এক্সপ্লোর

Maruti Suzuki Celerio: সেরা মাইলেজের সঙ্গে দুর্দান্ত লুক, দেখে নিন সেলেরিওর সব ছবি

Maruti Celerio: আগের থেকে আরও ভাল স্পেকস ও ডিজাইন নতুন সেলেরিওতে।

1/7
নিত্যদিন বর্ধিত জ্বালানির দামে কালঘাম ছুটছে দেশবাসীর। এ হেন পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের সেরা মাইলেজের গাড়ি এনেছে মারুতি(Maruti) । এক লিটারে ২৬ কিলোমিটারের মাইলেজ দেবে এই গাড়ি। যা দেখে ভারতীয় গাড়ি বাজার বলছে, 'সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত'। যার ফলস্বরুপ বাজরে এসেছে Maruti Suzuki Celerio। আজ সেলেরিওর ম্যানুয়ালের রিভিও করব আমরা।

2/7
Maruti Celerio Review: ডিজাইন ও লুক সেরা মাইলেজের গাড়ি লঞ্চ করে ঘরেই প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করেছে মারুতি। ডিজাইনের দিক দিয়েও ছোট গাড়ির সেগমেন্টে ধামাকা করে দিয়েছে এই হ্যাচব্যাক। Wagon R, Alto, Swift-এর পাশপাশি নিজের ছাপ রেখেছে এই গাড়ি। চৌকো বক্সি ডিজাইনের পরিবর্তে এবার জমকালো লুক দেওয়া হয়েছে গাড়িতে। Wagon R-এর মতো প্র্যাকটিকাল কারের পরিবর্তে দেওয়া হয়েছে 'ফান টু ড্রাইভ কার লুক'। গাড়ির আয়তন প্রায় আগের মতোই হলেও বেশ বড় দেখাচ্ছে এই ছোট হ্যাচব্যাক। উজ্জ্বল রং ব্যবহার করায় আগের থেকে অনেক বেশি স্পোর্টি দেখাচ্ছে গাড়ি। টপ ভ্যারিয়েন্ট ১৫ ইঞ্চির হুইল ব্যবহার করায় এমনিতেই গাড়ির সাইজ বড় দেখাচ্ছে। সঙ্গে রুফলাইন পিছনের দিকে কমিয়ে দেওয়ায় আরও স্টাইলিশ লাগছে Maruti Celerio।

3/7
Maruti Celerio Review: কেবিন ও স্পেসলাইন এই গাড়ির ক্ষেত্রে প্রথমেই নজরে আসবে দরজা। আগের থেকে অনেক বেশি দরজা খুলছে গাড়ির। ফলে গাড়িতে উঠতে সুবিধা হবে চালক ও যাত্রীর। গাড়িতে ঢুকেই পুরো কালো ড্যাসবোর্ডের সঙ্গে সিলভার কালারের ছোঁয়া কেবিনকে আরও প্রিমিয়াম করে দিয়েছে। স্টিয়ারিং, এসি ভেন্টস ছাড়াও সেন্টার কনসোল নজরে আসবে আপনার। আগের থেকে অনেক ভাল গেটআপ দেওয়া হয়েছে গাড়িতে। হার্ড প্লাস্টিক ব্যবহার করা হলেও তা একেবারে সস্তা মনে হবে না।

4/7
Maruti Celerio Review: গাড়ির দাম সেলেরিওর দাম শুরু হচ্ছে ৪.৯ লক্ষ টাকা থেকে। টপ এন্ড ভেরিয়েন্টের দাম পড়বে ৬.৪ লক্ষ টাকা। এরমধ্যে আপনি ১৫ ইঞ্চির চাকা ছাড়াও আরও অনেক প্রয়োজনীয় জিনিস পাবেন। কস্ট কাটিংয়ের জন্য বেশ কিছু ফিচার বাদ দিয়েছে কোম্পানি। এরপরও বেসিক জিনিস থেকে সরে আসেনি কোম্পানি।আমাদের পছ্ন্দ- আগের মতো বক্সি ডিজাইন নেই। কেবিন আগের থেকে বড়। গাড়ির ইঞ্জিন হল সবথেকে বড় পাওনা।পছন্দ হয়নি- দাম অনুসারে অনেক ফিচার দেওয়া হয়নি গাড়িতে। টপ ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই এরকম দেখা গিয়েছে।

5/7
Maruti Celerio Review: ফিচার ও স্পেকস এবার সেন্টার কনসোলের সুইচ সস্তা Maruti S-Presso-র মতোই দেওয়া হয়েছে। স্টিয়ারিংয়ের মধ্যেই রয়েছে একাধিক কন্ট্রোল। গাড়িতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন, স্মার্টফোন কানেক্টিভিটি, পুশ বাটন স্টার্ট-স্টপ ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে powered mirrors, keyless entry, height adjust driver's seat, rear wiper,  defogger, rear parking sensors, dual airbags, ABS-EBD। তবে নেই রেয়ার ক্যামেরা ডিসপ্লে ছাড়াও ক্লাইমেট কন্ট্রোল। কেবিনে জায়গার দিক থেকে আগের থেকে ভাল হয়েছে হেড স্পেস। দুজন গাড়ির পিছনের সিটে ভালভাবে বসে যেতে পারবেন। তবে তিনজন হলেই সমস্যা সৃষ্টি হবে। এখন বুট স্পেস ও বেড়ে গিয়েছে গাড়ি। ৩১৩লিটারের বুট স্পেস দেওয়া হয়েছে নতুন সেলেরিওতে।

6/7
Maruti Celerio Review: গাড়ির মাইলেজ গাড়ির এএমটি ভ্যারিয়েন্ট থেকে ২৬ কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়ার কথা। ম্যানুয়ালের ক্ষেত্রে ২৫ কিমি মাইলেজ পেতে পারেন আপনি। অন্তত কোম্পানি তেমনই দাবি করে। যদিও বাস্তবের জগতে ২২ থেকে ১৮ কিলোমিটারে বেশি মাইলেজ পাবেন না আপনি। যদিও এই ফিগার আপনার চালানোর ওপর নির্ভর করবে।

7/7
Maruti Celerio Review: গাড়ির ইঞ্জিন কেমন ? নতুন সেলেরিওর ইউএসপি বলতে গাড়ির ইঞ্জিন। যেখানে আগের থেকে অনেক বেশি রিফাইন ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে। কম গতিতেও ভাল টর্ক দিচ্ছে এই গাড়ি। অন্য ছোট টার্বো পেট্রল ভ্যারিয়ন্টের থেকে কম ডাউনশিফট করতে হচ্ছে গাড়ি। সিটিতেও ইঞ্জিন গাড়ি চালাতে আপনাকে উৎসাহ দেবে। গাড়ি চালিয়ে মনে হয়েছে, প্রতিযোগীদের থেকে সবথেকে দ্রুত পাওয়ার ডেলিভারি দেয় নতুন সেলেরিওর ইঞ্জিন। চালাতেও বেশ ভাল লাগবে আপনার। বালেনো, সুইফটের লাইট প্লাটফর্মে তৈরি হওয়ায় এই গাড়ির রাইড ও হ্যান্ডলিং অনেক ভাল হয়েছে।যদিও বেশি দ্রুত গতিতে গাড়ি চালালে আত্মবিশ্বাস পাবেন না চালক।

আরও জানুন ব্যবসা-বাণিজ্যের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget