এক্সপ্লোর

আমরাই জয় পেতে চলেছি, ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই মন্তব্য বাইডেনের

1/10
ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কে বসতে চলেছেন ক্ষমতার মসনদে? এখনও মেলেনি উত্তর। এদিকে, পেনসিলভেনিয়ায় ২৭ হাজারের বেশি ও নেভাদায় প্রায় ২২ হাজার ভোটে এগিয়ে বাইডেন। এখনও ৬টি প্রদেশে ভোট গণনা চলছে। এর মধ্যে নজরে রয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া, অ্যারিজোনা ও নেভাদা, এই ৫টি প্রদেশ। হোয়াইট হাউস দখলের ম্যাজিক ফিগার ২৭০। এই মুহূর্তে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্পের ঝুলিতে রয়েছে ২১৪টি ভোট। জর্জিয়ায় এগিয়ে বাইডেন। তবে ভোটের ব্যবধান কম। এরই মধ্যে ট্রাম্প শিবিরের দাবি মেনে জর্জিয়ায় ফের গণনা চলছে। গণনায় কারচুপির অভিযোগ তুলে ট্যুইটও করেছেন ট্রাম্প।

2/10
ফল বলছে জয়ের পথ পরিষ্কার। অপেক্ষা শুধু ঘোষণার। চূড়ান্ত ফল ঘোষণার আগে মন্তব্য বাইডেনের।

3/10
ট্রাম্প যতই মামলার হুঁশিয়ারি দিন না কেন, জয় দেখতে পাচ্ছেন বাইডেন। তিনি জানিয়েছেন, গণতন্ত্রের জয় হতে চলেছে। ছবি সৌজন্যে এপি/পিটিআই

4/10
ভোটে পিছিয়ে থাকলেও, বাইডেনের কাছে হার মানতে নারাজ ট্রাম্প। তিনি আইনি লড়াইয়ের জন্য তৈরি বলে জানিয়ে দিয়েছেন। ছবি সৌজন্যে এপি/পিটিআই

5/10
জর্জিয়ায় ট্রাম্প ও বাইডেনের মধ্যে ভোটের ব্যবধান খুবই কম থাকায় ফের গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে প্রায় ৪,০০০ ভোটে এগিয়েছিলেন বাইডেন। ছবি সৌজন্যে এপি/পিটিআই

6/10
ভোটের আগে নিজের সমর্থকদের উদ্দেশে যত তাড়াতাড়ি সম্ভব ভোট দেওয়ার আহ্বান জানান বাইডেন। অন্যদিকে, ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে ভোটের দিনই ভোট দেওয়ার আহ্বান জানান। পর্যবেক্ষকদের মতে, এই কারণেই এখনও পর্যন্ত যত ভোট গণনা হয়েছে, তার বেশিরভাগই পেয়েছেন বাইডেন। ছবি সৌজন্যে এপি/পিটিআই

7/10
ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভের মধ্যেই বাইডেন বলেছেন, ‘সব ভোট গণনা করা হবে। আমরাই জিতব।’ ছবি সৌজন্যে এপি/পিটিআই

8/10
সব ভোট গণনার দাবিতে পেনসিলভিনিয়া কনভেনশন সেন্টারের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাম্পপন্থীরা। ছবি সৌজন্যে এপি/পিটিআই

9/10
ডেট্রয়েট, ফিলাডেলফিয়ার মতো বিভিন্ন অঞ্চলে চলছে ট্রাম্প-সমর্থকদের বিক্ষোভ। ছবি সৌজন্যে এপি/পিটিআই

10/10
ভোট গণনার মধ্যেই পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাম্পের সমর্থকরা। তাঁদের দাবি, ভোট গণনায় কারচুপি হচ্ছে। ছবি সৌজন্যে এপি/পিটিআই

আরও জানুন

Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
ABP நாடு
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget