এক্সপ্লোর

Happy Mahashivratri 2023: ফুল-বেলপাতায় বৈদ্যনাথ ধামে শিবরাত্রির বিশেষ পুজো, দেখুন ছবিতে

Mahadev Shivratri: দেওঘরের বৈদ্যনাথ ধাম একই সঙ্গে সতীর একান্ন পীঠের অন্যতম সতীপীঠ, আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম

Mahadev Shivratri: দেওঘরের বৈদ্যনাথ ধাম একই সঙ্গে সতীর একান্ন পীঠের অন্যতম সতীপীঠ, আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম

বৈদ্যনাথ ধামে শিবরাত্রির বিশেষ পুজো শুরু

1/8
আজ শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। গৃহীরা যেমন শিবের পুজো করেন তেমনি সন্ন্যাসীদের কাছেও শিবরাত্রি এক মহোৎসব। একদল পন্ডিত মনে করেন শিব হলেন অনার্য দেবতা। দক্ষযজ্ঞ করে তিনি আর্য সমাজে স্থায়ী আসন করে নেন। বেদে শিবের উল্লেখ পাওয়া যায় না।

2/8
তবে সেখানে রুদ্র নামের উল্লেখ রয়েছে। পন্ডিতদের মতে বৈদিক রুদ্র এবং পৌরাণিক শিব আসলে অভিন্ন। শিব কৈলাসবাসী হলেও হিমালয়ের কোলে যেমন ছড়িয়ে রয়েছে পঞ্চকেদার, তেমনই ভারতের নানাপ্রান্তে ছড়িয়ে রয়েছে শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। পশ্চিমবঙ্গে কোন জ্যোতির্লিঙ্গ না থাকলেও আমাদের পড়শি রাজ্য ঝাড়খন্ডে রয়েছে বৈদ্যনাথ ধাম।

3/8
দেওঘরের বৈদ্যনাথ ধাম একই সঙ্গে সতীর একান্ন পীঠের অন্যতম সতীপীঠ, আবার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। শিবপার্বতীর মিলনগাথায় সমৃদ্ধ এই দেবস্থান। এখানে শিব  পার্বতী মুখোমুখি বসে আছেন। তাই ভক্তরা দুই মন্দিরের মাথার ওপরে লাল সুতো বেঁধে দিয়ে নিজের মনস্কামনা পূরণের জন্য মানত করেন।

4/8
শিব এখানে বৈদ্য অর্থাৎ চিকিত্‍সকদের দেবতা। রাখাল বালক বৈজু তাঁর দেখাশোনা করতেন বলে তিনি বৈজনাথ। আবার পৌরাণিক কাহিনি অনুসারে রাবণ তাঁকে এখানে এনেছিলেন বলে তিনি রাবণেশ্বর।
শিব এখানে বৈদ্য অর্থাৎ চিকিত্‍সকদের দেবতা। রাখাল বালক বৈজু তাঁর দেখাশোনা করতেন বলে তিনি বৈজনাথ। আবার পৌরাণিক কাহিনি অনুসারে রাবণ তাঁকে এখানে এনেছিলেন বলে তিনি রাবণেশ্বর।
5/8
প্রতিদিন ভোর চারটেয় মন্দির খোলে। প্রথমে পান্ডারা শুধুমাত্র জল দিয়ে পুজো করেন। এরপর ষোড়শোপাচারে সরকারি পুজো হয়। ষোড়শ উপাচারের পুজোর পর সাধারণ ভক্তরা মন্দিরে ঢুকে নিজের মতো করে পুজো করতে পারেন।
প্রতিদিন ভোর চারটেয় মন্দির খোলে। প্রথমে পান্ডারা শুধুমাত্র জল দিয়ে পুজো করেন। এরপর ষোড়শোপাচারে সরকারি পুজো হয়। ষোড়শ উপাচারের পুজোর পর সাধারণ ভক্তরা মন্দিরে ঢুকে নিজের মতো করে পুজো করতে পারেন।
6/8
দুপুরে হয় রুদ্রাভিষেক।বিকেলে মন্দির চত্বরের প্রতিটি মন্দিরের গর্ভগৃহ থেকে গোটা চাতাল জল দিয়ে ধুয়ে ফেলা হয়। সাঁঝের বাতি জ্বলে উঠলে বৈদ্যনাথ-পার্বতী-সহ সমস্ত মন্দিরে শুরু হয় সন্ধ্যারতি। সেই দৃশ্য চাক্ষুষ করতে ভক্তের স্রোত উপচে পড়ে মন্দির চত্বরে।

7/8
পৌরাণিক কাহিনী অনুসারে পার্বতী একবার শিবের কাছে জানতে চান কোন ব্রত পালনে শিব সবচেয়ে বেশি খুশি হবেন। তার উত্তরে শিব ফাল্গুন মাসের কৃষ্ণচতুর্দশী তিথির উল্লেখ করেন।
পৌরাণিক কাহিনী অনুসারে পার্বতী একবার শিবের কাছে জানতে চান কোন ব্রত পালনে শিব সবচেয়ে বেশি খুশি হবেন। তার উত্তরে শিব ফাল্গুন মাসের কৃষ্ণচতুর্দশী তিথির উল্লেখ করেন।
8/8
শিবরাত্রি আসলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাতের চার প্রহরের পুজো। প্রত্যেক প্রহরে আলাদা আলাদা জিনিস দিয়ে শিবের স্নান করানো হয় এবং আলাদা আলাদা মন্ত্রের সঙ্গে অর্ঘ্য প্রদান করা হয়।
শিবরাত্রি আসলে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত রাতের চার প্রহরের পুজো। প্রত্যেক প্রহরে আলাদা আলাদা জিনিস দিয়ে শিবের স্নান করানো হয় এবং আলাদা আলাদা মন্ত্রের সঙ্গে অর্ঘ্য প্রদান করা হয়।

আরও জানুন লাইফস্টাইল-এর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু ,  কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget