এক্সপ্লোর

Science News: রোদ ঝলমল অর্ধেক, বাকি অর্ধেক ঢাকা আঁধারে, জলবিষুবের দিন ফ্রেমবন্দি পৃথিবীর দুই রূপ

European Space Agency: সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, তাতে সূক্ষ্ম রেখার দ্বারা পৃথিবী কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, যার একদিক অন্ধকারে আবৃত, অন্য দিক আলোয় উদ্ভাসিত।

নয়াদিল্লি: আলো-আঁধারের বৃত্ত নয়,  অর্ধেক অংশে দিন, অর্ধেক অংশে রাত, এমন রূপেই এবার ধরা দিল পৃথিবী। উত্তর গোলার্ধে শরতের আগমন ঘটে গিয়েছে। ক্রমশ দিনের দৈর্ঘ্য ছোট হওয়ার আগে, ২৩ সেপ্টেম্বর ছিল জলবিষুব। অর্থাৎ দিনরাতের দৈর্ঘ্য সমান ছিল শনিবার। সেই আবহেই সূর্যের অবস্থান যখন নিরক্ষরেখা ঠিক উপরে, সেই সময় ক্যামেরায় বন্দি করা হয়েছে ওই মুহূর্ত।  ইউরোপিয়ান স্পেস এজেন্সি ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। (Science News)

সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (European Space Agency), তাতে সূক্ষ্ম রেখার দ্বারা পৃথিবী কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, যার একদিক অন্ধকারে আবৃত, অন্য দিক আলোয় উদ্ভাসিত। আলোর দিকে নীল সমুদ্র, মাটি, সবুজ চোখে পড়ছে সবকিছুই।  শনিবার ওই ছবিটি তোলা হয় বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ওই ছবি।

আলো এবং আঁধারে বিভক্ত পৃথিবীর ওই ছবি পোস্ট করে ইউরোপিয়ান স্পেস এজেন্সি সোশ্যাল মিডিয়ায় লেখে, 'শীত আসছে। আজ পৃথিবীর বুকে দিন-রাতের দৈর্ঘ্য সমান।  উত্তর গোলার্ধে জলবিষুব। আজ সকালে স্যাটেলাইট থেকে তোলা হয়েছে ছবিটি'। এ যাবৎ বইয়ের পাতাতেই জলবিষুবের বৃত্তান্ত পড়ে এসেছি আমরা। কিন্তু প্রযুক্তির উন্নতিতে ভর করে এবার সচক্ষে দেখা গেল। 

আরও পড়ুন: Chandrayaan-3: নিশিযাপনের পর এখনও সাড়া নেই 'বিক্রম' ও 'প্রজ্ঞানে'র, যথেষ্ট তথ্য মিলেছে কি, খোলসা করল ISRO

বিজ্ঞানীদের মতে, জ্যোতির্বিদ্যা অনুযায়ী, উত্তর গোলার্ধে শরৎ কাল পড়ে গিয়েছে। দক্ষিণ গোলার্ধে চলছে বসন্ত। ক্রমশ দক্ষিণ দিকে সরে সরে যাচ্ছে সূর্য। এর আগের ছয় মাস সরাসরি উত্তর গোলার্ধ আলোকিত হচ্ছিল সূর্যের আলোয়।  এমনিতে বছর ভর সূর্যের দিকে অথবা বিমুখে নিজের অক্ষে হেলেই থাকে পৃথিবী। তার জেরেই উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো এবং তাপমাত্রার হেরফের হয়।

কিন্তু জলবিষুবের দিন উত্তর এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব অবস্থান করে সূর্য। ফলে মধ্যাহ্ন কালে সূর্যরশ্মি একেবারে সোজা ভাবে, নিরক্ষরেখার উপর পড়ে। তাতেই ওই দিন রাতের দৈর্ঘ্য সমান হয়। কিন্তু পৃথিবীর কোন জায়গায় রয়েছেন তার উপর নির্ভর করছে সব কিছু। সেই নিরিখে কয়েক মিনিট এদিক ওদিক হতে পারে। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget