এক্সপ্লোর

Sati Pith Guhyeshwari: নেপালের গুহ্যেশ্বরী, একদিকে সতীপীঠ, অন্যদিকে তন্ত্রসাধনার পীঠস্থান, রোমহর্ষক গল্প এই মন্দির ঘিরে

Guhyeshwari Temple : গুহ্যেশ্বরী মন্দিরে দেবীকে মহাশিরা এবং শিবকে কাপালী রূপে পুজো করা হয়। নব বজ্রযান বৌদ্ধ সাধকরা গুহ্যেশ্বরীকে বজ্রবারাহী রূপে পবিত্র বজ্রযোগিনী দেবী হিসেবে পুজো করেন।

গুহ্যেশ্বরী মন্দির ।  কেউ কেউ বলেন মায়ের যোনি পড়েছিল এখানে। কেউ আবার বলেন যোনি নয়, সতীর জানু দ্বয় পড়েছিল অধুনা নেপালে অবস্থিত এই মন্দিরে। শিবক্ষেত্র পশুপতিনাথ থেকে প্রায় ১ কিমি পূর্বে রয়েছে এই মাতৃমন্দির।  কাছেই বয়ে চলেছে বাগমতি নদী। দেবীকে এখানে গুহ্যকালীও বলা হয়। মাতৃসাধকদের পছন্দের উপাসনা স্থান এটি।  বিশেষ করে তান্ত্রিক সাধকদের প্রিয় তীর্থস্থান গুহ্যেশ্বরী মন্দির। 

মহামায়া যখন সতীরূপে জন্দম নেন, তিনি ছিলেন দক্ষ-কন্যা। বহু তপস্যায় তিনি শিবপত্নী হন। তবে শিবকে জামাই হিসেবে কোনওদিনই পছন্দ ছিল না দক্ষের। একবার বিরাট এক যজ্ঞের আয়েজন করেন রাজা দক্ষ। সেই যজ্ঞানুষ্ঠানে যাবার জন্য শিবের কাছে অনুমতি চেয়েছিলেন সতী। শিব বলেছিলেন, বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। কারণ, তাঁর ইচ্ছার বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষ। আর সেজন্য মহাদেব ও সতী ছাড়া প্রায় সকল দেব-দেবীকে নিমন্ত্রণ করেছিলেন তিনি।

মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী উপস্থিত হন। তবে আমন্ত্রিত অতিথি না হওয়ায় যথাযোগ্য সম্মান পাননি সতী। মহাদেবকেও অপমান করেন দক্ষ। এই অপমান সহ্য করতে না পেরে যোগবলে আত্মাহুতি দেন সতী। ক্রোধে, শোকে জ্বলে ওঠেন শিব।  শেষমেষ বিষ্ণুর বুদ্ধিতে রক্ষা পায় জগত। সুদর্শন চক্রে সতীর দেহকে একান্ন টুকরো করেন নারায়ণ। যে সব জায়গায় সেই দেহখণ্ডগুলি পড়েছিল, সেগুলিই হল এক-একটি পীঠ। তার মধ্যে একটি পিঠ গুহ্যেশ্বরী মন্দিরও। 

মন্দিরের নামটি সংস্কৃত শব্দ গুহ্য  থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ গোপন।   ললিতা সহস্রনামে দেবীর ৭০৭তম নাম হিসেবে 'গুহ্যরূপিণী'র উল্লেখ আছে।  এখানে দেবীকে মহামায়া বা মহাশিরা এবং ভগবান শিবকে কাপালী রূপে পুজো করা হয়। নব বজ্রযান বৌদ্ধ সাধকরা গুহ্যেশ্বরীকে বজ্রবারাহী রূপে পবিত্র বজ্রযোগিনী দেবী হিসেবে পুজো করেন। তিব্বতে স্থানটিকে পাকমো ন্ গুলচু বলা হয় এবং মন্দিরের কূপ থেকে নিঃসৃত তরলকে যোনিরস বলে বিশ্বাস করা হয়।

কালী তন্ত্র, চণ্ডী তন্ত্র, শিব তন্ত্রের গ্রন্থেও এই মন্দিরের উল্লেখ আছে। এই মন্দিরকে সবচেয়ে শক্তিশালী পূর্ণ তন্ত্রপীঠ হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি ১৭ টি শ্মশানের উপরে নির্মিত। 

দেবী গুহ্যেশ্বরী, মন্দিরের কেন্দ্রে একটি কলসে পূজিত হন। কলসটি সোনা রুপো দিয়ে ঢাকা।  মূল মন্দিরটি একটি খোলা প্রাঙ্গণের কেন্দ্রে অবস্থিত। মন্দিরের চূড়ায় আছে চারটি সোনালি সাপ। বিবিধ কাজের নজর কাড়বে এই সর্পগুলি। মন্দিরের তলায় পাওয়া যায় ভূগর্ভস্থ প্রাকৃতিক জল, এই জলের উৎসর সঙ্গে জড়িয়ে বহু লোককথা ও কিংবদন্তি।  

আরও পড়ুন : পড়েছিল সতীর ব্রহ্মরন্ধ্র, এখানে পাপস্খালন করেছিলেন স্বয়ং রামচন্দ্র, পড়ুন মরুতীর্থ হিংলাজ কথা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget