এক্সপ্লোর

Vastu Tips: বাড়ির কোনদিকে ঠাকুর রাখলে পাবেন দেবতার কৃপা? জানুন কি বলছে বাস্তুশাস্ত্র

Vastu Shastra: আমরা ঈশান কোনে ঠাকুর ঘর করি। এই ঠাকুর ঘর কে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি, সুগন্ধি ধুপ ও ফুল দিয়ে পুজো করি।

কলকাতা: বাস্তুশাস্ত্রের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে বিজ্ঞানের। বাস্তুশাস্ত্র মতে ঠাকুরঘর উত্তর–পূর্ব কোন অর্থাৎ যাকে আমরা ঈশান কোন বলি সেখানেই হওয়া উচিত। 

কেন করবেন ঈশান কোনে ঠাকুর ঘর?

জানেন কী ঈশান কোন কেনো ঠাকুরঘর করার জন্য সবচেয়ে উপযুক্ত? জেনে নিন তার সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা।

আমাদের মোট দশটি দিক। সেগুলি হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর – পূর্ব কোন (ঈশান কোন ), উত্তর – পশ্চিম কোন (বায়ু কোন ), দক্ষিণ – পূর্ব কোন ( অগ্নি কোন ), দক্ষিণ – পশ্চিম কোন ( নৈরিত কোন ), আকাশ ও পাতাল l মানুষের জীবনে প্রধান – অপ্রধান সব দিকগুলি মূলত প্রকৃতিই নিয়ন্ত্রণ করে l মানুষের জীবনের উপর প্রকৃতির প্রভাব ভীষণভাবে কার্যকরী l প্রকৃতির মঙ্গলময় দশ দিক গুলিকে বিজ্ঞানসম্মত ভাবে ঠিক ঠিক ভাবে কাজে লাগিয়ে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য্য ও শান্তি বৃদ্ধি করাই হলো বাস্তুশাস্ত্রের প্রধান উদ্দেশ্য। আমাদের চারটি বেদের মধ্যে অথর্ব বেদ হলো অন্যতম আর এই অথর্ব বেদেই আছে বাস্তুশাস্ত্রের উল্লেখ। বিজ্ঞান ভিত্তিক বাস্তুশাস্ত্রের সঠিক প্রয়োগ দেখা যায় ভারতবর্ষের সুপ্রাচীন বিখ্যাত মন্দির, প্রাচীন নগর প্রভৃতিতে।

এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? 

ঠাকুরঘর ঈশান কোনে কেন করব তার বৈজ্ঞানিক ব্যাখ্যাতে। আমাদের দশ দিকের প্রধান দিক হলো উত্তর ও পূর্ব। উত্তর হলো পৃথিবীর উত্তর মেরু অর্থাৎ যেখান থেকে চৌম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয় এই তরঙ্গ বাহিত হয় দক্ষিণ দিকে। আমরা এই ম্যাগনেটিক ফিল্ডকে দেখতে পাইনা ঠিক যেভাবে আমরা বিদ্যুৎকেও দেখতে পাইনা। কিন্তু বিদ্যুৎ বৈদ্যুতিক তার-এর মাধ্যমে প্রবাহিত হয়। আমাদের এই ম্যাগনেটিক এনার্জি সর্বদা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। পূর্ব দিক হলো যেদিক থেকে সূর্যদেব উদিত হন এবং পশ্চিম দিকে অস্ত যান। এই পূর্ব দিক হলো সোলার এনার্জি বা সৌর শক্তি। এই দুটি এনার্জির রেজাল্টেন্ট কিন্তু উত্তর ও পূর্ব কোন থেকে জেনারেট করছে ও দক্ষিণ – পশ্চিম কোনে প্রবাহিত হচ্ছে। 

তাই আমরা ঈশান কোনে ঠাকুর ঘর করি। এই ঠাকুর ঘর কে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি, সুগন্ধি ধুপ ও ফুল দিয়ে পুজো করি। এই ক্রিয়া তে আমরা ঈশান কোনে পজিটিভ এনার্জিকে সৃষ্টি করি ও পুরো বাড়িটাকে পজিটিভ শক্তি দ্বারা ভরিয়ে রাখি। বাড়িতে পজিটিভ এনার্জি থাকলে শরীর ও মন সুস্থ থাকে ও সুস্থ শরীর ও মন কখনোই অসুস্থ কাজ করতে পারে না।

তাই মনে রাখবেন ঈশান কোনে কখনো টয়লেট, বাথরুম, কিচেন, সিঁড়ি করবেন না তার কারণ হলো এইগুলি সবসময়ই নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। আর নেগেটিভ এনার্জি মানুষের শরীর ও মন সুস্থ রাখতে পারে না।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড

ভিডিও

Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget