এক্সপ্লোর

Blue Origin Space Tour: মহাকাশে এবার পর্যটন, রয়েছেন এক ভারতীয়ও, আর কিছু ক্ষণের মধ্যেই রওনা

New Shepard Mission: আমেরিকার ওয়েস্ট টেক্সাস থেকে মহাকাশ পর্যটকদের নিয়ে রওনা দেবে Blue Origin-এর New Shepard-25 মহাকাশযান (NS-25)।

নয়াদিল্লি: ব্যর্থতার পর মাঝে দু'বছরের ব্যবধান। আবারও মহাকাশ ভ্রমণে তোড়জোড়। অ্যামাজন কর্তা জেফ বেজোসের মহাকাশ উড়ান সংস্থা Blue Origin ফের মহাকাশের উদ্দেশে রওনা দিতে চলেছে। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী, ১৯ মে সকাল  ৮টা বেজে ৩০ মিনিটে মহাকাশ পর্যটকরা পৃথিবী থেকে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন। ওই মহাকাশ পর্যটকদের দলে রয়েছেন এক ভারতীয়ও। (Blue Origin Space Tour)

আমেরিকার ওয়েস্ট টেক্সাস থেকে মহাকাশ পর্যটকদের নিয়ে রওনা দেবে Blue Origin-এর New Shepard-25 মহাকাশযান (NS-25)। যে ছয় জন মহাকাশ পর্যটকদের নিয়ে রওনা দিচ্ছে সেটি, তার মধ্যে রয়েছেন গোপী থোটাকুরাও। পেশায় বাণিজ্যিক বিমানের পাইলট গোপী। তাঁর সঙ্গে মহাকাশে যাচ্ছেন আরও পাঁচ পর্যটক। তবে গোপীই প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক। (New Shepard Mission)

গোপীর পাশাপাশি, অ্যামাজন কর্তার সংস্থা মহাকাশ ভ্রমণে পাঠাচ্ছে বায়ুসেনার প্রাক্তন ক্যাপ্টেন এড ডোয়াইট। এড আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ নভোশ্চরও, ১৯৬১ সালে যাঁকে নির্বাচিত করেছিলেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জন এফ কেনেডি স্বয়ং। কিন্তু আজ পর্যন্ত মহাকাশে যাওয়ার সুযোগ পাননি এড। মহাকাশে যাচ্ছেন মেসন আঙ্গেল, সিলভিয়ান শিরন, কেনেথ এল হেস এবং ক্যারোল স্কেলার। New Shepard অভিযানের আওতায় এটি সপ্তম মনুষ্য নির্ভর অভিযান। আর মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রে ২৫তম। পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাকাশকে আলাদা করেছে যে Kármán Line (ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উপরে), তা ছাড়িয়ে এখনও পর্যন্ত মহাকাশে গিয়েছেন ৩১ জন। এই Kármán Line আন্তর্জাতিক মহাকাশ সীমান্ত হিসেবে গন্য হয়।

আরও পড়ুন: Viral Meteorite Video: রাতের আকাশে আলো ছড়াল উল্কা! নীল হল স্পেন, পর্তুগাল, ভিডিও ভাইরাল

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসেও মানুষ সমেত মহাকাশে রকেট পাঠানোর পরিকল্পনা ছিল Blue Origin-এর। কিন্তু উৎক্ষেপণের আগে সেই অভিযান বাতিল করা হয়। কারণ তার ঠিক আগে টেক্সাস থেকে একটি রকেট উৎক্ষেপণ করতে গিয়ে ব্যর্থ হয় Blue Origin. তবে ওই রকেটে কোনও মানুষ সওয়ার ছিলেন না। মাঝ আকাশে NASA-র সরঞ্জাম ভর্তি রকেটের ক্যাপসুলটি বের করে নেওয়া হয়। সেই ব্যর্থতার পর আমেরিকার যুক্তরাষ্ট্রীয় বিমান সংস্থা Blue Origin-কে বেশ ২১টি শর্ত ধরায়, যার মধ্যে নতুন করে ইঞ্জিনের নকশা তৈরির নির্দেশও ছিল। পাশাপাশি সাংগঠনিক রদবদলের নির্দেশও দেওয়া হয়।

NS-25 অভিযানের আওতায় শব্দের চেয়ে তিন গুণ বেশি গতিবেগে মহাকাশের উদ্দেশে রওনা দেবেন পর্যটকরা। Kármán Line ছাড়িয়ে আরও উপরে উঠে যাবেন। পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তির বাইরে গিয়ে কিছু সময় কাটাবেন তাঁরা, তার পর প্যারাশ্যুটে ভর করে আবার ফিরে আসবেন। এই অভিযানের আগে উৎক্ষেপণ কেন্দ্রে দু'দিন প্রশিক্ষণ নিয়েছেন মহাকাশ পর্যটকেরা। এই অভিযানের পর রকেটের ক্যাপসুল, বুস্টার এবং ইঞ্জিনটি পুনরায় ব্যবহার করা যাবে। NS-25 রকেটের ইঞ্জিনটি তরল অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা চালিত হয়। রকেট থেকে কার্বন নির্গমন হবে না। শুধুমাত্র জলীয় বাষ্পই বেরিয়ে আসবে। এই Blue Origin সংস্থার ল্যান্ডার আবার NASA-র আর্টেমিস অভিযানেরও অংশ। তাদের ল্যান্ডারে চেপেই চাঁদের বুকে প্রত্যাবর্তন ঘটতে চলেছে মানুষের।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget