এক্সপ্লোর

NASA Image: ডাইনি নাকি? হ্যালোউইন উপলক্ষ্যে নাসার 'উইচ হেড নেবুলা'-র ছবিতে হইচই নেটদুনিয়ায়

Spooky Nebula Image:মহাকাশে ওটা কী? কেমন যেন রূপকথার ডাইনির মতো মুখের আদল! যেন ঘন কালো মহাকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'-র তরফেই এমন শিরোনাম দিয়ে একটি ছবি ট্যুইট করা হয়েছে হালে।

ওয়াশিংটন ডি.সি.: মহাকাশে (cosmos) ওটা কী? কেমন যেন রূপকথার ডাইনির (witch) মতো মুখের আদল! যেন ঘন কালো মহাকাশের দিকে তাকিয়ে চিৎকার করছে। মহাকাশেও ডাইনি আছে নাকি? মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা'-র (NASA) তরফেই এমন শিরোনাম দিয়ে একটি ছবি ট্যুইট করা হয়েছে হালে। তবে সঙ্গে স্পষ্ট লেখা, ডাইনি নয়। যার ছবি নিয়ে এত জল্পনা সে আসলে 'উইচ হেড নেবুলা' (witch head nebula)। নাসার WIDE FIELD SURVEY INFRARED EXPLORER বা সংক্ষেপে WISE তার ছবি তুলেছিল। হ্যালোউইন উপলক্ষ্যে সেই ছবিই একটু অন্য রকম ভাবে ট্যুইট করেছে নাসা। 

কে তুমি রহস্যময়?
'নেবুলা' কী? মহাকাশবিজ্ঞানীদের মতে, এটি আসলে গ্য়াস ও ধুলোয় ভরা মেঘপুঞ্জ। বহু সময়ে রাতের আকাশে ছন্নছাড়া, ঝলমলে দাগ হিসেবে মনে হয় এদের। আবার তুলনায় উজ্জ্বলতর কোনও মহাজাগতিক বস্তু কাছে থাকলে এদের ঘন কালো ছায়া মনে হতে পারে। এরকমই একটি 'নেবুলা'-র ছবি ট্যুইট করেছে নাসা। তার আদল দেখে অনেকটাই কল্পনার ডাইনির মুখের কথা মনে হয়। সে জন্যই তার নাম হয়েছিল উইচ হেড নেবুলা। হ্যালোউইন উপলক্ষ্যে এই ছবি ট্যুইট করেছে NASA360। সঙ্গে আমাদের মনে ডাইনি বলতে যে চেনা কল্পনা তৈরি আসে, তারও  একটি ছবি দিয়েছে। এর পর ক্যাপশন-'আমাদের পৃথিবীতে যে ডাইনির সঙ্গে শুনি তার সঙ্গে মহাকাশের এই ডাইনির লড়াই হলে কে জিতবে বলুন তো?' ট্যুইটটি হ্যালোউইন উপলক্ষ্যেই এভাবে করা হয়েছে, সেটিও স্পষ্ট মহাকাশ গবেষণা সংস্থার বক্তব্যে। 

'উইচ হেড নেবুলা' নিয়ে...
যাকে নিয়ে এত হইচই, সেই নেবুলাটি কিন্তু পৃথিবী থেকে কয়েকশো আলোকবর্ষ দূরে রয়েছে। ওই মেঘপুঞ্জের মধ্যে কিছু নক্ষত্রও রয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। তুলনামূলকভাবে যে নক্ষত্রগুলির বয়স কম, তাদের আলোকিত করছে 'প্রাপ্তবয়স্ক' নক্ষত্ররা। সেই আলো মেঘপুঞ্জের মধ্যে থাকা ধুলোয় আঘাত হানলে ইনফ্রারেড আলোর বিচ্ছুরণ হচ্ছে। সেই আলো-ই ধরা পড়েছে  নাসার WIDE FIELD SURVEY INFRARED EXPLORER বা সংক্ষেপে WISE-এ। আপাতত সেই ছবি নিয়েই হাসির ও উৎসাহের জোয়ার নেটদুনিয়ায়। তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। হ্যালোউইন উপলক্ষ্যে মহাজাগতিক বেশ কিছু দুরন্ত  ছবি ট্যুইট করে চলেছে নাসা। তার মধ্যে রয়েছে 'পাম্পকিন সান'-র ছবিও। প্রতিটি ক্ষেত্রেই ভৌতিক আবহ তৈরি করেও আসলে মহাজাগতিক নানা ঘটনার কথাই বলতে চেয়েছে তারা।

আরও পড়ুন:আমার শরীর দিচ্ছে না', পার্থর আবেদন খারিজ আদালতে, বাড়ল জেল হেফাজতের মেয়াদ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
Six Planet Parade: অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল
অমাবস্যায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, রাতের আকাশে উল্কাবৃষ্টি, একসঙ্গে ৬ গ্রহের দর্শন, বুধবার মহাজাগতিক মিরাকল

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget