকই শুনলেন। টানা ২১ বছর ধরে দাড়িতে ক্ষুর ছোঁওয়াননি তিনি। কেন বলুন তো? ছত্তীসগঢ়ের অন্দরে মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুরকে (Manendragarh-Chirmiri-Bharatpur) পৃথক জেলা হিসেবে ঘোষণা করার দাবিতে ২১ বছর ধরে দাড়ি কামাননি (shaving) তিনি। 

ইচ্ছেপূরণ, সম্পন্ন হল ক্ষৌরকর্ম

শুক্রবার ছত্তীসগঢ় সরকার রাজ্যের ৩২তম জেলা হিসাবে এমসিবি অর্থাৎ মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুর ঘোষণা করার সঙ্গে ওই ব্যক্তির সংকল্প পূর্ণ হয়। 

মানেন্দ্রগঢ়ের বাসিন্দা রামশঙ্কর গুপ্ত একজন আরটিআই অ্যাক্টিভিস্ট। গত বছর অগাস্ট মাসে মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুরকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করায় ২১ বছর পর রামশঙ্কর গুপ্ত দাড়ি কাটেন। কিন্তু এই নবঘোষিত জেলার উদ্বোধন করতে যেহেতু আরও এক বছর লেগে গেল, তাই রামশঙ্কর গুপ্ত নিজের সংকল্পে অটল থেকে এই এক বছর ফের দাড়ি কাটেননি। 

তবে শুক্রবার তাঁর ইচ্ছাপূরণ হল অবশেষে, এবং তিনি কামিয়ে ফেললেন তাঁর দাড়ি। এখন তিনি 'ক্লিন শেভড'। এমসিবি জেলার কালেক্টরের হাতে তিনি প্রথম স্মারকলিপিও জমা দিয়েছেন।

রামশঙ্কর গুপ্তার কথায়, 'আমার সংকল্প ছিল যে যতদিন না মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুরকে নতুন জেলা হিসেবে ঘোষণা না করা হচ্ছে আমি দাড়ি কামাবো না। যদি  মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুর কোনওদিনই নতুন জেলা না হত তাহলে আমি কখনওই দাড়ি কাটতাম না। প্রায় ৪০ বছরের সংগ্রাম এটা। আসল মানুষ যাঁরা এই জেলার পরিচিতির জন্য লড়াই করেছেন তাঁরা সকলেই আজ প্রয়াত। এবার তাঁদের আত্মা শান্তি পাবে।'

তিনি আরও বলেন, 'আমি মুখ্যমন্ত্রীর ভূপেশ বাঘেলকে ধন্যবাদ জানাই। আমি আশা করি  মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুর কেবল ছত্তীসগঢ়ের কাছে নয় বরং গোটা দেশের কাছে মডেল জেলা হয়ে উঠবে।'

আরও পড়ুন: Supreme Court: পথকুকুররা কাউকে আক্রমণ করলে পরিচর্যায় দায়িত্বে থাকা ব্যক্তিদেরই চিকিৎসার খরচ দিতে হবে: সুপ্রিম কোর্ট

শুক্রবার, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যের ৩২তম জেলা  মানেন্দ্রগঢ়-চিরমিরি-ভরতপুরের উদ্বোধন করেন।  মানেন্দ্রগঢ়েই জেলার হেডকোয়ার্টার তৈরি হবে। অন্যদিকে  চিরমিরির ১০০ বেডের হাসপাতালটিকে এবার জেলা হাসপাতাল করে দেওয়া হবে।

এই উপলক্ষ্যে, মুখ্যমন্ত্রী নতুন জেলায় ২০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget