এক্সপ্লোর

Chandrayaan-3 Mission : পৃথিবী থেকে দূরে, আজই চাঁদের আরও একধাপ কাছে পৌঁছাচ্ছে চন্দ্রযান-৩

ISRO : চন্দ্রযান-৩ এর গতি বৃদ্ধির জন্য ইসরোর তরফে যে পাঁচটি কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছিল, তার শেষ অর্থাৎ পঞ্চম ধাপ আজ সম্পূর্ণ হতে চলেছে

নয়াদিল্লি : এখনও পর্যন্ত যাত্রাপথ মসৃণই থেকেছে। কিন্তু, পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের বাইরে কখন বেরোবে চন্দ্রযান-৩ ? এনিয়ে জল্পনা চলছিলই। এবার অবশ্য তার অবসান ঘটতে চলেছে। আজ, ২৫ জুলাই নতুন ধাপে পৌঁছতে চলেছে ইসরোর চন্দ্রযান-৩। গত ২০ জুলাই সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হয় চতুর্থ ধাপ। চন্দ্রযান-৩ এর গতি বৃদ্ধির জন্য ইসরোর তরফে যে পাঁচটি কক্ষপথ পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছিল, তার শেষ অর্থাৎ পঞ্চম ধাপ আজ সম্পূর্ণ হতে চলেছে। 

চন্দ্রযান-৩-তে নতুনত্ব কী ?

পৃথিবী থেকে আরও দূরে যেতে চলেছে চন্দ্রযান-৩। চাঁদের আরও একধাপ কাছে। 

একবার এই পঞ্চম তথা শেষ কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, পৃথিবী থেকে চাঁদের-কক্ষপথে প্রবেশ করতে ধীরে ধীরে গতি বাড়িয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযান। ইসরোর তথ্য অনুযায়ী, ১২৭৬০৯x২৩৬ কিমি কক্ষপথে অবস্থান করতে চলেছে চন্দ্রযান-৩। পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।

 

আশা করা হচ্ছে, ২৩ অথবা ২৪ অগাস্ট চাঁদে পৌঁছাবে চন্দ্রযান-৩। তবে, কোথায় অবতরণ করবে চন্দ্রযান, তা নির্ধারণ করতে মহাকাশযানের সময় লাগবে ১০ দিন। তার পর ধীরে ধীরে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে ল্যান্ডার।

গত ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয় ইসরোর মহাকাশযান চন্দ্রযান-৩-র।চন্দ্রযান-২ এর অসমাপ্ত মিশন সফল করার লক্ষ্যেই চন্দ্রযান-৩-র উৎক্ষেপণ। মূলত তিনটি লক্ষ্য নিয়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে ভারতের তৈরি মহাকাশযান।

সেগুলি হল- 

  • চন্দ্রপৃষ্ঠে যাতে নিরাপদে অবতরণ করানো যায় এই মহাকাশযানকে।
  • চাঁদে রোভার অপারেশন প্রদর্শন করা
  • চন্দ্রপৃষ্ঠে পরীক্ষা চালানো।

তবে, চাঁদের দক্ষিণ মেরুতে যখন এই মহাকাশযান অবতরণ করবে, তখন একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তার মধ্যে রয়েছে- নিম্নমাত্রার মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুমণ্ডলের এবং মহাকাশে যোগাযোগ ব্যবস্থার অভাব। যদি এই অভিযানে চন্দ্রযান-৩ সফল হয়, তাহলে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা ও চিনের সঙ্গে সাফল্যের নিরিখে এক আসনে বসবে ভারত। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে স্থিতিশীলভাবে মহাকাশযানের অবতরণের ক্ষেত্রে। এর আগে চন্দ্রযান-২ অভিযানে চন্দ্রপৃষ্ঠে ভেঙে পড়ে ল্যান্ডার। ২০১৯ সালে ইসরোর সেই অধরা স্বপ্ন কি এবার সফল করতে পারবে চন্দ্রযান-৩ ? সেদিকেই তাকিয়ে গোটা দেশ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget