এক্সপ্লোর

Iceberg A23a: নিউইয়র্কের চেয়ে তিন গুণ বড়, পৃথিবীর বৃহত্তম হিমশৈল, ৪০ বছরের বন্দিজীবন কাটিয়ে বেরোচ্ছে

Earth Science: ওই হিমশৈলটির বিস্তার ১ হাজার ৫৫০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে।

নয়াদিল্লি: ভুল করে বরফের রাজ্যে আটকে পড়েছিল। তার পর হাজার চেষ্টা করেও নড়তে পারেনি একচুল। অবশেষে, দীর্ঘ ৪০ বছর পর মুক্তির স্বাদ পেতে চলেছে। ভিন্ দেশে গিয়ে আটকে পড়া কোনও মানুষ নন, প্রকাণ্ড এক হিমশৈল, যাকে বরফের দ্বীপ বলা যায় হেসে খেলে, ৪০ বছরের বন্দিজীবন কেটে বেরোচ্ছে সেটি। (Iceberg A23a)

নাম A23a, পৃথিবীর বৃহত্তম হিমশৈল। আয়তনে আমেরিকার নিউ ইয়র্ক শহরের চেয়ে তিন গুণ। দীর্ঘ ৪০ বছর ধরে আন্টার্কটিকা উপকূলে আটকে পড়ে ছিল। এতদিনে মুক্তির স্বাদ পেতে চলেছে। তবে এই মুক্তি তার শেষে শুরু বলেই মনে করছেন গবেষকরা। তাঁদের মতে সরতে সরতে বরফের দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে হিমশৈলটি। তাতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবং পরে গলে জলে মিশে যাবে বলে মত তাঁদের। (Earth Science)

ওই হিমশৈলটির বিস্তার ১ হাজার ৫৫০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। ১৯৮৬ সালে ওয়েডেল সাগরের বরফের প্রাচীর ফ্লিঞ্চার আইস শেল্ফ থেকে সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর ভাসতে ভাসতে হঠাৎ ওয়েডেল সাগরের জলের নীচে জমা বরফের সঙ্গে আইসবার্গের নীচের অংশ কোনও ভাবে আটকে যায়। তার পর থেকে ওই অবস্থায় আটকে পড়ে ছিল হিমশৈলটি।  

আরও পড়ুন: Shukrayaan-1 Mission: যমজ বোনের এমন অবস্থা হল কী করে? পৃথিবীর ভবিতব্যও কি এক? ‘শুক্রযান-১’ পাঠাচ্ছে ISRO

আমেরিকার NASA-র গোদার্দ স্পেস ফ্লাইট সেন্টারে কর্মরত এবং ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের হিমবাহ বিশেষজ্ঞ ক্রিস্টোফার শুম্যান জানিয়েছেন, বিগত ৪০ বছরে এমন হাজারো হিমশৈলের আনাগোনা চোখে পড়েছে। আন্টার্কটিকায় ঢুকে বেরিয়েও গিয়েছে অনেক। কিন্তু আজও পৃথিবীর বৃহত্তম হিমশৈলের শিরোপা মাথায় রয়েছে A23a-র। মাঝে A76a নামের একটি হিমশৈল বৃহত্তম হিমশৈলের তকমা পায়। কিন্তু মহাসাগরের জলের ধাক্কায় ভেঙে টুকরো হয়ে যায় সেটি। ফরে শিরোপা আবার ফিরে পায় A23a.  

A23a হিমশৈলটি সরতে শুরু করেছে বলে গত ২৫ নভেম্বর খবর আসে। যদিও গবেষকদের মতে, ২০২০ সালেই সমুদ্রের তলদেশ থেকে আলগা হয়ে যায় হিমশৈলটি। তবে আটকে পড়া জায়গা থেকে সরতে শুরু করেছে সম্প্রতি। এ বছর জানুয়ারি মাসে ব্রিটিশ আন্টার্কটিক সার্ভে স্যাটেলাইটের তোলা ছবিতে তার ইঙ্গিত মেলে। এখনও পর্যন্ত ওই হিমষৈলটি আন্টার্কটিকার উপকূল বরাবর কয়েকশো মাইল যাত্রা পার করেছে বলে খবর।

হিমশৈলের এমন আটকে পড়ার ঘটনা যদিও নতুন নয়। এর আগে A68 হিমশৈলও আটকে পড়েছিল আন্টার্কটিকায়। সেটি যখন গলে যায়, সমুদ্রে ১ লক্ষ টন বাড়তি জলের জোগান দেয় সেটি। A23a-র ক্ষেত্রেও তেমনটা ঘটতে পারে বেল অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget