এক্সপ্লোর

Blue Ghost Lands on Moon: আলো-আঁধারিতে প্রথম ছবি, চাঁদের মাটিতে নামল Blue Ghost

Blue Ghost Lunar Mission 1: পৃথিবীর উপগ্রহের উত্তর-পূর্বে অবস্থিত চন্দ্রপর্বত Mons Latreille সংলগ্ন, ব্যাসল্ট শিলায় ঢাকা, গাঢ় বর্ণের Mare Crisium সমতলে অবতরণ করেছে Blue Ghost.

নয়াদিল্লি: চাঁদের মাটিতে নয়া মাইলফলক। বেসরকারি সংস্থার দ্বিতীয় মহাকাশযান মাটি ছুঁল পৃথিবীর উপগ্রহের। আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা Firefly Aerospace-এর Blue Ghost Mission 1 অভিযানের দিকেই এই মুহূর্তে নজর গোটা পৃথিবীর। স্থানীয় সময় অনুযায়ী, ভোররাত ৩টে বেজে ৩৪ মিনিটে Blue Ghost চাঁদের মাটিতে ছোঁয় Blue Ghost. চাঁদের মাটি ছুঁয়ে প্রথমেই ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে মহাকাশযানটি। (Blue Ghost To Touch Moon)

পৃথিবীর উপগ্রহের উত্তর-পূর্বে অবস্থিত চন্দ্রপর্বত Mons Latreille সংলগ্ন, ব্যাসল্ট শিলায় ঢাকা, গাঢ় বর্ণের Mare Crisium সমতলে অবতরণ করেছে Blue Ghost. চাঁদের মাটি ছোঁয়ার পর তার তোলা প্রথম ছবিটিও প্রকাশ করা হয়েছে। Firefly সোশ্যাল মিডিয়ায় লেখে, 'এই দৃশ্য দেখার জন্য় প্রস্তুত তো! Blue Ghost চাঁদের বুকে প্রথম ছবিটি তুলেছে। এই ছবি সাহসিকতা, অদম্য আচরণের প্রতীক, যা Firefly টিমের ক্ষেত্রেও প্রযোজ্য। তিন বছরের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছে এই টিম। তবে এই সবে শুরু, এর পর কী দেখতে থাকুন'।  

রবিবার সকালে Firefly Aerospace জানায়, চাঁদের মাটিতে Blue Ghost-এর চাকা গড়ানোর অপেক্ষা। আস্তে আস্তে চন্দ্রপৃষ্ঠের সঙ্গে মহাকাশযানটির দূরত্ব কমিয়ে আনছেন বিজ্ঞানীরা। এই অভিযানকে ‘Ghost Riders in The Sky’ বলেও উল্লেখ করছেন কেউ কেউ। এর আগে, গত বছর ২২ ফেব্রুয়ারি Intuitive Machines-এর Odysseus প্রথম বাণিজ্যিক মহাকাশযান হিসেবে চাঁদের মাটি ছোঁয়। সেই অভিযানেও সহযোগীর ভূমিকায় ছিল NASA. Artemis অভিযানের আওতায় ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তারা। একের পর এক বাণিজ্যিক অভিযান সেই অভিযানের পথ প্রশস্ত করছে।

চাঁদের মাটির কাছাকাছি অবস্থানে যখন ছিল, সেখান থেকেও ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছিল Blue Ghost. বেসরকারি চন্দ্রযানটিতে যে সোনালি ল্যান্ডারটি রয়েছে, তা আকারে জলহস্তির সমান। গত ১৫ জানুয়ারি, ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Falcon 9 রকেটে চাপিয়ে উৎক্ষেপণ হয় Blue Ghost চন্দ্রযানের। মহাকাশ থেকে পৃথিবীর একটি অভূতপূর্ব ছবিও তুলে পাঠায় সেটি।

Blue Ghost চন্দ্রযানে ১০টি যন্ত্র রয়েছে- চাঁদের মাটি পরীক্ষা করে দেখার অ্যানালাইজার, বিকিরণ সহিষ্ণু কম্পিউটার, চাঁদের মাটিতে দিক নির্দেশের একটি বিশেষ যন্ত্রও। আগামী এক চন্দ্রদিবস (পৃথিবীর হিসেবে ১৪ দিন) চাঁদের মাটিতে গবেষণা চালাবে সেটি। উচ্চমানের ছবি তোলার পাশাপাশি, ১৪ মার্চ পৃথিবী যখন সূর্যকে ঢেকে দেবে, চাঁদের মাটি থেকে সেই দৃশ্যও ক্যামেরাবন্দি করার কথা। ১৬ মার্চ চাঁদের বুকে সূর্যাস্তের ছবি তুলবে Blue Ghost.

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget