এক্সপ্লোর

Aditya-L1 Mission: গুরুত্বপূর্ণ কক্ষপথ পরিবর্তন ! পৃথিবীর টান কাটিয়ে এবার সূর্যের উপর নজরদারির পথে আরও একধাপ এগোল Aditya L1

Aditya L1 Manoeuvre: পঞ্চমবার আদিত্য এল ওয়ানের (Aditya L1) কক্ষপথ পরিবর্তন সফলভাবে হয়েছে। ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ  সূর্যযানের কক্ষপথ বদল করা হল।

প্রত্যাশা মতোই সূর্যের (Sun Mission) দিকে পাড়ি দেওয়ার পর  পঞ্চমবার কক্ষপথ পরিবর্তন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সৌরযান। ISRO সূত্রে জানানো হয়েছে, পঞ্চমবার আদিত্য এল ওয়ানের (Aditya L1) কক্ষপথ পরিবর্তন সফলভাবে হয়েছে। ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ  সূর্যযানের কক্ষপথ বদল করা হল।         

উৎক্ষেপণের পর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে দূরত্ব বৃদ্ধি করছিল আদিত্য এল ওয়ান। তবে এবার পৃথিবীর কক্ষপথ চিরকালের মতো ছেড়ে সূর্যের পথে পাড়ি দিল আদিত্য এল ওয়ান।  গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দেয় ইসরোর সূর্যযান। উৎক্ষেপণের এক ঘণ্টা ৫ মিনিট পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয় মহাকাশযানটি। এরপর পৃথিবীর চারিপাশে উপবৃত্তাকার পথে ঘুরতে শুরু করে আদিত্য। ইসরো জানিয়েছে, ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের মধ্য দিয়ে কক্ষপথ পরিবর্তন করেছে আদিত্য এল ওয়ান। এরপর ১১০ দিন ধরে আদিত্য এল ১ পাড়ি দেবে সূর্যের দিকে।  

 

সোমবারের মধ্যরাতটি ভারতের প্রথম সৌরযানের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার মধ্যরাতেইভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরও একবার কক্ষপথ পরিবর্তন করায় আদিত্যর। ট্রান্স-ল্যাগরেজিয়ান পয়েন্ট ১ ইনসার্শন (TL1) প্রয়োগ করল ইসরো। অর্থাৎ সোমের রাতেই পৃথিবীর মায়া সম্পূর্ণ ভাবে ত্যাগ করল আদিত্য-এল ১। এদ্দিন পৃথিবীর টানেই চারদিকে ঘুরছিল আদিত্য-এল ১। এখন সেই টান অতিক্রম করে গেল সে। সোমবারই মধ্যরাতে সেই কক্ষপথ থেকে বেরিয়ে গেল আদিত্য। এল১ পয়েন্ট থেকেই সূর্যের উপর বাধাহীন নজরদারি চালাতে পারবে ইসরোর সৌরযান। তাই ১৯ সেপ্টেম্বরের এই কক্ষপথ পরিবর্তন এতটা গুরুত্বপূর্ণ। এরপর  ১১০ দিন ধরে পাড়ি দেবে হ্যালো অরবিটের দিকে। যেখান থেকে সূর্যমুখী হয়ে নজর রাখবে সৌরযান।        

মরিশাস, ব্যাঙ্গালোর, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের উপর নজর রাখা হচ্ছে।  

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget