এক্সপ্লোর

Rupankar KK controversy: 'বাড়ির বাইরে পাহারায় পুলিশ, ক্রমাগত হুমকি ফোন', রূপঙ্করের বর্তমান পরিস্থিতির কথা রইল বিবৃতিতে

রূপঙ্কর-কেকে বিতর্ক

1/10
সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি এলেন, পাঠ করলেন কাগজে লেখা একটি বয়ান। তারপরেই হাত জোড় করে বিদায় নিলেন মঞ্চ থেকে। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা নয়, কোনও ব্যক্তিগত কথোপকথন নয়।
সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তিনি এলেন, পাঠ করলেন কাগজে লেখা একটি বয়ান। তারপরেই হাত জোড় করে বিদায় নিলেন মঞ্চ থেকে। সাংবাদিকদের সঙ্গে কোনও কথা নয়, কোনও ব্যক্তিগত কথোপকথন নয়।
2/10
তিনি মঞ্চ থেকে চলে যাওয়ার পরে তাঁর বয়ানের একটি করে কপি সাংবাদিকদের হাতে তুলে দিলেন স্ত্রী চৈতালী। এখানেই শেষ। কিন্তু এতে কী ক্ষোভের আগুন পুরোপুরি নিভল?
তিনি মঞ্চ থেকে চলে যাওয়ার পরে তাঁর বয়ানের একটি করে কপি সাংবাদিকদের হাতে তুলে দিলেন স্ত্রী চৈতালী। এখানেই শেষ। কিন্তু এতে কী ক্ষোভের আগুন পুরোপুরি নিভল?
3/10
যে উত্তেজিত জনতা সোশ্যাল মিডিয়ায় মুহুর্মুহূ ক্ষোভবর্ষণ করেছিলেন রূপঙ্কর বাগচীর প্রতি, তাঁরা কী সত্যিই এক্কেবারে শান্ত হয়ে গেলেন? বিবৃতি পড়েই 'কে কে'-কে নিয়ে করা তাঁর বিতর্কিত মন্তব্যের দায় সত্যিই কী ঝেড়ে ফেলতে পারলেন রূপঙ্কর?

4/10
কী ছিল রূপঙ্করের সেই বয়ানে? সঙ্গীতশিল্পী বললেন, 'আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'

5/10
রূপঙ্কর আরও বলেন, 'কে কে-র প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। আমি আমার ফেসবুক লাইভের বক্তব্যে একার কথা বলতে চাইনি। বেশ কয়েকজন ট্যালেন্টের কথা বলতে চেয়েছিলাম। তবে, তাঁদের কারও অনুমতি না নিয়ে বলেছিলাম বলে দুঃখিত।'

6/10
রূপঙ্কর আরও বলেন, 'গায়ক হিসেবে আমার কোনও হতাশা নেই। কিন্তু বাঙালি সঙ্গীতশিল্পীদের নিয়ে জাতিগতভাবে আমি চিন্তা করি। কে কে-র নাম তুলে আনা একটি রূপক মাত্র। কে কে জানত কে কে-র জন্য চরম পরিণতি ওৎ পেতে রয়েছে।'

7/10
বিবৃতির প্রথমেই লেখা ছিল, প্রথমেই আমি কে কে-র পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ করছি। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি।'
বিবৃতির প্রথমেই লেখা ছিল, প্রথমেই আমি কে কে-র পরিবারের কাছে নিঃশর্ত দুঃখপ্রকাশ করছি। আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি।'
8/10
বিবৃতি পাঠ করে রূপঙ্কর বলছেন, 'ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে টালা থানার পুলিশ। নিয়মিত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে।'

9/10
রূপঙ্কর বলছেন, 'গায়ক হিসেবে দেশবিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের আবেগ অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে। মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত? এক ঘৃণা! এত আক্রোশ-এত বিরুদ্ধতা, কিন্তু অনেকটাই তৈরি হল আমার বক্তব্য আমি ঠিকমতো গুছিয়ে বলতে না পারায়।'

10/10
এরপরেই প্রেসক্লাব ছেড়ে বেরিয়ে যান রুপঙ্কর। এদিন সঙ্গীতশিল্পীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও। সঙ্গীতশিল্পী বেরিয়ে যাওয়ার পরে তিনি সাংবাদিকদের হাতে বয়ানের কপি তুলে দেন।
এরপরেই প্রেসক্লাব ছেড়ে বেরিয়ে যান রুপঙ্কর। এদিন সঙ্গীতশিল্পীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী-ও। সঙ্গীতশিল্পী বেরিয়ে যাওয়ার পরে তিনি সাংবাদিকদের হাতে বয়ানের কপি তুলে দেন।

আরও জানুন বিনোদনের

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget