এক্সপ্লোর

Kali Puja 2023: মায়ের ভীষণ রূপ স্নিগ্ধ হয়ে ওঠে, সিঙ্গুরের ডাকাত কালীর পুজো শুধু পুজো নয়, উৎসব

Diwali 2023: বোধনের পর গত এক সপ্তাহ ধরে অষ্টমঙ্গলার উপাচার চলেছে ডাকাত কালীর পুজোয়।

সোমনাথ দাস, সিঙ্গুর: সময় পাল্টায়, বদলে যায় রীতিনীতিও, কিন্তু কিছু প্রথা রয়ে যায়। সিঙ্গুরের ডাকাত কালীর আরাধনাও তার মধ্যেই পড়ে। রাজ্যবাসী রবিবার কালীপুজো পালন করলেও, সিঙ্গুরের ডাকাত কালীর বোধন হয়ে গিয়েছে ন'দিন আগেই। চণ্ডীপাঠের মাধ্যমে বোধন হয় মায়ের। মায়ের আরাধনায় মেতেছেন সেখানকার বাসিন্দারা। (Kali Puja 2023)

বোধনের পর গত এক সপ্তাহ ধরে অষ্টমঙ্গলার উপাচার চলেছে ডাকাত কালীর পুজোয়। গ্রামের মহিলারা বাড়ি থেকে বরণডালা এনে মাকে বরণ করে নেন। এর পর দূর্বা, হলুদ সহকারে দেবীমূর্তি এবং শিবের হাতে সুতো বেঁধে দেন পুরোহিত। কালীপুজোর পর দিন, অর্থাৎ সুতো বাঁধার আটদিনের মাথায় পুনরায় ডাকাত কালী মাকে বরণ করে, বরণডালা ফিরিয়ে নিয়ে যাবেন গ্রামের মহিলারা। (Diwali 2023)

গোধূলি বেলায় প্রতিমার হাত থেকে খোলা হবে সুতো। বন্ধ হয়ে যাবে মন্দিরের দরজা। পরের দিন সকাল ৬টায় পুনরায় খোলা হবে মন্দির। প্রায় সাড়ে ৫০০ বছরের পুরনো সিঙ্গুরের ডাকাত কালীর মন্দিরে এমন একাধিক প্রাচীন রীতিনীতি মেনে পুজো-অর্চনা হয়ে আসছে। প্রত্যেকেই নিষ্ঠাভরে তা পালন করেন।

আরও পড়ুন: Kalipuja: কালী দিগম্বরী, শক্তির আধার, বঙ্গদেশের অধিষ্ঠাত্রী দেবী, আজ রাজ্যজুড়ে সেই মাতৃশক্তির আরাধনা

বছরে একবার, আজকের দিনেই মালিক বাড়ির আনা গঙ্গা জল ঢালা হয় মায়ের ঘটে। সেই সময় বন্ধ থাকে মায়ের গর্ভগৃহের দরজা। আজ সকালেই মাকে ফল, মিষ্টি,লুচির সঙ্গে চালকড়াই ভাজা নিবেদন করা হয়েছে। দেওয়া হয়েছে খিচুড়ি, পায়েসের ভোগ। অমবস্যার তিথি ধরে চার প্রহর বিশেষ পুজো হয় ডাকাত কালী মায়ের।‌ ডাকাত কালী মা পূজিত হন বলে পুরুষোত্তমপুর, মল্লিকপুর এবং জামিন বেড়িয়া গ্রামে আর কোনও কালীপুজো হয় না। বাড়িতে রাখা যায় না অন্য কোনও দেবীর ছবি। তাই বাড়ির যে কোনও অনুষ্ঠানের আগে মায়ের কাছে পুজো নিবেদন করেন এলাকার সমস্ত মানুষ।

রবিবার কালীপুজোর দিন ভোরবেলায় মাকে স্নান করিয়ে বেনারসি শাড়ি পরিয়েছেন পুরোহিত। মাথায় মুকুট পরিয়ে কপালে টিপ আঁকা হয়। কানে দুল, পায়ে নূপুর-সহ অলঙ্কারে সাজানো হয় মাকে। সকাল থেকেই ভক্তরা ভিড় করেন মন্দিরে। পুজো-অঞ্জলি দিয়ে, দেবীর কাছে নিজেদের চাওয়া-পাওয়া তুলে ধরেন তাঁরা। পুজো দেওয়ার পাশাপাশি, প্রদীপ, ধূপ জ্বেলে মায়কে শ্রদ্ধা জানান।  আজকের দিনে স্নিগ্ধতায় ভরে গিয়েছে চারিদিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget