এক্সপ্লোর

Coronavirus Origin: জৈব অস্ত্র হিসেবে ব্যবহারই ছিল উদ্দেশ্য! অতিমারির নেপথ্যে উহানের গবেষণাগার! 'সত্যতা' জানাল US রিপোর্ট

US Report on COVID: আমেরিকার গোয়েন্দা বিভাগের হাতে এই সংক্রান্ত গোপন নথিপত্র ছিল। তার একটিই সম্প্রতি ফাঁস হয়েছে।

নয়াদিল্লি: অতিমারির ভয়াবহতা কেটে স্বাভাবিকতা ফিরেছে রোজকার জীবনে। কিন্তু নোভেল করোনাভাইরাসের উৎপত্তি ঘিরে বিবাদ মেটেনি এখনও (Coronavirus Origin)। গোড়া থেকেই করোনার প্রকোপের জন্য় কাঠগড়ায় তোলা হচ্ছিল চিনকে। গবেষণা চলাকালীন উহানের গবেষণাগার থেকেই ভাইরাস বাইরে ছড়িয়ে পড়ে বলে ওঠে অভিযোগ, যাকে ঘিরে তিক্ততা বাড়ে আমেরিকা এবং চিনের মধ্যে। এতদিন পর সেই নিয়ে গোপন তথ্য সামনে এল, যাতে বলা বয়েচে, করোনাভাইরাস উহানের গবেষণাগার থেকে ছড়িয়েছিল বলে কোনও প্রমাণ মেলেনি। 

আমেরিকার গোয়েন্দা বিভাগের হাতে এই সংক্রান্ত গোপন নথিপত্র ছিল। তার একটিই সম্প্রতি সামনে এসেছে। তাতেই করোনাভাইরাস এবং তার জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট মিলেছে। তাতে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পক্ষে কোনও প্রমাণ মেলেনি বলে দাবি করা হয়েছে (US Report on COVID)। 

উহানের ওই গবেষণাগার সংলগ্ন এলাকাতেই প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে বলে জানা যায়। তাতে গোড়া থেকেই চিনের ওই গবেষণাগারের বিষয়বস্তু এবং গবেষকদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেকে। তাকে ঘিরে আমেরিকা এবং চিনের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হয়। কিন্তু গত ২৩ জুন আমেরিকার ন্যাশনাল ইনটেলিজেন্স-ের ডিরেক্টর আভরিল হাইন্সের দফতর থেকে যে ১০ পাতার রিপোর্ট সামনে এসেছে,তাতে অতিমারির সূচনাপর্বে উহানের ওই গবেষণাগারটির ভূমিকা নিয়ে নানা তথ্য তুলে ধরা হয়েছে। 

আরও পড়ুন: Tata Technologies IPO: টাটা টেকনোলজিসকে সবুজ সঙ্কেত সেবির, ২০ বছর পর আসছে টাটা গ্রুপের আইপিও

ওই রিপোর্টের যা লেখা রয়েছে, তা হল, 'অতিমারির উৎপত্তি নিয়ে যে অনুমানভিত্তিক দাবি সামনে আসে যে, ১) SARS-CoV2, যা করোনার জন্য দায়ী, তা আসলে পশুর শরীর থেকে মানুষের মধ্যে ছড়িয়েছিল এবং ২) কোনও গবেষণাগার থেকেই ছড়ায় ভাইরাস, দু'টির  গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় রয়েছে'। তবে অতিমারির নেপথ্যে উহানের গবেষকদের কোনও ভূমিকাই যে নেই, এমন দাবি করা হয়নি ওই রিপোর্টে। বরং সংশয়ের কথা জানানো হয়েছে।

অতিমারির প্রকোপ নেমে আসার আগে, উহানের গবেষণাগারে করোনাভাইরাস নিয়ে গবেষণার তথ্য আগেই সামনে এসেছিল। তবে তা SARS-CoV2-র পূর্বপুরুষ হতে পারে না বলে দাবি করা হয়েছে রিপোর্টে। চিনের পিপলস লিবারেশন আর্মি-র গবেষকরাও টিকা তৈরির কাজে উহানের ওই গবেষণাগারটি ব্যবহার করে মাঝেমধ্যে। জনস্বাস্থ্য় সংক্রান্ত বিষয়ে উহানের গবেষণাগারের সঙ্গে তাদে যৌথ কর্মসূচির নজিরও রয়েছে। কিন্তু করোনা নিয়ে এর আগে যে গবেষণা হয়েছে সেখানে, তা মূলত জিন পরীক্ষার মধ্যেই সীমিত থেকেছে। বাদুড়ের শরীর থেকে নমুনা সংগ্রহ করে চলেছে পরীক্ষা-নিরীক্ষা। তবে SARS-CoV2-র নমুনা সেখানে মজুত ছিল এবং তা থেকেই অতিমারি ছড়িয়েছে বেল কোনও প্রমাণ মেলেনি।

সদ্য প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, 'গোয়েন্দাদের কাছে যে তথ্য রয়েছে, সেই অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বর মাসের শেষ নাগাদই উহানের ওই গবেষণাগারের হাতে SARS-CoV2-র নমুনা আসে। তবে গবেষণা করতে গিয়ে নয়, আশেপাশে সংক্রমিত হয়ে পড়া মানুষের অচেনা রোগে আক্রান্ত হয়ে পড়ার ঘটনায়, রোগ পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে সেটি। তাই উহানের ওই গবেষণাগারে গবেষণা চলাকালীন ভাইরাস ছডি়য়ে পড়ে এবং অতিমারি দেখা দেয়, তার সপক্ষে কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই'।

এই মুহূর্তে বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলি। পাঁচটি সংস্থার মধ্যে মাত্র দু'টি উহানের গবেষণাগার থেকে সংক্রমণ ছড়ানোর তত্ত্বকে অতিমারির সম্ভাব্য কারণ হিসেবে দেখতে রাজি। অন্য দু'টি সংস্থা আবাার তার পরিপন্থী। অতিমারির উৎপত্তি নিয়ে কোনও সিদ্ধান্তেই উপনীত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা। তেব জৈব হাতিয়ার হিসেবে যে SARS-CoV2-কে ব্যবহার করা হয়নি, একমত প্রায় সকলেই।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget