এক্সপ্লোর

Science News: ঘুম ভাঙতেই ক্ষুধার তাড়না, ছিঁড়েখুঁড়ে খেল আস্ত নক্ষত্রকে, মহাশূন্যে আচমকাই ভোলবদল কৃষ্ণগহ্বরের

Space Science: আজকের তুলনায় ব্রহ্মাণ্ডের বয়স তখন এক চতুর্থাংশ। আচমকাই ভোল পাল্টে যায় এক কৃষ্ণগহ্বরের। কী কারণ জানালেন বিজ্ঞানীরা।

ছবি: European Southern Observatory

1/10
মহাকাশ গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কৃষ্ণগহ্বরের রহস্য নিয়ে গবেষণা চলছে যুগ যুগ ধরে। তাতেই এবার বেনজির ঘটনা সামনে এল। নিকষ কালো অন্ধকার থেকে বিশালাকার এক কৃষ্ণগহ্বরের উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হওয়ার ঘটনা সামনে এল। চোখের পলকেই এই ভোলবদল ঘটে বলে জানা গেল।

2/10
ভোল পাল্টানো ওই কৃষ্ণগহ্বরটিকে J221951 হিসেবে চিহ্নিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ১ হাজার কোটি আলোকবর্ষ দূরে তার অবস্থান। তবে কয়েক বছর, মাস বা দিন নয়, ব্রহ্মাণ্ডের সূচনাপর্বেই এই ভোলবদল ঘটে। দূরত্বের কারণে এতবছর পর বিষয়টি সামনে এল।

3/10
পৃথিবী থেকে ১ হাজার কোটি আলোকবর্ষ দূরে অবস্থান হলেও, J221951 কৃষ্ণগহ্বরটি এতটাই উজ্জ্বল যে, প্রথমে সেটিকে মহাজাগতিক বিস্ফোরণ বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। এক মুহূর্তে উজ্জ্বল, পর মুহূর্তে আবার অন্ধকার, এমন মহাজগতের কোনও বাসিন্দা বলে ঠাহর হয়েছিল। কিন্তু রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি-র জার্নালে তার সম্পর্কে বিশদ তথ্য সামনে এসেছে।

4/10
কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্বিজ্ঞানী এবং গবেষণাপত্রের সহ-লেখক ম্যাট নিকোল জানিয়েছেন,  বৃহদাকারা কৃষ্ণগহ্বরগুলি সময়ের সঙ্গে নিজেদের আয়তন বাড়িয়ে চলে। J221951 তেমনই একটি কৃষ্ণগহ্বর, যার পরিবর্তন দেখে স্তম্ভিত বিজ্ঞানীরা।

5/10
এক্ষেত্রে মহাকর্ষীয় তরঙ্গের গতিপথ ধরে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন বিজ্ঞানীরা। দুই মহাজাগতিক বস্তুর মধ্যে সংঘর্ষ থেকেই এই তরঙ্গের উৎপত্তি ঘটে। দুই মৃত নিউট্রন নক্ষত্রের মধ্যে সংঘর্ষ বাধলে আলোয় উদ্ভাসিত হয়ে যায় চারিদিক।  তবে অনেক ক্ষেত্রেই এই আলো কয়েক দিন পর নিভে যায়। কিন্তু এক্ষেত্রে সেই আলো দীর্ঘস্থায়ী হয় বলে মত বিজ্ঞানীদের।

6/10
J221951 কৃষ্ণগহ্বরটির ক্ষেত্রে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করা হয়। নীল গেহরেলস সুইফ্ট অবজারভেটরিরও ব্যবহার করেন বিজ্ঞানীরা। তাতে দেখা যায়, দূরের এক ছায়াপথে রয়েছে কৃষ্ণগহ্বরটি। প্রায় ১০ মাস ধরে আলোয় উদ্ভাসিত থাকার পর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়।

7/10
J221951 কৃষ্ণগহ্বরটির এই ভোলবদলের যে ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা, তা হল, তীব্র গতিতে ছুটে চলা এক নক্ষত্রকে গিলে ফেলে সে। তাকে ছিড়েখুঁড়ে খেতে গেলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার খণ্ড। তা থেকে বিস্ফোরণ ঘটেই আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে কৃষ্ণগহ্বরটি।

8/10
আরও একটি সম্ভাবনার কথা উঠে এসেছে। তা হল, J221951 কৃষ্ণগহ্বরটি ঘুমন্ত অবস্থা থেকে আচমকাই জেগে উঠেছে। ক্ষুধার জ্বালায়, সামনে যা পাচ্ছে, তা-ই পেটে চালান করে দিচ্ছে। চারপাশে বলয়ের মতো ঘিরে থাকা গ্যাসও বাদ যাচ্ছে না। তাতে মহজাগতিক বস্তুসমূহের মধ্যে সংঘর্ষ বাধছে। আর তা থেকেই জ্বলে উঠছে চারিদিক।

9/10
এই দু’টি সম্ভাবনাকেই আপাতত ভরসা করছেন বিজ্ঞানীরা। সেই মতোই গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কৃষ্ণগহ্বরটির আচমকা ভোলবদলের কারণ জানতে হলে, তাকে নিরীক্ষাণ করে যেতে হবে আগামী দিনেও,

10/10
বিজ্ঞানীরা জানিয়েছেন, আবারও যদি জ্বলে ওঠে কৃষ্ণগহ্বরটি, তাহলে বুঝতে হবে, এখনও খিদে মেটেনি তার। আর যদি তা না হয়, তাহলে বুঝতে হবে উজ্জ্বল কোনও নক্ষত্রকেই উদরস্থ করেছে সে।

আরও জানুন বিজ্ঞান

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story:  মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget