Okra Benefits: কোমল নরম ত্বক পেতে ভরসা ঢ্যাঁড়শেই ! কীভাবে ব্যবহার করলে পাবেন উপকার ?
Okra Benefits:
Written By : ABP Ananda | Updated at : 13 Jul 2024 11:51 AM (IST)
ঢ্যাঁড়শের উপকারিতা জানেন ?
1/10
সুন্দর ত্বক পেতে কে না চায়। কোমল নরম ত্বক এবং তাঁর সঙ্গে যদি জেল্লাদার ত্বক পাওয়া যায়, তাহলে সোনায় সোহাগা। ছবি- পিক্সাবে
2/10
তবে অনেকেই মুখের ব্রণ, দাগ ইত্যাদি নিয়ে খুবই চিন্তিত থাকেন। অনেকে আবার এর জন্য ওষুধও খান, কিন্তু ওষুধের বদলে আছে অন্য উপায়। ছবি- পিক্সাবে
3/10
মুখের ব্রণ বা দাগের জন্য আপনিও যদি জেরবার হয়ে যান, তাহলে ব্যবহার করতে পারেন ভেণ্ডি বা ঢ্যাঁড়শ। এর গুণেই উজ্জ্বল হবে আপনার ত্বক। ছবি- পিক্সাবে
4/10
ঢ্যাঁড়শের একটি ফেসপ্যাক বানাতে হবে আপনাকে। ১০-১২টি ঢ্যাঁড়শ শুকিয়ে নিয়ে তা মিক্সারে পিষে ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। ছবি- পিক্সাবে
5/10
এই পেস্ট মুখে ২০ মিনিটের জন্য লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে কিছুটা শুকিয়ে গেলে তারপরেই তা ধুয়ে ফেলতে হবে। ছবি- পিক্সাবে
6/10
আবার একইভাবে ঢ্যাঁড়শের রস বের করে তা স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করতে পারেন। এতেও মিলবে উপকার। ছবি- পিক্সাবে
7/10
ঢ্যাঁড়শের পেস্টের সঙ্গে নারকেল তেল মিশিয়ে তা দিয়েও আপনি মুখে লাগাতে পারেন, এতেও বাড়তে পারে ঔজ্জ্বল্য। ছবি- পিক্সাবে
8/10
ঢ্যাঁড়শে রয়েছে ভিটামিন এ, সি ও কে যা কিনা আমাদের ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। ছবি- পিক্সাবে
9/10
তবে ঢ্যাঁড়শের ব্যবহারে ত্বকের বলিরেখা দূর হয়ে যায়। এ থেকে অ্যালার্জিও হতে পারে, তাই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া দরকার। ছবি- পিক্সাবে
10/10
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।