এক্সপ্লোর

Gita Gyan: স্বজন-হত্যার আশঙ্কায় অর্জুনের ভেঙে পড়া কি ঠিক ? গীতায় কী বলেছেন শ্রীকৃষ্ণ?

Bhagvad Gita Quotes : সম্মুখে নিজের আত্মীয় পরিজন, তাদের মৃত্যুর কারণ হব? ভেঙে পড়া অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝালেন, যাঁদের জন্য শোক করা উচিত নয়, তুমি তাঁদের জন্য শোক করছ।

ভগবদ্গীতার (Bhagvad Gita) প্রতিটি শ্লোকে জীবনে অনেক জটিল প্রশ্নের সমাধানের কথা বলা হয়েছে। যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্থ অর্জুনকে বিভিন্নভাবে পথ দেখিয়েছেন অর্জুন। জীবনের প্রকৃত রূপ দর্শন করিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগে অর্জুন তাঁর শোক নিবৃত্তির ঐকান্তিক উপায়  জানতে চান। ভগবান শ্রীকৃষ্ণ (Lord Krishna) এই অধ্যায়ের ত্রিশতম শ্লোক পর্যন্ত আত্মতত্ত্ব বর্ণনা করেছেন। অধ্যায়ের ১১ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, (Bhagvad Gita Quotes) 

অশোচ্যানন্বশোচত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে|
গতানগতাসূংশ্চ নানুশোচন্তি  পণ্ডিতাঃ৷৷ ১১ 

এর অর্থ কী ? ভগবান শ্রীকৃষ্ণ বললেন এখানে  অর্জুনকে বললেন,  যাঁদের জন্য তোমার শোক করা উচিত নয়, তাদের জন্য তুমি শোক করছ আবার পণ্ডিতের মতো কথা বলছ। মৃত বা জীবিত, পণ্ডিতরা কারও জন্যই শোক করে না। প্রথম অধ্যায়ে তৃতীয় পাণ্ডবের মুখে বারবার শোকপ্রকাশ পেয়েছে। তাঁর সামনে যখন যুদ্ধক্ষেত্রে হাজির হয়েছেন বন্ধু-বান্ধব, আচার্য, পিতৃপুরুষেরা , ততই ভেঙে পড়েছেন অর্জুন। তখনই শ্রীকৃষ্ণ তাঁকে বলেছেন, যাঁদের জন্য শোক করা উচিত নয়, তুমি তাঁদের জন্য শোক করছ।'

নিজের হাতে নিজের পরিবারের মানুষকে মেরে ফেলার আগে হাত কেঁপেছে তাঁর। তিনি  কুলনাশ দ্বারা উৎপন্ন মহাপাপের আশঙ্কা করেছেন। সেই সময় তাঁকে পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। বলেছেন, এই  বিষয়ে জ্ঞানীরা কখনও শোক করেন না।  শ্রীমদভগবদ্ গীতা, (তত্ত্ববিবেচনী) অনুসারে শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন 'পণ্ডিতদের দৃষ্টিতে একমাত্র সচ্চিদানন্দঘন ব্রহ্মই নিত্য ও সৎ বস্তু, তাঁর থেকে ভিন্ন কোনও বস্তুই নেই, তিনি সকলের আত্মা, তাঁর কখনও কোনও প্রকার বিনাশ হতে পারে না। ' 

ভগবার তাঁকে বুঝিয়েছেন, শরীর অনিত্য, সর্বদা তা থাকা সম্ভব নয়।  আত্মা এক শরীরের  ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে।  আর তা অনিবার্য । তাই  কার জন্য, কী জন্য শোক করবেন ? তাই এর পরবর্তী শ্লোকেও কৃষ্ণ ব্যাখ্যা দিয়ে বলেছেন, 'তুমি যাঁদের বিনাশের আশঙ্কা করছ, তাঁদের সকলের এবং তোমার-আমার কখনো কোনো কালে বিনাশ নেই। বর্তমান শরীরের উৎপত্তির আগেও আমরা ছিলাম, পরেও থাকব। শরীর নাশ হলেও আত্মার বিনাশ হয় না, অতএব বিনাশের আশঙ্কায় এঁদের সকলের জন্য শোক করা উচিত নয়।'  (শ্রীমদভগবদ্ গীতা, (তত্ত্ববিবেচনী) )

ন ত্বেবাহং জাতু নাসং ন ত্বং নেমে জনাধিপাঃ। 
ন চৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়মতঃপরম্।।১২।। 
 
শ্রীকৃষ্ণ এখানে বলতে চেয়েছেন,  এমন কোনও সময় ছিল না যখন আমি, তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনও আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। এখানে আত্মার অবিনশ্বরতার কথাই বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget