এক্সপ্লোর

Dubai Floods: ভারী বর্ষণে জল থৈ থৈ মরুশহর দুবাই, স্তব্ধ রাস্তাঘাট-বিমানবন্দর, Cloud Seeding-এ কি বাড়ল বিপদ?

Dubai Floods Situation: থমকে রয়েছে গোটা শহর। ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

1/10
মরুভূমিতে বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। কিন্তু মরুভূমির উপর গড়ে ওঠা সংযুক্ত আরব আমিরশাহিতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টির জেরে সেখানে বন্যার প্রকোপ দেখা দিয়েছে।

2/10
দুবাই থেকে যে ছবি সামনে এসেছে, তাতে খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে নামী-দামি সংস্থার গাড়িকে। গগনচুম্বী বিল্ডিংগুলি সব থমথমে। নীচে নিয়ে বয়ে যাচ্ছে ঘোলা জলের স্রোত। এমনকি শপিং মলের ভিতর পর্যন্ত জল ঢুকে গিয়েছে।

3/10
প্রবল ঝড়-বৃষ্টিতে দুবাই বিমানবন্দর থেকে পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান এবং অবতরণ, বিঘ্নিত হয়েছে দুই-ই। পড়শি দেশ ওমানে এমনিতেই প্রবল ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই আবহে দুবাইও জলমগ্ন হয়ে রয়েছে।

4/10
পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গন্য হয় দুবাই। কিন্তু প্রবল ঝড়-বৃষ্টির জেরে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে এই মুহূর্তে থমকে রয়েছে যাবতীয় কাজকর্ম। দুবাই মল এবং মল অফ দ্য এমিরেটস, জল ঢুকে গিয়েছে সেখানেও। জল ঢুকে গিয়েছে মেট্রো স্টেশনের ভিতরেও। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। নৌকায় চেপে পার হতেও দেখা গিয়েছে মানুষজনকে।

5/10
এর জন্য যদিও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। এমনিতে বছরে দুবাইয়ে গড়ে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়। সেই তুলনায় গত ২৪ ঘণ্টাতেই ৮০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গত ৭৫ বছরের ইতিহাসে মঙ্গলবারই সর্বাধিক বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আমিরশাহি সরকার।

6/10
দেশের আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত ৭৫ বছরে এত পরিমাণ বৃষ্টি দেখা যায়নি। খতম আল-শকলায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ২৫৪.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেড় বছরে যে বৃষ্টি হয়, তা একদিনে হয়ে গিয়েছে। ২৪ ঘণ্টায় ৫ ইঞ্চি জল জমে যায়।

7/10
পাশাপাশি Cloud Seeding-কেও এই ভয়াবহ পরিস্থিতির জন্য কিছুটা দায়ী করা হচ্ছে। মরুশহরকে বাঁচাতে কৃত্রিম উপায়ে সারাবছর বৃষ্টি ঘটানো হয় দুবাইয়ে। জানা গিয়েছে, আকাশে মেঘ জমতে দেখে সোম এবং মঙ্গলবার তড়িঘড়ি বিমান পাঠানো হয়, যাতে বায়ুমণ্ডলে রাসায়নিক এবং পটাসিয়াম ক্লোরাইড বসিয়ে বৃষ্টি নামানো যায়।

8/10
গত দু’দিনে এমন সাতটি বিমান পাঠিয়ে মেঘের সঙ্গে রাসায়নিক সংযুক্ত করা হয়। এমনিতেই পড়শি দেশ ওমান, বাহরাইন এমনকি কাতারেও ভারী বৃষ্টি হয়েছিল এর আগে। রাসায়নিক যুক্ত করার পর অঝোর ধারায় বর্ষণ নেমে আসে দুবাইয়ের উপর। তার জেরেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর ওঠে বলে মত আবহবিদদের।

9/10
বৃষ্টি তেমন হয় না দুবাইয়ে। ফলে জল নিকাশের তেমন ব্যবস্থা নেই সেখানে। সেই কারণেই একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে বলে খবর। রাস্তাঘাটে ট্যাঙ্কার নামানো হয়েছে ইতিমধ্যেই। জল ছেঁচার কাজ চলছে।

10/10
আবহাওয়া বিভাগের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বন্যাদুর্গত এবং জলমগ্ন এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে সকলকে। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে নাগরিকদের।

আরও জানুন খবর

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Fake MBBS Degree: একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও
একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget