এক্সপ্লোর

World Lion Day 2023 : হারতে বসলেও লড়াইয়ের ময়দান ছাড়ে না, নিজ-গুণে 'জঙ্গলের রাজা' সিংহ

King of Jungles : ফি বছর ১০ অগাস্ট বিশ্ব সিংহ দিবস পালন করা হয়। ২০১৩ সাল থেকে এই দিনটির উদযাপন শুরু

কলকাতা : রাজকীয় তার উপস্থিতি ! জঙ্গলের অন্য জীব-জন্তুরাও সমঝে চলে । প্রাণের ভয় বলে কথা। শুধু কি তাই ! লড়াইয়ের ময়দানে সুবিধাজনক জায়গায় না থাকলেও, পিছু হটতে জানে না সিংহ (World Lion Day) ! বরঞ্চ, বীরের মতো প্রাণ দিতে দু'দণ্ড ভাবে না ! ঠিক যেন, বাঘের (Tiger)  উল্টো। মনে করা হয়, শক্তির নিরিখে এগিয়ে বাঘ। কিন্তু, 'মান-সম্মানের' প্রশ্নে এগিয়ে সিংহ-ই। তাই 'সিংহের মতো লড়াই' উপমার প্রচলন। এহেন 'জঙ্গলের রাজা' (King of Jungle) সিংহ আজ সংকটে। 

সভ্যতার উন্নতির সাথে সাথে কমছে বনভূমি। একের পর এক জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। গড়ে উঠছে বসতি। যার জেরে বাসস্থান হারাচ্ছে বন্যপ্রাণী। এর উপর রয়েছে চোরা শিকারিদের উপদ্রব। তাদের লোভ-লালসার কোপে পড়ছে বন্য জীবজন্তুরা। জলবায়ুর পরিবর্তন, শিকারেরব অভাব...ইত্যাদি কারণে আজ 'জঙ্গলের রাজা'র অস্তিত্ব সংকটে। সেকথা মাথায় রেখেই সিংহের সংরক্ষণ এবং সুরক্ষার জন্য ফি বছর পালন করা হয় World Lion Day বা বিশ্ব সিংহ দিবস। বিশ্বজুড়ে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে। গোটা দুনিয়ায় সিংহকুল যেভাবে বিপন্ন হতে বসেছে তা নিয়ে মানুষকে সচেতন করতে এই দিনটি জুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। রাজকীয় চালের বৃহৎ বিড়াল পরিবারের অন্যতম এই সদস্যদের বাস্তুতন্ত্রে কী তাৎপর্য তা নিয়ে মানুষকে অবগত করার মধ্যেও রয়েছে এই দিনটির বিশেষত্ব।  

World Lion Day-র ইতিহাস-

ফি বছর ১০ অগাস্ট বিশ্ব সিংহ দিবস পালন করা হয়। ২০১৩ সাল থেকে এই দিনটির উদযাপন শুরু হয়। সিংহদের জন্য বিশ্বের বৃহত্তম স্বীকৃত অভয়ারণ্য Big Cat Rescue-র হাত ধরে। যার প্রতিষ্ঠাতা স্বামী-স্ত্রী ডেরেক ও বেভারলি জুবার্ট। যাঁরা সিংহের ক্রমহ্রাসমান সংখ্যা নিয়ে মানুষকে সচেতন করার প্রয়োজনীয়তা বোধ করেন। জঙ্গলের রাজার প্রজাতি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা মানুষকে জানানোর তাগিদ অনুভব করেন তাঁরা। সেই লক্ষ্যে ২০০৯ সালে তাঁরা National Geographic-এর দ্বারস্থ হন। তাদের সঙ্গে পার্টনারশিপে Big Cat Initiative শুরু করেন। পরে ২০১৩ সালে আর একধাপ এগিয়ে জুবার্ট দম্পতি  National Geographic ও Big Cat Initiative-কে এক ছাতার তলায় নিয়ে আসেন। যাতে দুনিয়াজুড়ে জঙ্গলে জঙ্গলে যে ক'টি সিংহ অবশিষ্ট রয়েছে, তাদের রক্ষা করা যায়। আর এভাবেই শুরু হয়ে যায় বিশ্ব সিংহ দিবস। 

দিনটির তাৎপর্য-

জঙ্গলের অন্যতম আকর্ষণ এই বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করার মধ্যে লুকিয়ে রয়েছে দিনটির বিশেষত্ব। এই প্রাণীগুলির সংরক্ষণের দ্রুত প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই, বিশেষ এই দিনটিতে বাস্তুতন্ত্রে সিংহের গুরুত্ব বুঝিয়ে মানুষকে এব্যাপারে অবগত করা হয়।

উদযাপন-

বিশেষ এই দিনটি বিভিন্নভাবে উদযাপন করা হয়। যেমন- কোনও শিল্পকলা, ফটোগ্রাফি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সিংহ এবং তার গুণগুলি তুলে ধরা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান, বন্যপ্রাণী সংরক্ষণ দল, চিড়িয়াখানা এবং ব্যক্তিবিশেষে বিভিন্ন কার্যকলাপ এবং কর্মসূচিতে সামিল হন এই দিনটিতে। অথবা, সিংহের সংরক্ষণ প্রকল্পের তহবিলে টাকা তোলার কাজে লাগায় দিনটিকে। ওয়ার্কশপ, সেমিনার, ওয়েবিনার ও জনগণের সঙ্গে আলোচনারও ব্যবস্থা করা হয় বিশ্ব সিংহ দিবসে। এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও এনিয়ে সচেতনতা গড়ে তুলতে কার্যকরী ভূমিকা পালন করছে। হ্যাশট্যাগ, পোস্ট ও ভিডিও শেয়ার করা হয় মানুষকে সচেতন করতে। মানুষ ও এই বন্যপ্রাণীর যাতে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়, সেবিষয়ে নাগাড়ে প্রচার চলে। 

সেরা শিরোনাম

Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget