এক্সপ্লোর

Workers' Memorial Day: কর্মক্ষেত্রে নিরাপত্তা শ্রমিকদের প্রাপ্য, রয়েছে স্বাস্থ্যের অধিকারও, স্মরণ করায় এই দিনটি

Workers Right: ২৮ এপ্রিল পালিত হয় International Workers' Memorial Day, এই দিনটি International Commemoration Day for Dead and Injured workers নামেও পরিচিত।


কলকাতা: আন্তর্জাতিক শ্রম দিবসের কথা প্রায় সকলেই জানেন। ১মে -এর সেই দিনটি ছাড়াও আরও একটি দিন রয়েছে। যা মূলত কারখানায় বা অন্যত্র শ্রমিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা থাকার বিষয়ে সচেতন করে। কাজ করতে গিয়ে মৃত্যু হওয়া, অসুস্থ হওয়া বা কর্মক্ষমতাহীন হয়ে পড়া শ্রমিকদের স্মরণ করে দিনটি। ২৮ এপ্রিল পালিত হয় International Workers' Memorial Day, এই দিনটি  International Commemoration Day for Dead and Injured workers নামেও পরিচিত। প্রতিটি কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য পরিকাঠামো থাকা শ্রমিকদের অধিকারের মধ্যে পড়ে। 

International Labour Organization-এর তরফে এই দিনটির প্রচার করা হয়। বিশ্বজুড়ে কাজের জায়গায় শ্রমিকদের ন্যূনতম অধিকার ও সুবিধা যাতে দেওয়া হয় সেই বিষয়ে সচেতন করা হয়। কাজ করতে গিয়ে দুর্ঘটনার মতো ঘটনা য়াতে ঠেকানো যায়, বিপজ্জনক কাজে শ্রমিকদের যাতে ন্যূনতম নিরাপত্তা পরিকাঠানো যাতে দেওয়া হয় সেই নিয়েও সচেতন করা হয়। ২০০৩ সাল থেকে ILO ২৮ এপ্রিলের এই দিনটি পালন করা শুরু করে। ট্রেড ইউনিয়ন আন্দোলন বা শ্রমিক আন্দোলনের তরফে আবেদন জানান হয়েছিল, তারপরেই এই পদক্ষেপ করে ILO. এখনও বিশ্বের বহু দেশে অনির্বচনীয় পরিস্থিতির মধ্যে কাজ করতে হয় শ্রমিকদের। নিরাপত্তা দূরের কথা, সামান্য স্বাস্থ্য পরিকাঠামোও থাকে না। অনেক জায়গাতেই শৌচালয় পর্যন্ত থাকে না। কাজের চাপে, অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে পড়েন বহু শ্রমিক। ঠিকমতো নিরাপত্তা পরিকাঠামো না থাকায় কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন বহু শ্রমিক। এই পরিস্থিতির বদলের কথাই বলে শ্রমিক আন্দোলন। দিনটি পালনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারের কাছেও বার্তা দেওয়া হয় যাতে শ্রমিকদের এই অধিকার আইনিপথে সুনিশ্চিত করা হয়।

জুন ২০২২, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স (ILC) ILO-এর মৌলিক নীতি এবং কর্মক্ষেত্রে অধিকারের কাঠামোতে 'নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ' বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল।   

আরও কিছু কথা:
এই বছর দিনটির থিম- Workplace Stress: a collective challenge

ওয়ার্ল্ড ট্রেড ইউনিয়ন (WTI) এর আবেদনে ২০০৩ সালে ILO কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্যের জন্য- এই দিনটি পালন শুরু করেছিল।

তৎকালীন প্রাশিয়া বা জার্মানির শাসক অটো ভন বিসমার্ক প্রথম শুরু করেছিলেন German Statutory Accident Insurance. ১৮৮৪ সালের সেই আইনের উপর ভিত্তি করেই আমেরিকা ও ইউরোপে এই ধরনের আইন তৈরি হয়েছে।

আন্তর্জাতিক শ্রম সম্মেলন রেজোলিউশন, ২০২২-এ- 'নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ'-মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়েছে।

ভারতে শ্রমিকরা Workmen’s Compensation Act 1923-এর আওতায় আসেন। এছাড়াও আরও কিছু আইন রয়েছে।

আরও পড়ুন: কাঁচা আমের স্বাদে লুকিয়ে বহু গুণ, স্বাস্থ্য ফেরাবে কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget