এক্সপ্লোর

Dhanteras 2023 : ধনতেরসে সোনা-রুপো কেনার বাজেট নেই? ঘরে এই জিনিসগুলি আনলে খুলে যাবে ভাগ্য

Dhanteras Best Buy : ধনতেরসে কেনাকাটা করা মানে গৃহে লক্ষ্মীকে বেঁধে ফেলা। এমনটা ধারণা অনেকেরই।  তাবলে যা খুশি তাই কিনলে হবে না।

কার্তিক মাসের ত্রয়োদশী ( Dhanteras 2023 )। এই তিথিতে ধনতেরস উৎসব। ধনদেবীর আরাধনার এক বিশেষ দিন। দীর্ঘদিন ধরে উত্তর ভারতেই এর চল থাকলেও এখন বাংলাতেও বেশ জনপ্রিয় ধনতেরস। সোনা-রুপোর গয়না কিনতে ওই দিন ভিড় জমান মানুষ। ধনতেরস, ধনত্রয়োদশী নামেও পরিচিত।দীপাবলির আগে উদযাপিত হয় এই সমৃদ্ধির উৎসব। এই বছর, ধনতেরাস ১০ নভেম্বর অর্থাৎ আগামী শুক্রবার পড়েছে। 

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এই দিনটি কার্তিক মাসের শুক্ল পক্ষের তেরোতম দিন।  ধনসামগ্রী কেনাকাটা করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে এই বিষয়ে নানা মুনির নানা মত। 

ধনতেরসে, মানুষ সামর্থ্য অনুসারে রিয়েল এস্টেট, যানবাহন, গহনা, বাসনপত্র, ইলেকট্রনিক্সনানারকম জিনিস কিনে আনেন। ধনতেরসে কেনাকাটা করা মানে গৃহে লক্ষ্মীকে বেঁধে ফেলা। এমনটা ধারণা অনেকেরই।  তাবলে যা খুশি তাই কিনলে হবে না। প্রচলিত বিশ্বাস ও কিছু পণ্ডিতদের মতে, ধনতেরসে নির্দিষ্ট কিছু জিনিস কেনা অত্যন্ত শুভ। যেমন - 

ধনে বীজ : ধনে বীজ কেনা ধনতেরসে শুভ বলে মনে করেন অনেকে। দীপাবলিতে এই বীজগুলি কিনলে  এবং দেবতাকে অর্পণ করলে  বাড়িতে সমৃদ্ধি  আসে বলে বিশ্বাস করা হয়।  ধনতেরসে ধনে বীজ কিনতে পারেন এবং ধনলক্ষ্মী পুজোর জন্য ব্যবহার করতে পারেন। তারপরে, এই বীজগুলি আপনার বাড়ির বাগানে বা  টবে রোপণ করুন।

ঝাড়ু : ধনতেরসে ঝাড়ু কেনার রেওয়াজ আছে। যাঁরা সোনা-রুপো কিনতে পারেন না, তাঁরা অনেকেই অশুভকে বাড়ির ধুলোর মতো সরিয়ে দেওয়ার প্রতীক হিসেবে ঝাঁটা কেনেন। এই প্রথাটি দেবী লক্ষ্মীকে প্রসন্ন রাখে, সারা বছর বাড়িতে সমৃদ্ধি নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয়। মনে রাখতে হবে, ঝাড়ুটি যেন প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এবং প্লাস্টিকের নয়। 

ধাতু : হিন্দুধর্মে, সোনা, রূপা, পিতল এবং তামার মতো ধাতুগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরসে মানুষ ধাতু, সোনা বা রুপো দিয়ে তৈরি পাত্র ক্রয় করে। এতে পরিবারে সম্পদ এবং সৌভাগ্য আসে বলে বিশ্বাস করা হয়। তবে ধাতব পাত্রই কিনতে হবে, কোনও ছুরি, কাঁচি, অস্ত্র নয়। 

 কালী করেন অশুভ শক্তির বিনাশ আর লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। মানুষের বিশ্বাস, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তাঁর ভক্তদের গৃহে যান ও ইচ্ছাপূরণ করেন। সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন। 

আরও পড়ুন :

ধনতেরসে ভুলেও করবেন না এই কাজ, অক্ষরে অক্ষরে পালন করুন এই নিয়ম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget