এক্সপ্লোর

Chang'e-6 Moon Sample: চাঁদের উল্টো পিঠ থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরল Chang'e-6, চন্দ্রাভিযানে ফের নজির গড়ল চিন

Chang'e-6 Returns from Moon: সংগ্রহ করে আনা নমুনা অনেক তথ্য দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: চন্দ্রাভিযানে ফের ইতিহাস রচনা করল চিন। চাঁদের উল্টো পিঠ  থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরল তাদের চন্দ্রযান Chang'e-6. চাঁদের উল্টো পিঠ থেকে নমুনা সংগ্রহকারী প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করল চিন। পৃথিবী থেকে চাঁদের উল্টো পিঠটি কখনওই দেখা যায় না। ফলে চিনের এই কীর্তিতে সাড়া পড়ে গিয়েছে। চাঁদের যে পিঠটি পৃথিবী থেকে দেখা যায়, উল্টো পিঠটি থেকে অনেক আলাদা। তাই সেখান থেকে সংগ্রহ করে আনা নমুনা অনেক তথ্য দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। (Chang'e-6 Moon Sample)

চিনের ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সেস-এর গ্রহ ভূতত্ত্ববিদ লং শিয়াও বলেন, "মানব সভ্যতার ইতিহাসে Chang'e-6 প্রথম মহাকাশযান, যারা চাঁদের উল্টো পিঠে গিয়ে পৌঁছে সেখান থেকে নমুনা সংগ্রহ করে এনেছে। বিজ্ঞান জগতের জন্য এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের এতে আনন্দিত হওয়া উচিত।" (Chang'e-6 Returns from Moon)

চাঁদের উল্টো পিঠ বলতে চাঁদের অন্ধকার দিকটিকে বোঝায়। পৃথিবী থেকে ওই দিকটি কখনও দেখা যায় না। সূর্যালোকও পৌঁছয় না সেখানে। পৃথিবীর সঙ্গে জোয়ার-ভাঁটার সম্পর্ক চাঁদের। যে সময় নিজের অক্ষে পাক খায় চাঁদ, ওই একই সময়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ফলে চাঁদের একটি পিঠই পৃথিবী থেকে দৃশ্যমান। 

আরও পড়ুন: Sunita Williams: ফুরিয়ে আসছে জ্বালানি, মহাশূন্য়ে আটকে সুনীতা, ফেরানোর দিন জানাতে পারল না NASA

তাই বলে চাঁদের উল্টো পিঠ নিয়ে উৎসাহে খামতি নেই। কারণ চাঁদের যে অংশ পৃথিবী থেকে দৃশ্যমান, তার সঙ্গে উল্টো পিঠের ফারাক অনেক। বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের উল্টোপিঠে মাটির আবরণ অনেক পুরু। গহ্বরের সংখ্যাও বেশি। লাভায় ঢাকা সমতল অঞ্চলের বিস্তৃতি অনেক কম, যা থেকে চাঁদের বিবর্তনের ইতিহাস জানা সম্ভব বলে মত বিজ্ঞানীদের। 

এখনও পর্যন্ত চাঁদের আলোকিত অংশেই পৌঁছতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। সেখান থেকে আনা নমুনা নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। তাই দুই পিঠের চরিত্র কেন আলাদা, তা উল্টো পিঠ থেকে আনা নমুনা থেকে জানা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা। চাঁদের বুকে ৫৬ দিনের অভিযানে পাঠানো হয়েছিল Chang'e -6 চন্দ্রযানকে। চাঁদের কক্ষপথে পৌঁছে ধীরে ধীরে চাঁদের দক্ষিণ মেরুর, ২৫০০ কিলোমিটার চওড়া আইতকিন অববাহিকায় নামে সেটি। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের বুকের ওই অববাহিকা এখনও পর্যন্ত সৌরজগতের বৃহত্তম। ঠিক কী থেকে ওই অববাহিকার সৃষ্টি, তা স্পষ্ট নয়। তবে মাটি খুঁড়ে তুলে আনা নমুনা পরীক্ষা করে সেই সম্পর্কে ধারণা মিলতে পারে। Chang'e -6 সেই কাজই করে দেখিয়েছে। চাঁদের অববাহিকায় নেমে মাটি খুঁড়ে তুলে আনে প্রথমে। সেখান থেকে ঊর্ধ্বগামী আর একটি যানে নমুনা তুলে দেয়। সেই যান চাঁদের কক্ষপথে থাকা সার্ভিস মডিউলে পৌঁছে দেয় ওই নমুনা। এবার পৃথিবীতে ফিরে এল ওই সার্ভিস মডিউল। এর আগে, ২০১৯ সালে চিনের Chang'e-4 চন্দ্রযানও ওই এলাকায় অবতরণ করে। রোভারের সাহায্য়ে Von Karman গহ্বরে বিচরণ করে, পরীক্ষা নিরীক্ষা চালায়।

সেরা শিরোনাম

USA 32 Satellite Explosion: মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
মহাকাশে হঠাৎ বিস্ফোরণ, চুরমার হয়ে গেল আমেরিকার স্পাই স্যাটেলাইট, আক্রমণ না অন্য কিছু? কারণ ঘিরে ধোঁয়াশা
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
Science News: সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?
সৌরজগতের বাইরে থেকে রেডিও সিগনাল পৃথিবীতে, কী রয়েছে ওই গ্রহে?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget