এক্সপ্লোর
Daily Shiroonam: কয়লা পাচারকাণ্ডে ভবানীপুর, আসানসোল, মালদা-সহ ১২ জায়গায় একযোগে সিবিআই তল্লাশি | ABP Ananda LIVE
Coal Smuggling, Bhawanipur & Asansol

Daily Shiroonam: কয়লা পাচারকাণ্ডে ভবানীপুর, আসানসোল, মালদা-সহ ১২ জায়গায় একযোগে সিবিআই তল্লাশি | ABP Ananda LIVE

Episode Description

গুড ইভিনিং বন্ধুরা। আপনারা শুনছেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। জেনে নিন এই মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের সঙ্গে।

সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে বাংলা-যোগ? বড়বাজারে ভাড়া থাকতেন সন্দেহভাজন ললিত ঝা। গৃহশিক্ষক বলে পরিচয় দিতেন নিজেকে। দাবি প্রতিবেশীদের। বছর দেড়েক আগে আচমকাই উধাও।


সংসদে তাণ্ডবের ঘটনার মূল ষড়যন্ত্রী অন্য কেউ! অভিযুক্তরা সকলেই ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি গ্রুপের সদস্য। আগেও সংসদে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ধৃত সাগর শর্মা। খবর পুলিশ সূত্রে।

সংসদে তাণ্ডবের ৩ দিন আগেই দিল্লির ইন্ডিয়া গেটে জড়ো হন অভিযুক্তরা। সবার হাতে তুলে দেওয়া হয় স্মোক গান। ধৃত ৪ জনের বিরুদ্ধে ইউএপিএ-তে মামলা। মাথা কে? খুঁজছে পুলিশ।


নতুন সংসদ ভবন উদ্বোধনের ৬ মাস কাটতে না কাটতেই বেআব্রু পার্লামেন্টের নিরাপত্তা। বিরোধীদের তুমুল হট্টগোল। রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। লোকসভায় সাসপেন্ড আরও ১৫ সাংসদ।


নিরাপত্তা বলয় এড়িয়ে কীভাবে স্মোক ক্যান নিয়ে সংসদে? কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড সংসদের ৮ নিরাপত্তা আধিকারিক। গতকালের ঘটনার পর সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা।


কয়লা পাচারকাণ্ডে ভবানীপুর, আসানসোল, মালদা-সহ ১২ জায়গায় একযোগে সিবিআই তল্লাশি। লালা ঘনিষ্ঠ মানি হ্যান্ডলারদের ঠিকানায় হানা। স্ক্যানারে সিআইএসএফের প্রাক্তন কনস্টেবল।


দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা। রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে ১৮ ঘণ্টা তল্লাশি। ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের বাড়িতে ২ দিন ধরে রেড।


১০ দিনে ধরে ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর ঠিকানায় আয়কর হানা। লোহারদাগার পর ফের রে়ডিয়াম রোডের প্রাসাদোপম বাংলোতেও তল্লাশি। এখনও পর্যন্ত উদ্ধার ৩৫৪ কোটি টাকা।


ধান বিক্রির নামে বাকিবুরের ২ স্ত্রী-শ্যালকের অ্যাকাউন্টে সরকারি টাকা! হাতিয়ার ৩ জনের বয়ান। দুর্নীতি ঢাকতেই পরিজনের অ্যাকাউন্ট ব্যবহার বালু ঘনিষ্ঠ ব্যবসায়ীর। দাবি ই়ডির।


বসিরহাটে ইটভাটায় বিস্ফোরণ। চুল্লিতে আগুন দিতেই দুর্ঘটনা। বিস্ফোরণে মৃত উত্তরপ্রদেশের ২ জন-সহ ৪ শ্রমিকের। আহত ৩। কীভাবে দুর্ঘটনা? জানতে ফরেন্সিকের সাহায্য় নিচ্ছে পুলিশ।


আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। উদ্ধার ২৩ দিনের সদ্যোজাত। নাতনিকে বিক্রির অভিযোগে পাকড়াও দাদু। জালে আরও ৩।


বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যু। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রেল অফিসারদের বিরুদ্ধে এফআইআর বর্ধমান জিআরপির। গাফিলতির জেরে মৃত্যু-সহ একাধিক ধারায় মামলা।


শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনা। হত না রক্ষণাবেক্ষণ। শেষ মুহূর্তের ঘোষণায় ট্রেন ধরতে রোজই হুড়োহুড়ি। বর্ধমান স্টেশনে একাধিক অব্যবস্থার অভিযোগ যাত্রীদের।


প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দিল ইডি।


বিধানসভায় কাঁসর-ঘণ্টা বাজানোর মামলায় আপাতত স্বস্তি বিজেপির। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।

গত মরশুমে চোটের কারণে খেলতে পারেননি তিনি। তবে ২০২৪ সালের আইপিএলে ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স। আর শ্রেয়স ফিরতেই অধিনায়কত্ব গেল নীতীশ রানার। শ্রেয়স আইয়ার  ফিট হতেই ফের একবার তাঁরহাতেই নেতৃত্বে ব্যাটন তুলে দেওয়া হল। রানাকে সহ অধিনায়ক বেছে নেওয়া হল।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম দিনই চারশো রান তুলে ফেলল ভারতীয় মহিলা দল। হাফসেঞ্চুরি করেছেন সতীশ শুভা, জেমাইমা রডরিগেজ়, ইয়াস্তিকা ভাটিয়া ও দীপ্তি শর্মা। হরমনপ্রীত কৌর করেছেন ৪৯ রান। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেট হারিয়ে ৪১০।

 
আপনারা শুনলেন এবিপি লাইভ ডেলি শিরোনাম। রাজ্য ও দেশ-বিদেশের সমস্ত টাটকা খবরের জন্য নজর রাখুন এবিপি লাইভ ওয়েবসাইট, অ্যাপ, ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ, এক্স ও টেলিগ্রাম হ্যান্ডলে। সেই সঙ্গে চোখ রাখুন এবিপি আনন্দের পর্দায়।
 
 
 
 

Full Playlist
আরও দেখুন
Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Advertisement

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget