এক্সপ্লোর

Chandrayaan 3 Mission:চাঁদে ভারতের 'বিক্রম' প্রতিষ্ঠা কি কোনও কারণে পিছিয়ে যেতে পারে ?

ISRO Scientist:ল্যান্ডার মডিউলের 'স্বাস্থ্য' এবং চাঁদের 'মতিগতি' যদি অনুকূল না থাকে, তা হলে বদলে যেতে পারে চন্দ্রযান-৩ অবতরণের তারিখ।

নয়াদিল্লি: ল্যান্ডার মডিউলের (Lander Module) 'স্বাস্থ্য' এবং চাঁদের (Moon) 'মতিগতি' যদি অনুকূল না থাকে, তা হলে বদলে যেতে পারে চন্দ্রযান-৩ (Chandrayaan 3 Landing Date) অবতরণের তারিখ। সেক্ষেত্রে ২৩ অগাস্টের পরিবর্তে ২৭ অগাস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করা হতে পারে চন্দ্রযান-৩-কে, জানালেন স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টার-ইসরোর (ISRO) ডিরেক্টর নীলেশ এম দেশাই। তারিখ বদলানো হবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া হবে ২৩ অগাস্ট, ল্যান্ডিংয়ের যে সময় নির্দিষ্ট করা রয়েছে তার ঘণ্টাদুয়েক আগে। ফলে এখনই তারিখ বদলানো নিয়ে মন্তব্য করার জায়গা নেই, একরকম বুঝিয়ে দিলেন ইসরোর বিজ্ঞানী। 

কী বললেন তিনি?
নীলেশ এম দেশাইয়ের কথায়, '২৩ অগাস্ট, চন্দ্রযান-৩ ঠিক যে সময়ে চাঁদে অবতরণ করবে বলে সময় নির্দিষ্ট করা হয়েছে, তার ঘণ্টাদুয়েক আগে আমরা পরিস্থিতি বিচার করে দেখব। সে জন্য ল্যান্ডার মডিউলের অবস্থা এবং চাঁদের আবহাওয়া খতিয়ে দেখা হবে। যদি কোনও ফ্যাক্টর অনুকূল না হয়, তা হলে আমরা ২৭ অগাস্ট চন্দ্রযান-৩ ল্যান্ড করাব। আর কোনও সমস্যা না থাকলে ২৩ অগাস্টই চন্দ্রযান-৩ অবতরণ করবে।' সোমবার, ইসরোর চেয়ারম্যান এবং ডিপার্টমেন্ট অফ স্পেস-এর সেক্রেটারি কে সোমনাথ, বিজ্ঞান ও প্রযুক্তি, পরমাণু শক্তি এবং মহাকাশ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহকে চন্দ্রযান-৩-এর বর্তমান অবস্থান এবং অবতরণের জন্য তার কতটা প্রস্তুতি রয়েছে, এ ব্যাপারে জানান। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীকে সোমনাথ জানিয়েছেন, এখনও পর্যন্ত যা আপডেট তাতে চন্দ্রযান-৩-এর সমস্ত কলকব্জা একেবারে ঠিকঠাক কাজ করছে। এই মুহূর্তে কোনও বিকল্প ভাবনার প্রয়োজনও নেই। আগামী দু'দিন কড়া নজরে রাখা হবে চন্দ্রযান-৩ কে। 

আর যা...
এদিনই চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3 Mission) 'ল্যান্ডার মডিউল'-কে (Lander Module) অভ্যর্থনা জানিয়েছে চন্দ্রযান-২-এর 'অরবিটার (Chandrayaan 2 Orbiter)।' চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ে মেরেকেটে আর দুদিন (নিখুঁত হিসেবে ৪৮ ঘণ্টার কিছু বেশি)। তার আগে, একেবারে ইসরোর (ISRO) পরিকল্পনা মতোই  চন্দ্রযান-২-এর 'অরবিটার'-এর সঙ্গে সংযোগ তৈরি করে ফেলল চন্দ্রযান-৩-এর 'ল্যান্ডার মডিউল'। খোদ ইসরো সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল X-এ এই নিয়ে পোস্ট দিয়েছে।  ইসরোর সোশ্য়াল মিডিয়া পোস্ট অনুযায়ী,  'দু'জনের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়ে গিয়েছে। MOX বা Mission Operations Complex-এর কাছে এখন ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের একাধিক পথ রয়েছে।' আগামী ২৩ অগাস্ট, ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রযান-৩ কে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করাতে চায় ইসরো। চূড়ান্ত পর্যায়ের লাইভ দেখা যাবে ইসরোর ওয়েবসাইটে। একই সঙ্গে এটি দেখা যাবে  ইসরোর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ডিডি ন্যাশনাল টিভি-তে। ঠিক বিকেল ৫টা ২৭ মিনিট থেকে ওই লাইভ শুরু হবে। আপাতত সেই অবতরণের সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছে গোটা ভারত। 

আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget