এক্সপ্লোর

Chaitra Navratri 2024 : চৈত্র নবরাত্রির তৃতীয় দিনে দেবী পূজিতা চন্দ্রঘণ্টা রূপে, কেমন রূপ তাঁর, কীই বা মাহাত্ম্য?

Devi Chandraghanta Puja : দেবীর কৃপায় মহাপাপীও নিজের ভুল বুঝতে পারেন। প্রায়শ্চিত্ত করে পাপ থেকে উদ্ধার পান।

শারদীয়া ও বাসন্তী নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে পূজিতা দেবী চন্দ্রঘণ্টা। দেবীর এই রূপ অন্যান্য রূপের থেকে অনেকটাই আলাদা। কাশীতে রয়েছে দেবী চন্দ্রঘণ্টার মন্দির। মানুষের বিশ্বাস, কাশীতে দেবী চণ্ডঘণ্টার পুজো করতে পারলে, তিনি প্রসন্ন হলে,  যম-ঘণ্টা যা কিনা যমের বাহন মহিষের গলায় বাঁধা থাকে, তার  ধ্বনিও  আর ভয় দেখাতে পারে না। দেবীর কৃপায় মহাপাপীও নিজের ভুল বুঝতে পারেন। প্রায়শ্চিত্ত করে পাপ থেকে উদ্ধার পান।

কেমন রূপ দেবী চন্দ্রঘণ্টার ?

দেবী চন্দ্রঘন্টাও সিংহবাহিনী । কাশীর মন্দিরে তাঁকে ব্যাসবাহিনী হিসেবে দেখা যায়। চন্দ্রঘণ্টাও দশভূজা, দশপ্রহরণধারিনী। দেবীর  রং সোনার মতো। তিনি লাল শাড়ি পরিহিতা।  তিনি নানালঙ্কারভূষিতা। মহিষাসুর বধের আগে দেবতারা নিজেদের  জ্যোতি দিয়েছিলেন মহামায়াকে। সেই সম্মিলিত জ্যোতি থেকে যখন দেবী দুর্গার আবির্ভাব ঘটল তখন তাঁর মধ্যে থেকেও জ্যোতির বিচ্ছুরণ হল।  দেবতারা তাঁকে দিয়েছিলেন নিজ নিজ অস্ত্র। ইন্দ্ৰ সেই সময় তাঁর বাহন ঐরাবতের গলা থেকে ঘণ্টাটি খুলে, সেই অনুরূপ একটি ঘণ্টা দেন দেবীকে।   যুদ্ধকালে দেবী যখন এই ঘণ্টা বাজালেন, তখন অসুররা হয়ে পড়ল নিস্তেজ। এটাই দেবী চন্দ্রঘন্টার মাহাত্ম্য। 

হিন্দু ধর্মে ঘণ্টা, শাঁখ, ইত্যাদি ধ্বনির বিশেষ গুরুত্ব আছে। দেবীর ঘণ্টাধ্বনি সব সময় ভক্তদের সর্ববিধ বিপদ থেকে রক্ষা করে। দেবীর পুজোয় পূজকের মন পবিত্র হয়। শক্তি সঞ্চয় হয়। অন্যায়কে বিনাশ করার শক্তি আসে মনের ভিতর।   

নবরাত্রিতে পরপর ৯ দিন ধরে মা শৈলপুত্রী, মা ব্রহ্মচারিণী, মা চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ডা, মা স্কন্দমাতা, মা কাত্যায়নী, মা কালরাত্রি, মা মহাগৌরী এবং মা সিদ্ধিদাত্রীর পুজো হয়। ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত  চৈত্র নবরাত্রি। বাংলায় বাসন্তী পুজো।  আদি দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসেই হত, যা বাসন্তী পুজো  নামে আমাদের কাছে পরিচিত। 

এক নজরে নবরাত্রির নির্ঘণ্ট 

৯ এপ্রিল, মঙ্গলবার, প্রতিপদে ঘটস্থাপনা, চন্দ্র দর্শন ও শৈলপুত্রী পূজা। 
১০ এপ্রিল, বুধবার, দ্বিতীয়া ব্রহ্মচারিণী পূজা 
১১ এপ্রিল, বৃহস্পতিবার, তৃতীয়া, গৌরী পূজা, সৌভাগ্য তীজ, চন্দ্রঘন্টা পূজা
১২ এপ্রিল, শুক্রবার, চতুর্থী, কুষ্মাণ্ড পূজা, বিনায়ক চতুর্থী পূজা 
১৩ এপ্রিল, লক্ষ্মী পঞ্চমী, শনিবার পঞ্চমী নাগ পূজা, স্কন্দমাতা পূজা
১৪  এপ্রিল, রবিবার, যমুনা ছট, কাত্যায়নী পূজা
১৫  এপ্রিল, সোমবার, মহা সপ্তমী, কালরাত্রি পূজা
১৬ এপ্রিল, মঙ্গলবার, অষ্টমী, দুর্গা অষ্টমী, মহাগৌরী পূজা , অন্নপূর্ণা অষ্টমী, সন্ধি পূজা
১৭  এপ্রিল, বুধবার, নবমী, রাম নবমী, নবরাত্রি পারণ   

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget