এক্সপ্লোর

Chandrayaan 3 Mission: এ কোন চাঁদ? ইসরোর নয়া পোস্টে জোর ধাক্কা বিশ্ববাসীর 'চন্দ্র-কল্পনায়'

ISRO News: চন্দ্রযান-৩-এর Lander Imager Camera 4-য় তোলা যে ছবি মঙ্গলবার সন্ধেয় ইসরো পোস্ট করল, তা দেখে এই প্রশ্ন আরও জোরাল হতে বাধ্য।

কলকাতা: গানে-গল্পে-উপন্যাসে যে চাঁদের সৌন্দর্যের কথা শত সহস্র বার উঠে এসেছে, এ কি সেই? চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3) Lander Imager Camera 4-য় তোলা যে ছবি মঙ্গলবার সন্ধেয় ইসরো (ISRO) পোস্ট করল, তা দেখে এই প্রশ্ন আরও জোরাল হতে বাধ্য। কারণ, অসমান, রুক্ষ্ম, এবড়ো-খেবড়ো সেই জমির সঙ্গে কল্পনার চাঁদের মিল খুঁজে পাওয়া কঠিন। একনজর দেখলে বরং অজানার শিহরণ জাগবে। ছবিটা অবশ্য আজকের নয়। গত ২০ অগাস্ট তুলেছিল Lander Imager Camera 4। আজ তা X হ্যান্ডেলে পোস্ট করে ইসরো। 

কী দেখা যাচ্ছে?
অবতরণের মাহেন্দ্রক্ষণ যত কাছে আসছে, তত উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে বিজ্ঞানীদের। এখনও পর্যন্ত অবশ্য় সমস্ত হিসেব-নিকেশ একেবারে নিখুঁত ভাবে মিলিয়ে এগিয়েছে চন্দ্রযান-৩। কিন্তু অবতরণের শেষ ২০ মিনিটে সব কিছু এদিক ওদিক হয়ে যেতে পারে, এটাও জানা। সুতরাং সাবধানের মার নেই। এমন পরিস্থিতিতে চন্দ্রপৃষ্ঠের দুরন্ত সব ছবি প্রকাশ করছে ইসরো। মঙ্গল-সন্ধ্যায় একটি ভিডিও পোস্ট করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তাতে দেখা যাচ্ছে, ধূসর, এবড়োখেবড়ো জমির এদিক-ওদিক জুড়ে শুধুই গর্ত। কোথাও কোনও মসৃণতার চিহ্ন নেই। সব মিলিয়ে কঠিন পরিবেশ। গানে-গল্পে-রূপকথায় যে চাঁদের কথা সেই আদ্দিকাল থেকে আমরা শুনে এসেছি, তার সঙ্গে এই ছবির মিল পাওয়া কঠিন। বরং হলিউডি সাই-ফাই ছবিগুলিতে কোনও অচেনা-অজানা গ্রহকে যে ভাবে রহস্য-রোমাঞ্চে ভরপুর করে তুলে ধরা হয়, ওই রকমই মনে হচ্ছে চাঁদকে। একনজর দেখলে শিহরণ জাগে।

আরও যা...
গত কাল ইসরোর তরফে এক বিজ্ঞানী জানিয়েছিলেন, পরিস্থিতি অনুকুল না হলে, পিছিয়ে যেতে পারে অবতরণ। তবে বুধবার ইসরো জানায়, এখনও পর্যন্ত যা খবর তাতে, বুধবার পূর্ব নির্ধারিত সময়েই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো হবে চন্দ্রযান-৩ মহাকাশযানকে। এই নিয়ে মঙ্গলবার দুপুরে ট্যুইটারে (অধুনা X) একটি বিবৃতি প্রকাশ করে ISRO. তাতে বলা হয়, 'চন্দ্রযান-৩ মহাকাশযান অভিযান: নির্ধারিত সময় অনুযায়ীই এগোবে। লাগাতার প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত সবকিছু মসৃণ গতিতেই এগোচ্ছে। মিশন অপারেশনস কমপ্লেক্স (MOX) উত্তেজনায় এবং উৎসাহে ফুটছে। ২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ২০ মিনিট থেকে সরাসরি সম্প্রচার শুরু হবে'। মাটি ছোঁয়ার আগে ল্যান্ডার 'বিক্রম' চন্দ্রপৃষ্ঠের একগুচ্ছ ছবি তুলেছে। এদিন দুপুরেই সেগুলি পর পর সাজিয়ে ভিডিও-র আকারে এদিন প্রকাশ করেছিল ISRO.  চন্দ্রপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার দূরত্বে, ল্যান্ডার পোজিশন ডিটেকশন ক্যামেরা থেকে সেগুলি তোলা হয়েছে ১৯ অগাস্ট। এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবেই এগোচ্ছে বলে জানিয়েছে ISRO.  কোথাও কোনও সমস্যা নেই। তবে সন্ধের দিকে যে ভিডিও আসে, তা দেখে 'চন্দ্র-কল্পনা' ধাক্কা খেয়েছে অনেকেরই।

আরও পড়ুন:অশ্লীল ভাষায় কবিতা, দিন-রাত দৌরাত্ম্য! আবাসিকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget