এক্সপ্লোর

Puri Rath Yatra 2023 : গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে নামিয়ে আনা হয়, কেন এমন নিয়ম ?

কথিত আছে, জগন্নাথের রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট-বড় আকারের মোট ৮৩২টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়।

কলকাতা : আর বাকি মাত্র কয়েকটা দিন। নীলাচলে সুভদ্রা, বলরামকে নিয়ে মাসির বাড়ি যাওয়ার জন্য তৈরি জগন্নাথ । সেবায়েতরাও তৈরি। রথ মানেই উৎসব মুখর নীলাচল। দেশ-বিদেশ থেকে আসা তীর্থযাত্রী, পর্যটকদের ভিড়। দুনিয়ার নজর কাড়ে পুরীর রথের বিপুল ভক্ত সমাগম । চিরাচরিত রীতি মেনে, বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ- জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷

জগন্নাথের রথের বৈশিষ্টগুলি কী কী :

রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথদেব৷ সঙ্গে থাকেন বলরাম, সুভদ্রা৷। রথের রশিতে টান দেন লক্ষ লক্ষ ভক্ত। জগন্নাথদেবের রথের নাম ‘নন্দীঘোষ’।  রথের সারথির নাম দারুক।  রথে  থাকে ১৬ টি চাকা।  চাকার পরিধি ৬ ফুট ৬ ইঞ্চি। কথিত আছে, এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। ছোট-বড় আকারের মোট ৮৩২টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়।

জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাত্‍ ৪৫ ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাত্‍পর্য রয়েছে। কথিত আছে, জগন্নাথদেব প্রকট হওয়ার আগে ১৬টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে ১৬ কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ ১৬টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই ১৬টি কলারই প্রতীক। রথে জগন্নাথদেবের পার্শ্বদেবতা হিসেবে নয়জন দেবতা থাকেন। তাঁরা হলেন, গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র,  নৃসিংহ এবং হনুমান। 

জগন্নাথের রথের ধ্বজা

জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে, তার নাম ত্রৈলক্য মোহিনী। রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয়। রথের কাঠামো লাল-হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে। চারটি ঘোড়ার নাম শঙ্খ, বলাতক, শ্বেত ও হরিদাক্ষ। রথের সারথির নাম দারুক।  

সকালে রীতি মেনে করা হয় মঙ্গলারতি।  এরপর একে একে হয় মইলম, অবসর। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে নামিয়ে আনা হয়। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ।  এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রকে তোলা হয় রথে, যা পোহান্ডি নামে পরিচিত। প্রথা মেনে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন পুরীর রাজা ।                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bipattarini Puja 2026 : কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
কীভাবে বিপত্তারিণীর ব্রত পালন করলে বিপন্মুক্ত থাকবে পরিবার ? নৈবেদ্যই বা দেবেন কীভাবে ?
Snana Yatra 2026 : ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
ভ্যাপসা গরম উপেক্ষা করেই পুরীতে প্রভু জগন্নাথের 'স্নান যাত্রা', 'গজ বেশ' চাক্ষুষ করলেন লক্ষাধিক ভক্ত
Amarnath Yatra 2026 : ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ
ছদ্মবেশে ঢুকে পড়তে পারবে না জঙ্গিরা, অমরনাথ যাত্রায় আঁটসাঁট নিরাপত্তার লক্ষ্যে 'পহেচান' অ্যাপ
Yoga Day : শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা
শরীরে ক্লান্তি? আত্মবিশ্বাসের অভাব? সব সমস্যার সমাধান এই ১২টি যোগাসনে ! জানুন সূর্য নমস্কারের উপকারিতা

ভিডিও

BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee
TMC News: 'যারা চলে গেছে, তাদের দলে ফেরালে আপনার সঙ্গে থাকব না', আল্টিমেটাম কল্যাণের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget