এক্সপ্লোর
Daily Shironaam : সাগরদিঘিতে ভোটে জেতার তিন মাসের মধ্যেই বায়রনের ডিগবাজি ! কংগ্রেস ছেড়ে অভিষেকের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে | ABP Ananda LIVE
Congress MLA, Bayron Biswas & Barrackpore Incident

Daily Shironaam : সাগরদিঘিতে ভোটে জেতার তিন মাসের মধ্যেই বায়রনের ডিগবাজি ! কংগ্রেস ছেড়ে অভিষেকের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে | ABP Ananda LIVE

Episode Description

গুড ইভনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।

সাগরদিঘিতে ভোটে জেতার তিন মাসের মধ্যেই বায়রনের ডিগবাজি! কংগ্রেস ছেড়ে অভিষেকের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে।  ভোটে কোনও সাহায্যই করেনি কংগ্রেস, জেতার তিন মাসেই উল্টোসুর বায়রন বিশ্বাসের। আক্রমণ কংগ্রেস-বামেদের।

এদিকে, পঞ্চায়েতের আগে ফের দলভাঙার খেলা? দরজা খুললে বিজেপিটাই উঠে যাবে, অভিষেকের মন্তব্যে জল্পনা। চিরদিন ব্ল্যাকমেল চলবে না, পাল্টা বিজেপি।

নওদার পর বড়ঞা। মুর্শিদাবাদে ফের শাসক-দ্বন্দ্বে বোমাবাজি, খুন তৃণমূল কর্মী। গ্রেফতার ২। 

ব্যারাকপুরে শ্যুটআউটে খুন স্বর্ণব্যবসায়ীর ছেলে। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে বিক্ষোভ বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড। 

মমতা-অভিষেকের বিজেপিকে নিশানার পরেও, গ্রেফতার একের পর এক কুড়মি নেতা। উঠল সিবিআইয়ের দাবি। 

বিরোধী জোট গঠনের তৎপরতা। যাঁরা মোদি বিরোধিতা করেছেন, তাঁরাই ডুবেছেন। পাকিস্তানের প্রসঙ্গ তুলে বিরোধীদের কটাক্ষ দিলীপের। পাল্টা খোঁচা কুণালের। 

'পুলিশ না থাকলে নওশাদের পিঠের চামড়া থাকত না' ফের নওশাদকে হুমকি আরাবুলের। 

 যন্তরমন্তরে কুস্তিগীরদের তাবু ভাঙল পুলিশ। বজরং, সাক্ষী, বীনেশদের বিরুদ্ধে হিংসা ছড়ানো ছাড়াও একাধিক ধারায় মামলা। সত্যাগ্রহ আন্দোলনের হুঁশিয়ারি কুস্তিগীরদের। দিল্লিতে কুস্তিগীরদের ওপর পুলিশি হেনস্থার আঁচ কলকাতায়। রাজভবনের সামনে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ধর্মতলাতেও প্রতিবাদ। 

শাহি সফরের আগে ফের অগ্নিগর্ভ মণিপুর। সংঘর্ষে মৃত অন্তত ২। বিজেপি বিধায়কের অফিসে আগুন। ভাঙা হল গাড়ি। আহত নিরাপত্তা কর্মী সহ ১২। 

পঞ্চায়েত ভোটের আগে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। সৌরভ দাসের মেয়াদ শেষ। রাজভবনে ঝুলে রাজ্যের প্রস্তাবিত প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিন্হার নাম।

তৃতীয় বন্দে ভারত পেল বাংলা। এনজেপি-গুয়াহাটি বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আরও মজবুত হবে বাংলা-অসম সম্পর্ক, বললেন মোদি।

আপনারা শুনলেন এবিপি লাইভ ডেইলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, ট্যুইটার হ্যান্ডল এবং এবিপি আনন্দের পর্দায়।

Full Playlist
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget