এক্সপ্লোর

Koel Birthday Exclusive: আদরের কোয়েল... মেয়ের জন্মদিনের গল্পে বাবা রঞ্জিত মল্লিক

Ranjit Mallick on Koel Mallick Birthday: 'শ্যুটিংয়ে আমার বলাই থাকত, ২৮ এপ্রিল কাজ করব না। আর যদি কখনও আউটডোরে যেতে হত ওই দিনটায়, কোয়েলও সঙ্গে থাকত', বলছেন রঞ্জিত মল্লিক

আদরের কোয়েল...

1/10
কলকাতার বনেদি যৌথ পরিবার। বাড়িতে অনেক বাচ্চা, হই হুল্লোড়... এই সব ভীষণ প্রিয় ছিল তাঁর। একরত্তি মেয়ের জন্মদিনটা হাজার কাজের চাপেও ভুলতেন না কখনও।

2/10
যতই ব্যস্ততা থাকুক, ২৮ এপ্রিল দিনটা শুধুমাত্র পরিবারের জন্যই। নতুন জামা, কেক-পায়েসে দিনটা এক্কেবারে সুন্দর করে সাজিয়ে তুলতে কোনও কসুর করতেন না তিনি।

3/10
আর মেয়ে? তিনি জানতেনই না, তাঁর বাবার কাজটা ১০টা-৫টার চাকরি নয়, এক্কেবারে অন্যরকম। মেয়ে জানতেনই না, তিনি যখন ছোট্ট, তখন তাঁর বাবা দাপিয়ে বেড়াচ্ছেন রুপোলি পর্দা।

4/10
তারকাসুলভ জীবনযাপন নয়, বাড়িতে রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) একেবারে সাদামাটা, ঘরোয়া। মেয়ের জন্মদিনটা তিনি সাজিয়ে তুলতেন সখে, আদরে.. আর পাঁচ জন বাবা যেমন করেন.. সেভাবেই।

5/10
সময় পেরিয়েছে, বয়স বেড়েছে.. কিন্তু বাবা-মেয়ের বন্ধুতা কমেনি। মেয়ে কোয়েলের (Koel Mallick) জন্মদিনে স্মৃতিতে ডুব দিলেন রঞ্জিত মল্লিক।

6/10
মল্লিকবাড়ি চিরকালই জমজমাট। সেই বাড়ির মেয়ে কোয়েলের জন্মদিনও হত জাঁকজমক করেই। এবিপি লাইভ (ABP Live)-কে রঞ্জিত মল্লিক বলছেন, 'আমাদের যৌথ পরিবার, বাড়িতে অনেক বাচ্চা। তাদের মধ্যে কারও জন্মদিন মানেই সবার খুব আনন্দ। কোয়েলের জন্মদিনটাও ঠিক সেভাবেই কাটত। ওর মা ওকে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিতেন, নতুন জামা, চুলে ফিতে দিয়ে। সকালে পায়েস হত, বিকেলে কেক। আমি চিরকালই ফ্যামিলি ম্যান। বিশেষ দিনগুলোতে বাড়িতে থাকতে ভীষণ ভালবাসি। শ্যুটিং থাকলেও বলে দিতাম, ২৮ তারিখ শ্যুট করব না।'

7/10
রঞ্জিত মল্লিক বলছেন, 'বাড়িতে ওইদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত হত। নাচ-গান আড্ডায় মেতে থাকত সব্বাই। আমিও ছোটদের সঙ্গে মিলে ভীষণ মজা করতাম। তারপর যত বয়স বেড়েছে, জন্মদিনের জাঁক কমে এসেছে। বিয়ের পরেও কিছু বছর জাঁকজমক করেই জন্মদিন হয়েছিল। এখন পরিবারের লোকজনের সঙ্গেই কোয়েল জন্মদিনটা কাটায়। একটা বেলা আমাদের সঙ্গে, আরেকটা ওর নিজের বন্ধু বা শ্বশুরবাড়িতে কাটায়। এখনও পর্যন্ত এমন একটা জন্মদিনও যায়নি, যেটায় ওর সঙ্গে আমাদের দেখা হয়নি।'

8/10
কোয়েল যখন ছোট, পর্দায় তখন দাপিয়ে বেড়াচ্ছেন রঞ্জিত মল্লিক। একের পর এক শ্যুটিংয়ের কাজ। কখনও মেয়ের জন্মদিনে শ্যুটিংয়ের কাজে বাইরে থাকতে হয়েছে? একটু ভেবে অভিনেতা বললেন, 'তেমন ঘটনা মনে পড়ছে না। শ্যুটিংয়ে আমার বলাই থাকত, ২৮ এপ্রিল কাজ করব না। আর যদি কখনও আউটডোরে যেতে হত ওই দিনটায়, কোয়েলও সঙ্গে থাকত।'

9/10
এখন মল্লিক পরিবারের চোখের মণি কবীর। মায়ের জন্মদিনে কতটা আনন্দ করে একরত্তি পুত্র? হেসে ফেলে রঞ্জিত বললেন...

10/10
'কবীরকে নিয়ে আমাদের গোটা দিন কেটে যায়। বাড়িতে কেক আসা মানেই ও 'হ্যাপি বার্থ ডে' গান শুরু করে দেয়। মায়ের জন্মদিনের কেকও কাটে একসঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে কোয়েলের জন্মদিনের জৌলুস কমেছে বটে, কিন্তু পরিবারের সঙ্গে বিশেষ দিন কাটানোর খুশিটা একইরকম রয়েছে।'

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget