এক্সপ্লোর

Chandrayaan 3: চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান-৩, কক্ষে প্রবেশ কালই

ISRO News:৫ অগাস্ট অর্থাৎ আগামীকাল, ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় আরও একটি পর্যায় পেরোনোর দৌড় শুরু করতে চলেছে ইসরোর এই মহাকাশযান।

নয়াদিল্লি: হার্ডল রেসের 'ব্যারিয়ার' পেরোনোর মতো একটার পর একটা পর্ব উতরোচ্ছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। ৫ অগাস্ট অর্থাৎ আগামীকাল, ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় আরও একটি পর্যায় পেরোনোর দৌড় (Lunar Orbit Injection) শুরু করতে চলেছে ইসরোর (ISRO) এই মহাকাশযান। তবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত সে যা পেরিয়ে এসেছে তাও নেহাত কম নয়। চাঁদ পর্যন্ত দূরত্বের দুই-তৃতীয়াংশ অতিক্রম করে ফেলেছে চন্দ্রযান-৩, ট্যুইটারে ঘোষণা ইসরোর।

নতুন কী?
এই অভিযানের 'ফিনিশ লাইন' চাঁদের দক্ষিণ গোলার্ধে সফল সফট ল্যান্ডিং যা কিনা মোটেও সহজ নয়। তবে কঠিন সেই লক্ষ্যজয়ে এবার আঁটঘাঁট নেমেছেন ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের মাটিতে অবতরণের জন্য এবার 'লুনার অরবিট ইনজেকশন' (LOI) পর্যায় শুরু করবে চন্দ্রযান-৩। এর ফলে চাঁদের অভিকর্ষের আওতায় মধ্যে চলে আসবে এটি। বিজ্ঞানীদের মতে, 'লুনার অরবিট ইনজেকশন' একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এই ধাপ সফলভাবে উত্তীর্ণ করতে পারলে চাঁদের কক্ষপথের মধ্যে সঠিক দিশায় নিজেকে স্থাপন করতে পারবে চন্দ্রযান-৩। কিন্তু প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, নিখুঁত অঙ্কের উপর নির্ভর করছে।

সাধারণত কেমিক্যাল রকেট ইঞ্জিন জ্বালানোর ফলে যে শক্তি নির্গত হবে, সেটির চন্দ্রযান-৩-এর ভেলোসিটি বাড়াতে সাহায্য করার কথা। এই বর্ধিত ভেলোসিটি-ই যানটিকে নতুন কক্ষপথে যেতে সাহায্য করবে। সব ঠিকঠাক হলে এর পর শুরু হবে ল্যান্ডারের আলাদা হয়ে যাওয়ার পর্ব। তার পর ধীরে ধীরে অবতরণের পথে এগোবে চন্দ্রযান-৩। গোটাটাই বেশ কঠিন। তবে এর মধ্যে যে পথটা চন্দ্রযান-৩ অতিক্রম করে এসেছে, তা বিশাল। অঙ্কের হিসেবে, প্রায় ২.৬ লক্ষ কিলোমিটার পেরিয়ে এসেছে এটি।  

এর পর কী?
এর পর মোট চার বার চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান -৩ মহাকাশযান। প্রত্যেক বার পাক খেতে খেতে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছবে সেটি। কারণ সরাসরি চাঁদের বুকে পদক্ষেপ সম্ভব নয়। আগামী ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ মহাকাশযানকে চাঁদের বুকে নামানোর পরিকল্পনা রয়েছে ISRO-র। কিন্তু আপাতত সব নজর রয়েছে এই লুনার অরবিট ইনজেকশনের দিকে। আগামীকাল, ভারতীয় সময় ঠিক সন্ধ্যা ৭টায় বোঝা যাবে এই 'হার্ডল'-ও পেরোতে পারল কিনা চন্দ্রযান-৩। 

আরও পড়ুন:'মোদি পদবি' মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাহুলের, ফিরছে সাংসদ পদও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
অন্ধকারে ঢাকবে অর্ধেক পৃথিবী, ভরদুপুরে গায়েব হয়ে যাবে সূর্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু’সপ্তাহ পরই
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'
মহাকাশে নতুন ইতিহাস ভারতের, শ্রীহরিকোটা থেকে উড়ল প্রথম বেসরকারি অরবিটাল রকেট Vikram-1, সফল 'Mission Aagaman'

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget