এক্সপ্লোর

World Book Day 2023: হাতেখড়ির দিন থেকে শেষ বয়সে অবসরযাপন-সঙ্গী থাকুক ভাল বই

Book Day 2023: আজ আন্তর্জাতিক বই দিবস। প্রকাশনা শিল্পের নানা দিক, বই পড়ার অভ্যাস এবং কপিরাইট সংক্রান্ত নানা বিষয়। এই দিনে বার্তা দেওয়া হয়, বই সংক্রান্ত প্রায় সবকিছু নিয়েই।

কলকাতা: একেবারে ছোটবেলায় ছবির বই থেকে শুরু। একটু বড় হতেই পৃথিবী চেনা শুরু বইয়ের পাতা থেকেই। কল্পনা, স্বপ্ন দেখার প্রথম পদক্ষেপ। তারপর দীর্ঘ পড়াশোনার জীবন সঙ্গী হয় বই। পরে কাজের জীবনেও ক্লান্তি থেকে মুক্তি পেতে ভরসা হয় বই। কোনও ব্য়ক্তির বেড়ে ওঠা, কল্পনাশক্তি তৈরি, আদর্শগঠন- সবকিছুর পিছনেই অবদান থাকে একটি অভ্যাসের-- বই পড়ার অভ্যাস। ব্যক্তিজীবনে এবং সমাজজীবনে অসম্ভব প্রভাব মনে রেখেই প্রতিবছর ২৩ এপ্রিল পালিত হয় ওয়ার্ল্ড বুক ডে অর্থাৎ আন্তর্জাতিক বই দিবস। এ দিনটি World Book and Copyright Day হিসেবও পরিচিত।  বই পড়ার অভ্যাস, লেখার অভ্যাস, প্রকাশনা, কপিরাইট- সবকিছুই একইসঙ্গে মনে করায় এই দিনটি। 

ইতিহাস:
ইউনাইডেট নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (UNESCO) সর্বপ্রথম আন্তর্জাতিক বই দিবস পালন করে। দিনটা ছিল ১৯৯৫ সালের ২৩ এপ্রিল। এই দিনটি একাধিক বিশ্ববিখ্যাত সাহিত্যিক-লেখকের জন্মদিন বা মৃত্যুদিন। সেই তালিকায় রয়েছেন উইলিয়াম শেক্সপীয়র, গার্সিলাসো ডি লা ভেগা-সহ অনেকেই।

 

গুরুত্ব:
এই দিনটির একাধিক গুরুত্ব রয়েছে। পড়াশোনার প্রয়োজনীয়তা, শিক্ষার প্রয়োজনীয়তার বার্তাও দেয় এই দিনটি। জ্ঞান আহরণের জন্য সবচেয়ে ভাল উৎস বই। জীবনের পথে চলার পাথেয় জোগাড় করতে গেলে পড়ার অভ্যাসের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

 

বইশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ প্রকাশনা এবং কপিরাইট। দিনে দিনে বইয়ের চেহারা বদল হয়েছে। কাগজের পাতার ছাপা বই এখন চেহারাভেদে স্ক্রিনে ভেসে ওঠা ই-বুক। পাশাপাশি বই নকলও এখন খুব চেনা বিষয়। সব মিলিয়েই প্রকাশনা শিল্প এখন যথেষ্ট চাপের মুখে। আন্তর্জাতিক বই দিবসে এই দিকগুলো নিয়েও আলোচনা হয়। ইন্টেলেক্টচুয়াল প্রপার্টি রাইটস- নিয়েও সচেতনতা প্রসার করা হয়। 

এই বছরের আন্তর্জাতিক বই দিবসের থিম 'Indigenous Language'- অর্থাৎ আঞ্চলিক বা প্রাদেশিক ভাষা। ভাষা বৈচিত্র্যকে প্রাধান্য দিতেই বেছে নেওয়া হয়েছে এমন থিম। 

আরও পড়ুন: লক্ষ্য IAS অফিসার হওয়া! সিঙারা বিক্রি করে স্বপ্ন জয়ের লক্ষ্যে বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget