এক্সপ্লোর

ISRO Next Mission: আন্তর্জাতিক স্পেস স্টেশনে এবার ভারতীয় মহাকাশচারী, কলকাতায় শ্রেষ্ঠত্বের পুরস্কার নিতে এসে ঘোষণা সোমনাথের

S Somanath: কলকাতায় রাজভবনে ডেকে সোমনাথকে 'গভর্নর অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড' দেওয়া হয়।

কলকাতা: চাঁদের মাটি ছুঁয়ে ইতিহাস রচনা করেছে ভারত। সূর্যের উপর নজরদারি চালাতেও রওনা দিয়েছে সৌরযান। পড়শি গ্রহ শুক্রের চক্কর কাটার প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO. তার মধ্যেই কলকাতায় এসে বড় ঘোষণা ISRO প্রধান এস সোমনাথের। জানালেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে এক ভআরতীয় নভোচারীকে পাঠানোর প্রক্রিয়া  শুরু হয়েছে। আমেরিকার মহাকাশযানে চেপে এই কার্য সম্পন্ন হবে। (ISRO Next Mission)

চাঁদের মাটিতে ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান'কে নামিয়ে তাক লাগিয়য়ে দিয়েছে ISRO. সেই সাফল্যের জন্য কলকাতায় রাজভবনে ডেকে সোমনাথকে 'গভর্নর অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড' দেওয়া হয়। সোমনাথের হাতে পুরস্কার তুলে দেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানেই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ISRO-র পরবর্তী অভিযান নিয়ে মুখ খোলেন সোমনাথ। (S Somanath)

সোমনাথ জানিয়েছেন, ২০৪০ সালের মধ্যে চাঁদে স্পেস ল্যান্ডিংয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় মহাকাশচারী পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু করেছে ISRO. আমেরিকার সহযোগিতায় সেখানে গিয়ে প্রশিক্ষণ নেবেন ভারতীয় মহাকাশচারী। শুধু মহাকাশ গবেষণা বা সেখানের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণই নয়, মহাশূন্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিও আমেরিকার কাছ থেকে শিখে নেওয়া হবে বলে জানিয়েছেন সোমনাথ। তাঁর দাবি, এর ফলে আগামী দিনে 'গগনযান' অভিযানের রাস্তা আরও সুগম হবে ভারতের জন্য। 

আরও পড়ুন: Iceberg A23a: নিউইয়র্কের চেয়ে তিন গুণ বড়, পৃথিবীর বৃহত্তম হিমশৈল, ৪০ বছরের বন্দিজীবন কাটিয়ে বেরোচ্ছে

আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভারতীয় মহাকাশচারীকে পাঠানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে কথা হয়েছে। NASA-র অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন জানিয়েছেন, আমেরিকার মহাকাশযানে চেপেই আন্তর্জাতিক স্পেস স্টেশনে রওনা দেবেন জনৈক ভারতীয় মহাকাশচারী। তবে শুধু ঘুরে দেখা নয়, এই অভিযানকে নিজেদের সাফল্যের কাজে লাগাতে চায় ISRO, যাতে আগামী দিনে মহাকাশ অভিযানের ক্ষেত্রে লাভবান হয় ভারত।

আন্তর্জাতিক স্পেস স্টেশনের মূল লক্ষ্য হল মহাকাশ বিষয়ক গবেষণার কাজ সহজতর করে তোলা। মহাকাশ অভিযান, মাইক্রোগ্র্যাভিটি, মহাকাশে প্রাণের সম্ভাবনা সম্পর্কে তথ্য সংগ্রহ, পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে। ১৬টি দেশের সহযোগিতায় গড়ে তোলা হয়েছে বসবাসের যোগ্য এই কৃত্রিম উপগ্রহ। রকেটের মাধ্যমে সেটি পাঠানো হয় মহাকাশে। ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটারেরও বেশি গতিতে কক্ষপথ ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে সেটি। পৃথিবী থেকে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দূরত্ব প্রায় ৪০৮ কিলোমিটার। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাশিয়ার। তাদের পাঠানো যান এবং যন্ত্রাংশ সেটির কক্ষপথ নির্ধারণ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
Embed widget