এক্সপ্লোর

Mount Etna Erupts: পর পর তীব্র বিস্ফোরণ, তারপরই আগুনের ফোয়ারা, আকাশ ছুঁল ধোঁয়ার কুণ্ডলী, রুদ্ররূপ মাউন্ট এটনার

Viral Video:ইতালিতে আগ্নেয়গিরির উপর নজরদারি চালানো সরকারি সংস্থা মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের খবরে সিলমোহর দিয়েছে।

নয়াদিল্লি: পর পর বিস্ফোরণের শব্দ। আর তার পরই আগুনের ফোয়ারা। কালো ধোঁয়ার কুণ্ডলী ঢেকে দিল চারিদিক। এভাবেই সোমবার অগ্ন্যুৎপাত ঘটল ইতালির মাউন্ট এটনায়।  মুহূর্তের মধ্যে গরম ছাই উড়ে এল, আগ্নেয়গিরির ঢাল বেয়ে নেমে এল গলিত লাভার স্রোত। একেবারে নাটকীয় ভঙ্গিতে প্রকৃতির শক্তির সাক্ষী হলেন দলে দলে মানুষ। (Mount Etna Erupts)

ইতালিতে আগ্নেয়গিরির উপর নজরদারি চালানো সরকারি সংস্থা মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের খবরে সিলমোহর দিয়েছে। জানিয়েছে, অগ্ন্যুৎপাত এখনও পর্যন্ত সিসিলি দ্বীপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেখানেও তেমন ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর নেই। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে প্রধান জ্বালামুখ থেকে নির্গত উষ্ণ গ্যাস, ছাই এবং পাথর মিশে ভয়ঙ্কর লাভার স্রোত নেমে আসছে। (Viral Video)

তবে এখনও পর্যন্ত অগ্ন্যুৎপাতের ফলে প্রাণহানি বা সম্পত্তিহানির খবর নেই। এমনিতে মাউন্ট এটনা সক্রিয় আগ্নেয়গিরি হিসেবেই পরিচিত। ফলে সিসিলির বাসিন্দাদের কাছে অগ্ন্যুৎপাত নতুন কোনও ঘটনা নয়। তাঁরা সমসময়ই প্রস্তুত থাকেন। তাই উদ্ধারকার্যের প্রয়োজনও পড়ছে না এই মুহূর্তে।

প্রায়শই গর্জে ওঠে এই মাউন্ট এটনা। তেমন ক্ষয়ক্ষতি না হলেও, ধোঁয়ার কুণ্ডলী এত উচ্চত ছুঁয়ে ফেলে যে, বিমান পরিবহণে প্রভাব পড়ে কখনও কখনও। তবে  সোমবার থেকে নিকটবর্তী ক্যাটানিয়া বিমানবন্দরের পরিষেবা স্বাভাবিকই রয়েছে। কিন্তু হাওয়ার দাপটে জ্বালামুখ থেকে নির্গত পদার্থ লোকালয়ে গিয়ে পড়লে কী হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই পরিস্থিতির উপর নজরদারি চলছে।

পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা। সেটিকে Stratovolcano-ও বলা হয়। অর্থাৎ শঙ্কু আকৃতির আগ্নে.গিরি, যা হাজার হাজার বছর ধরে জমা হওয়া লাভা নির্গমনের ফলে তৈরি হয়েছে।  প্রায় সারাক্ষণই সক্রিয় থাকে মাউন্ট এটনা। তবে সাধারণত, অল্প ধোঁয়া, ছাই বের হয়, এত তীব্রতায় অগ্ন্যুৎপাত ঘটে না সারা বছর।

মাউন্ট এটনা ইতালির অন্যতম পর্যটনকেন্দ্রও। সিসমিক সেন্সর, স্যাটেলাইটের তোলা ছবি এবং ড্রোন ফুটেজের মাধ্যমে এই মুহূর্তে নজরদারি চলছে।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget