এক্সপ্লোর

Viral News: ঠাট্টার মাঝেই চরম বিপদ! তিন তলা থেকে সোজা নীচে পড়লেন মহিলা, তারপর?

Mumbai Viral News: শিউরে ওঠার মতো ঘটনা মুম্বইয়ে। আড্ডা মারতে মারতে হঠাৎ ভারসাম্য হারিয়ে সোজা নীচে পড়ে মৃত্য়ু

কলকাতা: ঠাট্টা-ইয়ার্কির জেরে তিন তলা থেকে সোজা নীচে। প্রাণ খোয়াতে হল তরতাজা এক মহিলাকে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai) কাছে ডোম্বিভালিতে। ওই এলাকায় গ্লোব স্টেট বিল্ডিং নামের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী, ওই দুর্ঘটনায় যিনি মারা গিয়েছেন, তাঁর নাম নাগিনা দেবী মঞ্জিরাম। শিউরে ওঠার মতো এই ঘটনাটি পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। যে ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, তিন তলার করিডরে সহকর্মীদের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কি করছেন ওই মহিলা (Viral news)। করিডরের সীমানায় পাঁচিল-তারপরেই খোলা জায়গা যা সোজা নীচ পর্যন্ত রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাঁচিলে বসলেন ওই মহিলা। সেই সময়েই তাঁর কোনও সহকর্মী ঠাট্টা করতে গিয়ে তাঁর গায়ে ঝাঁপালেন। সেই সময়েই ভারসাম্য না রাখতে পেরে খোলা দিকে উল্টে যান তিনি (women fall from third floor)। সঙ্গী বহু চেষ্টা করেছিলেন তাঁকে ধরে রাখার। কিন্তু হাত ফস্কে শেষ পর্যন্ত নীচে পড়ে গেলেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে সঙ্গীরা দৌড়ে নীচে গেলেন- এই পর্যন্তই দেখা গিয়েছে ওই ভিডিও ফুটেজে।

ঘটনাটি ঘটার সঙ্গে দ্রুত এলাকায় আসে পুলিশ। স্থানীয় থানা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা নথিবদ্ধ (Accidental Death Report) করেছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। 

প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতে জানা যাচ্ছে, মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। ওই মহিলা নাগিনা দেবী মঞ্জিরাম ওই ভবনে সাফাইকর্মী হিসেবে কাজ করতেন। ওইদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন ওই ভবনের তৃতীয় তলায়।  সেখানেই ঠাট্টা-ইয়ার্কিও চলছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, নাগিনা দেবী যে দুর্ঘটনার শিকার হয়েছে, সেই একই ঘটনা ঘটতে চলেছিল তাঁরই এক বন্ধুর সঙ্গেও। কিন্তু কোনওক্রমে সেই বিপদ থেকে বেঁচে যান তিনি। আশপাশের লোকজন তাঁকে টেনে ধরে করিডরের দিকে ফেলে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত করিডরের ওপারে ফাঁকা দিকটি দিয়ে সোজা নীচে পড়েন নাগিনা দেবী। কর্মস্থলে তাঁকে গুড়িয়া দেবী বলে ডাকতেন সহকর্মীরা। তাঁর পরিবারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ তারা। যেখানে এই ঘটনাটি ঘটেছে, তাঁরা গোটা বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য সব তথ্য এক জায়গায় আনছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কোন মুসলমানদের পক্ষে বিজেপি? নজরুল-সৈয়দ মুজতবাকে স্মরণ করে কাদের হুঁশিয়ারি শমীকের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
Viral Video: ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
ভক্তদের লাইনে দাঁড়িয়ে নাচের রিল, মন্দিরের সামনে এই কাজ করতেই... তরুণীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়
Viral News : চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...
চলন্ত ট্রেনে পুজো, তোলপাড় সোশ্যাল মিডিয়া; ভিডিও ভাইরাল হতেই রেল জানাল...

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget