এক্সপ্লোর

Chandrayaan 3 Landing: চাকা গড়াল 'প্রজ্ঞান'এর, চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ

Pragyan Rover:চাঁদের মাটিতে পথচলা শুরু করতেই সেখানে ছাপ পড়ছে অশোক স্তম্ভের।

কলকাতা: বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে ভারত। ভারতের হাতের মুঠোয় চাঁদ। সূর্য থেকে শক্তি সঞ্চয় করে চাঁদের মাটিতে নামল রোভার 'প্রজ্ঞান' (Pragyan Rover)। অবতরণের পরে চাঁদের মাটিতে শক্তি সঞ্চয় করেছে ল্যান্ডার 'বিক্রম'। বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে নেমেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। তার প্রায় সাড়ে ঘণ্টাতিনেক পরে ল্যান্ডার 'বিক্রম' থেকে নামল রোভার 'প্রজ্ঞান'।

চাঁদের মাটিতে অশোক স্তম্ভের ছাপ:
প্রজ্ঞান রোভারের চাকায় রয়েছে অশোর স্তম্ভের প্রতীক। চাঁদের মাটিতে পথচলা শুরু করতেই সেখানে ছাপ পড়ছে অশোক স্তম্ভের।

অ্যাস্ট্রোফিজিসিস্ট অঙ্কন দাস এবিপি আনন্দকে জানান, অবতরণের পরে চন্দ্রযান ৩-এর ল্য়ান্ডারের সোলার প্যানেল (Solar Panel) খুলেছে। তারপর সৌরশক্তি থেকে চার্জ নিয়েছে ল্যান্ডার। অবতরণের পরে যে কাজ করা হয়েছে তার জন্য সাড়ে সাতশো ওয়াটের পাওয়ার দরকার। সেই শক্তি সঞ্চয় করার পরেই শুরু হয়েছে পরবর্তী ধাপের কাজ। চন্দ্রযান ৩ অবতরণ করার পরে চাঁদের মাটি থেকে ধুলো উঠেছে উপরের দিকে। সেটা আস্তে আস্তে মাটিতে থিতিয়ে পড়েছে। তারপরে দেখা হয়েছে, ল্যান্ডারের সব যন্ত্রপাতি ঠিকমতো কাজ করেছে কিনা। পৃথিবী থেকে পাঠানো সব কম্যান্ড নিতে পারছে কিনা সেটাও দেখা হয়েছে। সব বার্তা ঠিকমতো আদান-প্রদান করা যাচ্ছে কিনা সেটা দেখা হয়েছে, তারপরেই ল্যান্ডার থেকে বেরিয়ে চাঁদের মাটিতে নামে রোভার। বহু কাজ রয়েছে রোভারেরও। বায়ু, স্পেকটোমেট্রি, প্লাজমা সংক্রান্ত যাবতীয় তথ্য় সংগ্রহ করবে ল্যান্ডারে থাকা যন্ত্র। রয়েছে আরও কাজ।

কী কী কাজ হবে?
বুধবার থেকেই শুরু হল চন্দ্রদিন। অর্থাৎ চাঁদের দিন। ওই সময় চাঁদের ওই প্রান্তে পড়বে সূর্যের হালকা আলো। সেই আলোকে কাজে লাগিয়ে পৃথিবীর হিসেবে মাত্র ১৪ দিন যা চাঁদের নিরিখে এক চন্দ্রদিন কাজ করবে চন্দ্রযান-৩।  চাঁদের বায়ুমণ্ডলের মৌলিক গঠনের উপর তথ্য সংগ্রহ করবে ৬ চাকার রোভার। রোভারে ২টি পেলোড। চন্দ্রপৃষ্ঠের মৌলিক গঠন বোঝার পাশাপাশি, চাঁদে থাকা পাথরের রাসায়নিক উপাদান নিয়ে পরীক্ষা চালাবে তারা। কিন্তু এতসব করতে হবে মাত্র ১৪ দিনে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদের দক্ষিণ গোলার্ধে যে জায়গায় সূর্যের আলো পড়ে না, সেখানে তাপমাত্রা হিমাঙ্কের ২০০ ডিগ্রি নীচে। এই অংশে বরফের আকারে জল থাকতে পারে। উত্তর গোলার্ধের মাটি ও পাথর পৃথিবীতে এনে গবেষণা করেছে তিনটি দেশ। কিন্তু দক্ষিণ গোলার্ধ. অনেকটাই অচেনা। সেই অচেনা অংশের কাছাকাছি গিয়ে সেখানকার পরিবেশকে চিনবে রোভার।

যা পরিমাপ করা হয়েছিল, সেই অঙ্ক মেনেই চাঁদের মাটিতে নেমেছে ল্যান্ডার 'বিক্রম'। প্রথমে চারটি ইঞ্জিন চলেছে। তারপরে ২টি ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। ফলে ২টি ইঞ্জিনের উপর ভর করেই চাঁদের মাটি ছুঁয়েছে বিক্রম। মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণের চাঁদের মাটি ও ধুলো উপরে উঠেছে। চাঁদের অভিকর্ষজ বল অত্যন্ত লঘু। ফলে সেই ধুলো নামতে দীর্ঘ সময় লাগছে। তবে নিজে নিজে তা নেমে যাবে। ইচ্ছে করেই এই সময়টা নিয়েছে ISRO. ভারতীয় মহাকাশ সংস্থা চায়নি চাঁদের ধুলো ক্যামেরা ও অন্য যন্ত্রাংশকে ঢেকে দেয়। যার ফলে ক্ষতি হতে পারত ওই যন্ত্রাংশগুলির। সেই কারণেই সময় নিয়েছে ISRO.


আরও পড়ুন: বিশ্বে প্রথম ভারত! চন্দ্রযান ৩-অভিযানে নয়া পালক ইসরোর মুকুটে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Total Solar Eclipse on August 12: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে বিভ্রান্তি, ছায়া কি উল্টো দিকে সরবে? কী জানালেন বিজ্ঞানীরা?
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
NASA Galaxy Image: মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য
মহাকাশে ভেসে উঠল বিশাল বিস্ময়চিহ্ন! নাসার প্রকাশিত ছবিতে লুকিয়ে রয়েছে কোটি বছরের মহাজাগতিক রহস্য

ভিডিও

Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Tarun Tejpal | ধর্ষণের মামলায় বম্বে হাইকোর্টে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget