এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: মহাকাশ নিয়ে মহাকাব্য লিখতে চান মোদি, জড়িয়ে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থও, যে কারণে পাখির চোখ চন্দ্রযান-৩

Chandrayaan 3 Moon Landing: একাধিক কারণে ভারতের জন্য় এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়াদিল্লি: মানব সভ্যতার ইতিহাসে যুগান্তকারী ঘটনার কথা এলে, সবার আগে উল্লেখ আসবে চন্দ্রপৃষ্ঠে মানুষের অবতরণ। পৃথিবীর বাইরে রহস্যে মোড়া কোন জগতের প্রতি অমোঘ এই আকর্ষণ এড়াতে পারেনি কোনও দেশই। তবে মহাকাশ অভিযানে দলে দলে নাম লেখানোর হিড়িক দেখা গেলেও, এখনও পর্যন্ত তাতে সাফল্য পেয়েছে হাতেগোনা কিছু দেশই। বুধবার সেই তালিকায় নাম তুলে ফেলল ভারতও। বুধবার সন্ধেয় চাঁদের বুকে পা রেখেছে ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান। এই অভিযানের সাফল্যেইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের নাম। (Chandrayaan 3 Moon Landing)

বুধের এই অভিযান সফল হওয়াল পূর্বতন সোভিয়েত ইউনিয়ন (অধুনা রাশিয়া), আমেরিকা এবং চিনের পর ভারত চতুর্থ দেশ হিসেবে জায়গা পেল ইতিহাসে, যারা চাঁদের মাটি ছুঁতে সফল হয়েছে। একাধিক কারণে ভারতের জন্য় এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনের বছর লোকসভা নির্বাচনও রয়েছে। চন্দ্রাভিযানে অভিযানে জয়ধ্বজা ওড়ানোর সুফল নরেন্দ্র মোদি এবং বিজেপি ঘরে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (Chandrayaan 3 Landing)

রাজনৈতিক স্বার্থের সঙ্গে চন্দ্রযান-২৩ অভিযানের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্যবসায়িক স্বার্থও। আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলিতে মহাকাশ অভিযানের সাফল্যে বেসরকারি বিনিয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রযান-৩ মহাকাশযানকে সফল ভাবে চন্দ্রপৃষ্ঠে নামানো সম্ভব হওয়ায়, আগামী দিনে ভারতের মহাকাশ অভিযানে বেসরকারি বিনিয়োগ পেতে আরও সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে স্যাটেলাইট নির্ভর ব্যবসা এবং মহাকাশযান তৈরির সংস্থাগুলি আগামী দিনে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। 

আরও পড়ুন: Chandrayaan 3 Landing: বহির্বিশ্বকে ছুঁয়ে দেখার পালা, করোনাকালেও নিবিষ্ট ছিলেন লক্ষ্যে, তৃতীয় চন্দ্রাভিযানের নেপথ্যনায়ক যাঁরা

দিল্লি সূত্রে খবর, চন্দ্রযান-৩ অভিযান সফল হওয়ার পর ভারতের মহাকাশ অভিযান প্রকল্পে বেসরকারি সংস্থাগুলির যোগদান পাঁচ গুণ বৃদ্ধি পেতে পারে আগামী দশকেই। এর ইঙ্গিত যদিও আগেই দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চন্দ্রযান-৩ অভিযানের ঘোষণা হতেই, মোদি বলেছিলেন, "ভারতীয় মহাকাশ অভিযানের ইতিহাসে নয়া মহাকাব্য রচনা হতে চলেছে।" বেছে বেছে চাঁদের দক্ষিণ মেরুকে বেছে নিয়েছে ISRO. সেখানে জলের অস্তিত্ব রয়েছে বলে অনুমান বিজ্ঞানীদের।

 ভারতই চাঁদের দক্ষিণ মেরুতে পদার্পণকারী প্রথম দেশ। আগামী দিনে চন্দ্রঅভিযান থেকে চাঁদে উপনিবেশ গড়ে তোলার জন্য যে অক্সিজেন, জ্বালানি এবং জলের প্রয়োজন পড়বে, তার জন্য চন্দ্রযান-৩ অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিযানের সাফল্য আগামী দিনে আর্টেমিস চুক্তি স্বাক্ষরেও এগিয়ে দেবে ভারতকে, যার আওতায় প্রথমে চাঁদ এবং তার পরে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। তাই ISRO চন্দ্রযান-৩ অভিয়ানে সফল হোক, তা চাইছিল বেসরকারি সংস্থাগুলিও। সেক্ষেত্রে মহাকাশ বিজ্ঞান এবং প্রযুক্তির দুনিয়ায় তাদেরও বিনিয়োগের সুযোগ বাড়বে।

সেরা শিরোনাম

SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
El Nino : ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
ভয়ঙ্কর ! অতীতের সব রেকর্ড ভাঙবে এই এল নিনো? সাগরে ভয়াবহ অবস্থা, কী ক্ষতির আশঙ্কা সামনে?
Uranus Reaches Opposition: আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
Shenzhou 24 Mission: যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী
যুদ্ধবিমান ওড়াতেন এতদিন, মহাকাশে পৌঁছে গেলেন মহম্মদ জীশান আলি, ইতিহাস রচনা করলেন পাকিস্তানি মহাকাশচারী

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget