এক্সপ্লোর

Ambubachi Mela 2023: দোর খুলল কামাখ্যা মন্দিরের, আশীর্বাদ বস্ত্র নিতে ভক্তদের ঢল

Kamakhya Temple Reeopens:কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে মন্দির। পুজো দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছেন ভক্তরা।

কলকাতা: প্রতিবছর অম্বুবাচীতে ৩ দিনের জন্য বন্ধ থাকে কামাখ্যা মন্দির। ততদিন অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। তিন দিন বন্ধ থাকার পরে আজ ফের খুলেছে কামাখ্যা মন্দিরের দ্বার। আর এদিনই কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে মন্দির। পুজো দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছেন ভক্তরা। 

এই সময়েই আর্শীবাদ স্বরূপ রক্ত বস্ত্রখণ্ড বিলি করা হয় মন্দিরে। সেই বস্ত্র লাভের আশাতেই প্রতিবছর অম্বুবাচী শেষে ভক্তদের ঢল নামে কামাখ্যা মন্দিরে।

অন্যতম শক্তিপীঠ এই কামাখ্যা। কথিত রয়েছে, সতীর মৃত্যুর উপর ভয়ানক ক্রোধিত হয়ে সতীর দেহ নিয়ে প্রলয়নৃত্য শুরু করেছিলেন দেবাদিদেব মহাদেব। সেই সময় সৃষ্টি বাঁচানোর জন্য় এবং মহাদেবের ক্রোধ লাগামে আনার জন্য সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন ভগবান বিষ্ণু। সেই সময়েই সতীর দেহের টুকরো যেখানে যেখানে পড়েছিল সেখানেই পরে শক্তিপীঠ তৈরি হয়। তন্ত্রাচার এবং শক্তি উপাসনার অন্যতম পীঠ এবং তীর্থক্ষেত্রে কামাখ্য়া।

২৩ জুন শুরু হয়েছিল অম্বুবাচী। ২৬ জুন খুলল মন্দির। চারদিনের পরে এদিন 'নিভৃতি' হবে। এদিন নিভৃতির পরে যাবতীয় অনুষ্ঠান ও আচার পালন হবে। সেই আচার-রীতি দেখার জন্যই এদিন ভিড় জমান ভক্তরা।

২৩ জুন, রাত আড়াইটেয় শুরু হয়েছিল অম্বুবাচী মেলার প্রভৃত্তি আচার। এটিই তিন-দিন, তিন রাতের অনুষ্ঠানের শুরু। এই সময় থেকেই কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ করা হয়। তারপর ২৬ জুন, খোলা হল কামাখ্যা মন্দিরের দরজা। এই উৎসব উপলক্ষে গোটা মন্দির সাজিয়ে তোলা হয়েছে।

প্রতিবছর বর্ষা ঋতুতে হয় অম্বুবাচী মেলা। আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচী। তিনদিন চলে সেই পর্যায়। গুয়াহাটির অদূরে নীলাচল পাহাড়ের উপরে রয়েছে কামাখ্যা মন্দির। হিন্দু সংস্কৃতিতে অম্বুবাচীর সময়টা অত্যন্ত পবিত্র। বিশ্বাস রয়েছে এই সময়টা আধ্য়াত্মিক, ধার্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস রয়েছে, এই সময়ে ভক্তিভরে পুজো দিলে সন্তানপ্রাপ্তি, স্বাস্থ্য-সংক্রান্ত-সহ মনে যাবতীয় আশা পূর্ণ হয়। 

বিভিন্ন প্রান্ত থেকে এই সময় তন্ত্র-মন্ত্র সাধকরা আসেন অম্বুবাচী মেলায়। কথিত রয়েছে মন্দিরের ফটক নাকি এই সময় নিজে থেকেই বন্ধ হয়ে যায়। মা হন রজস্বলা। এই সময় দেবীর মন্দির বন্ধ থাকে। আর সকলে মন্দির ঘিরে কীর্তন করেন। চতুর্থ দিনে দেবীর পুজো ও স্নানের পরই খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এরপর বিতরণ করা হয় প্রসাদ। রক্তবস্ত্র আশীর্বাদ হিসেবে মেলে।

আরও পড়ুন: কতবার দুধ ফোটান? পদ্ধতি কি ঠিক? পুষ্টিগুণ নষ্ট হচ্ছে না তো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget