এক্সপ্লোর

Planet with Ocean: জলের তৈরি সমুদ্রে ঘেরা গোটা গ্রহ! বায়ুমন্ডলে জলীয় বাষ্প! কেন উৎসাহ বিজ্ঞানীদের

Science News: বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহের নাম TOI-270 d, পৃথিবী থেকে যার দূরত্ব ৭০ আলোকবর্ষ দূরে। আর আকারে পৃথিবীর দ্বিগুণ।

কলকাতা: এমন একটি গ্রহ, যা না কি গোটাটাই সমুদ্রে ঢাকা। এমনই একটি গ্রহের খোঁজ নাকি পেয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। এই গ্রহটি একটি এক্সোপ্ল্যানেট অর্থাৎ সৌরজগতের বাইরের গ্রহ। 

বিজ্ঞানীরা জানিয়েছেন এই গ্রহের নাম TOI-270 d, পৃথিবী থেকে যার দূরত্ব ৭০ আলোকবর্ষ দূরে। আর আকারে পৃথিবীর দ্বিগুণ। 

ওই গ্রহের বায়ুমন্ডল কেমন? এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীরা জানিয়েছেন, মিলেছে জলীয় বাষ্প, মিথেন এবং কার্বন ডাই অক্সাইড। যদিও এই বিষয়ে মতপার্থক্য দেখা গিয়েছে ভিন্ন বিজ্ঞানী দলের মধ্যে। 

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের মতে ওই গ্রহের উপরিভাগে পুরোটাই কোনও সমুদ্র রয়েছে। কেন এমনটা মনে করছেন তাঁরা? বিজ্ঞানীদের মতে বায়ুমণ্ডলে কোনও অ্য়ামোনিয়া পাওয়া যায়নি। তাঁরা মনে করছেন কোনও বৃহৎ সমুদ্র এই অ্যামোনিয়া শুষে নিয়েছে। এই বিজ্ঞানী দলের প্রধান নিক্কু মধুসূদন বলছেন, 'আমরা মনে করছি এটা একটি Hycean বিশ্ব যেখানে হাইড্রোজেন পূর্ণ আবহাওয়ায় জলীয় সমুদ্র রয়েছে।'

অন্যদিকে কানাডার এক বিজ্ঞানী দলের দাবি এই গ্রহটি অত্যন্ত গরম, ফলে  তরল আকারে জল থাকার কথা নয়। তাদের দাবি এই গ্রহের জমি পাথুরে। হাইড্রোজেন ও জলীয় বাষ্পের ঘন আবরণে ঘেরা এই গ্রহ।

কেন আশাবাদী বিজ্ঞানীরা?
Hycean- গ্রহ অর্থে বোঝানো হয় এমন একটি গ্রহ যেখানে বায়ুমণ্ডলে পর্যাপ্ত হাইড্রোজেন রয়েছে এবং তরল আকারে জলের তৈরি সমুদ্র রয়েছে। এর ফলেই মনে করা হয় বাসস্থান তৈরির পক্ষে যোগ্য হলেও হতে পারে। যদিও পুরোটাই হাইপোথেটিক্যাল। বিজ্ঞানীদের একাংশের মতে এমন গ্রহ বাসস্থান তৈরির জন্য একেবারেই উপযুক্ত নাও হতে পারে।

কেন সমুদ্র রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা:
ওই গ্রহের বায়ুমন্ডলে অ্যামোনিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু রসায়ন বলে আবহাওয়ায় হাইড্রোজেন থাকলে সেখানে অ্যামোনিয়া থাকে। কিন্তু এখানে সেটা পাওয়া যায়নি। বিজ্ঞানীরা মনে করছেন বিপুল বড় কোনও সমুদ্র থাকলেই তা অ্যামোনিয়া শুষে নিতে পারে। সেই কারণেই অ্যামোনিয়ার খোঁজ না পাওয়ায় বিজ্ঞানীদের একাংশ মনে করছে এই গ্রহে বড় কোনও সমুদ্র থাকতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৫ ৫জি এবং গ্যালাক্সি এ৩৫ ৫জি ফোনের দাম কত হতে পারে? রইল অন্যান্য সম্ভাব্য স্পেসিফিকেশন

সেরা শিরোনাম

Moon Soil: চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
চাঁদের 'মাটিতে' ফলল আলু! মহাকাশে খাবারের জোগান দিতে নাসার নয়া সাফল্য, কীভাবে সম্ভব হল চাষ?
Science News: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?
Science News: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget