এক্সপ্লোর

Science:'আর্তেমিস টু' চন্দ্রাভিযানের চার মহাকাশচারীর নাম ঘোষণা নাসার

NASA On Artemis II:'আর্তেমিস টু' চন্দ্রাভিযানের চার মহাকাশচারীর নাম ঘোষণা করল নাসা। কারা তারা? নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ, ভিক্টর জে গ্লোভার, গ্রেগরি রিড ওয়াইসম্যান থাকছেন এই তালিকায়।

পাসাডেনা: 'আর্তেমিস টু' (Artemis II) চন্দ্রাভিযানের চার মহাকাশচারীর (Astronauts) নাম ঘোষণা করল নাসা (NASA Announces Names)। কারা তারা? নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ, ভিক্টর জে গ্লোভার, গ্রেগরি রিড ওয়াইসম্যান থাকছেন এই তালিকায়। আর রয়েছেন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচর জেরেমি রজার হ্যানসেন। এর মধ্যে কম্যান্ডারের দায়িত্বে থাকবেন ওয়াইসম্যান, সোমবার ঘোষণা করল নাসা।

কার কী ভূমিকা?
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানাচ্ছে, গ্লোভার পাইলটের দায়িত্ব সামলাবেন। কোচ এবং হ্যানসেন থাকবেন 'মিশন স্পেশ্যালিস্ট'-র ভূমিকায়। সোমবার নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন যখন এই ঘোষণা করছেন, তখন সেখানে হাজির ছিলেন নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর, কানাডার 'মিনিস্টার অফ ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'-সহ বহু তাবড় ব্যক্তিত্বই। আপাতত যা স্থির হয়েছে, তাতে এই চার জন মহাকাশচারী চাঁদের আশপাশে নানা ধরনের গবেষণামূলক কাজ করবেন। অভিযান সফল হলে বিজ্ঞানীদের আশা, চন্দ্রপৃষ্ঠে মানুষের দীর্ঘমেয়াদি অস্তিত্ব কায়েম করার রাস্তা খুলে যাবে। 

'আর্তেমিস টু' সম্পর্কে...
'আর্তেমিস' অভিযানের দ্বিতীয় পর্যায় এটি। মেয়াদ দশ দিন। 'human deep space capabilities' নিয়ে নাসা যে উদ্যোগ নিয়েছে, তার মধ্যে নভোচরদের নিয়ে পরীক্ষামূলকভাবে প্রথম এই পর্যায়েই প্রথম অভিযান চালাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। 'human deep space capabilities'-র মধ্যে Space Launch System রকেট, অরিয়ন ক্যাপসুলের সফল উৎক্ষেপণও রয়েছে। এর আগে, গত নভেম্বরে চন্দ্রাভিযানের প্রথম পর্যায়ে সফল হয়েছিল নাসা। তৃতীয়বারের চেষ্টায় সফলভাবে 'আর্তেমিস ১' (Artemis 1) মেগারকেট উৎক্ষেপণ করে তারা। রকেটটি লঞ্চ করা হয় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে। এর আগে অ্যাপোলো মিশনের সময় ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে চাঁদের মাটিতে নভোচর পাঠিয়েছিল নাসা। অর্থাৎ ৫০ বছর পর 'আর্তেমিস ১' মেগা-রকেট পাঠায় তারা। ৩২ তলা বিল্ডিং সমান উঁচু এই Space Launch System (SLS) উৎক্ষেপণের মুহূর্তের ভিডিও ট্যুইটারে শেয়ার করে নাসা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছিল। তবে এরপর রয়েছে আরও দু'টি পর্যায়। ২০২৪ সালে Space Launch System (SLS) রকেটের আরও শক্তিশালী ও উন্নত ভার্সান ব্যবহার করে 'আর্তেমিস টু' মিশন লঞ্চের পরিকল্পনা করেছে নাসা। এই মিশনে যে চার জন মহাকাশচারী যাবেন, তাঁদের নামই ঘোষণা করা হল সোমবার। এটি সফল হলে তার পরের বছর অর্থাৎ ২০২৫ সালে হবে 'আর্তেমিস থ্রি'।এই তৃতীয় পর্যায়ে রয়েছে চমক। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও সেভাবে অভিযান চালানো হয়নি। সেখানে প্রথম মহিলা ও প্রথম পুরুষ মহাকাশচারীকে অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে নাসার। 

আরও পড়ুন:একটা ভাল আইপিএল ধবনের সামনে বিশ্বকাপের দরজা খুলে দিতে পারে, বলছেন জাফর

 

সেরা শিরোনাম

NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget