এক্সপ্লোর

China News: আচমকা পৃথিবীতে আছড়ে পড়ল চিনা রকেট, বসতি এলাকায় তীব্র বিস্ফোরণ, রঙিন ধোঁয়ায় ঢাকল চারিদিক, ভিডিও ভাইরাল

Chinese Rocket Stage Crashes: চিনের চিংহাই প্রদেশের গুইনান কাউন্টিতে ভেঙে পড়ে রকেটের অংশ বিশেষ।

নয়াদিল্লি: কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ হয়েছিল এক সপ্তাহ আগে।চিনা রকেটের অংশ বিশেষ পৃথিবীতে আছড়ে পড়া নিয়েই এই মুহূর্তে শোরগোল। একেবারে লোকালয়ে ভেঙে পড়েছে সেটি। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই মুহূর্তের ভিডিও। (Chinese Rocket Stage Crashes)

চিনের চিংহাই প্রদেশের গুইনান কাউন্টিতে ভেঙে পড়ে রকেটের অংশ বিশেষ। সেটি Long March 2D রকেটের স্টেজ বলে জানা গিয়েছে। গত ১৩ অক্টোবর Shiyan-31 কৃত্রিম উপগ্রহটিকে ওই রকেটে চাপিয়েই উৎক্ষেপণ করা হয়। (China News)

চিনের উত্তর-পশ্চিমের Jiuquan Satellite Launch Centre থেকে Shiyan-31 কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হয়। সফল ভাবে কক্ষপথে মোতায়েন করা হয় কৃত্রিম উপগ্রহটিকে। কিন্তু নিয়ন্ত্রণহীন অবস্থায় রকেটের ফার্স্ট স্টেজটি পৃথিবীতে আছড়ে পড়ে। মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তীব্র বিস্ফোরণ ঘটে। বিষাক্ত গ্যাসও ছড়িয়ে পড়ে বলে খবর। 

Long March 2D রকেটটি একটি দ্বিস্তরীয় রকেট। পৃথিবীর কক্ষপথের নিম্নভাগে মোতায়েনের জন্য এই রকেটই সাধারণত ব্যবহার করে চিন। গত ১৩ অক্টোবর Long March সিরিজের ৫৯৯তম উৎক্ষেপণ হয়। China Aerospace Science And Technology Corporation জানিয়েছে, অপটিক্যাল ইমেজিং টেকনোলজি পরীক্ষা করে দেখতেই ওই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হয়।

যদিও ওই উৎক্ষেপণ ঘিরে জল্পনার শেষ নেই। সাধারণত সরকারি ভাবে ঘোষণার পরই রকেট উৎক্ষেপণ করা হয়। কিন্তু Shiyan-31 কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে গোটা বিষয়টিই গোপনে সম্পন্ন হয়। কেন এই রাখঢাক, সেই নিয়ে প্রশ্ন উঠছিল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উৎক্ষেপণের পর রকেটের স্টেজটি অনিয়ন্ত্রিত ভাবে পৃথিবীতে আছড়ে পড়ে। বহু দূর থেকে আগুনের গোলা ও ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়ছিল। বিষাক্ত গ্যাসও বেরোয় বলে জানা যায়।

স্থানীয়রা যে ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তা দেখে শিউড়ে উঠেছেন সকলে। এই ঘটনায় কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। তবে এমন ঘটনা এই প্রথম ঘটল না চিনে। মহাকাশ অভিযানের পদ্ধতি নিয়ে বার বার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে চিনকে। এর আগেও তিব্বত এবং দেশের পশ্চিমাংশে রকেটের স্টেজ আছড়ে পড়েছে।

Long March 2D-র যদিও যথেষ্ট সুনাম রয়েছে। তাই এমন ঘটনায় বিস্মিত সকলে. Shiyan-31 অভিযান সফল হলেও, রকেটের স্টেজ আছড়ে পড়ায় আবারও মহাকাশ-আবর্জনা থেকে পৃথিবীবাসীর নিরাপত্তা ও পরিবেশের সুস্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget