এক্সপ্লোর

Sunita Williams: ফুরিয়ে আসছে জ্বালানি, মহাশূন্য়ে আটকে সুনীতা, ফেরানোর দিন জানাতে পারল না NASA

Barry Wilmore: গত ৫ জুন অত্যাধুনিক CST-200 Boeng Starliner মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি।

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে চলছিল প্রস্তুতি। পদে পদে বাধা-বিপত্তি নেমে এসেছে। তার পরও জীবন বাজি রেখে মহাকাশে রওনা দেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামস। কিন্তু মহাকাশে পৌঁছলেও, সেখান থেকে তাঁর ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এখনই সুনীতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার কোনও উপায় নেই বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. তাঁদের কাছে আর মাত্র ২৭ দিনের জ্বালানি বেঁচে রয়েছে বলে জানা গিয়েছে। ফলে সুনীতা এবং ব্যারিকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিজ্ঞানমহলে।  (Sunita Williams)

গত ৫ জুন অত্যাধুনিক CST-200 Boeng Starliner মহাকাশযানে চেপে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি।  ১৪ জুন পৃথিবীতে ফিরে আসার কথা ছিল তাঁদের। কিন্তু তার পর থেকে ১২ দিন পেরিয়ে গিয়েছে। এখনও মহাকাশে আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি। বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। পৃথিবীতে ফেরার জন্য  ওই মহাকাশযানে থ্রাস্টার হিসেবে ২৮টি ছোট রকেট ব্যবহার করার কথা ছিল। কিন্তু উড়ানের ২৫ ঘণ্টার মধ্যেই ওই রকেটগুলি থেকে ছিদ্রপথে বার বার হিলিয়াম বেরিয়ে আসছে বলে জানা যায়। এখনও পর্যন্ত পাঁচ বার এই ঘটনা ঘটেছে। পৃথিবীতে নিরাপদে ফিরতে ১৪টি থ্রাস্টার ঠিক থাকা জরুরি। (Barry Wilmore)

এর আগে NASA জানিয়েছিল, সমস্যা মিটিয়ে ২৬ জুন সুনীতা এবং ব্যারিকে ফেরানো হবে। কিন্তু এখন তারা বলছে, ২৬ জুন ফেরানো সম্ভব নয়। কবে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানো হবে, তার কোনও নির্দিষ্ট দিনও জানাতে পারেনি NASA. বরং প্রযুক্তিগত ত্রুটিগুলি খতিয়ে দোখা হচ্ছে, তাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে তারা। নির্দিষ্ট দিন ক্ষণ না জানানোতেই NASA-র এই ঘোষণা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত চার বার সুনীতা এবং ব্য়ারির পৃথিবীতে ফেরার দিন পাল্টেছে। (NASA Space Mission)

আরও পড়ুন: Quasi Moon Naming: পৃথিবীর আধা উপগ্রহের নামকরণ, সাধারণ মানুষের সুপারিশ চাইছেন বিজ্ঞানীরা, নাম পাঠাতে পারেন আপনিও

এরই মধ্যে NASA এবং বোয়িং সংস্থার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। মহাকাশ গবেষণা নিয়ে কাজ করা হুইসলব্লোয়ারদের দাবি, রকেটে যে প্রযুক্তিগত ত্রুটি রয়েছে, ছিদ্রপথে হিলিয়াম বেরিয়ে আসছে, তা আগে থেকেই জানত NASA এবং বোয়িং। সেই সমস্যার পুরোপুরি সমাধান না করেই সুনীতা এবং ব্যারিকে মহাকাশে পাঠায় তারা। সেই কারণেই গত ১২ দিন ধরে সুনীতা এবং ব্যারি মহাকাশে আটকে রয়েছেন এবং তাঁদের নিরাপদে পৃথিবীতে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে অভিযোগ। 

NASA যদিও দাবি করছে, সুনীতা এবং ব্যারির জীবন নিয়ে কোনও সংশয় নেই। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ইঞ্জিনিয়াররা কাজ করে চলেছেন। কিন্তু বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি ৪৫ দিন মহাশূন্যে থাকতে পারে। এর মধ্যে ১৮ দিন পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই অভিযান নিয়ে NASA-র সঙ্গে ৪৫০ কোটি ডলারের চুক্তি করেছিল বোয়িং। এখনও পর্যন্ত ১৫০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। তার পরও কেন ঝুঁকিপূর্ণ মহাকাশযানটিতে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে মহাকাশে পাঠানো হল, উঠছে প্রশ্ন।

বিতর্ক বাড়িয়েছে NASA-র স্পেসওয়াক বাতিলের ঘোষণাও। সোমবার ট্রেসি সি ডাইসন এবং মাইক ব্যারাটের স্পেসওয়াকের কথা ছিল। কিন্তু ডাইসনের স্পেসস্যুটের মধ্যে যে সার্ভিস অ্যান্ড কুলিং আমবিলিক্য়াল ইউনিট ছিল, তা থেকে চুঁইয়ে জল পড়তে শুরু করে। তড়িঘড়ি আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঢুকে যান তাঁরা। ফলে মহাকাশ অভিযানের ব্যবস্থাপনা ঘিরে প্রশ্নের মুখে NASA. 

সেরা শিরোনাম

Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Medical Science: ‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
‘১০ বছর পর ক্যান্সারের অস্তিত্ব থাকবে না’, বড় ঘোষণা Anthropic কর্তার, AI-কে ভরসা করছেন ইলন মাস্কও
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget