এক্সপ্লোর

NASA News: উজ্জ্বল সাদাকে ঘিরে নীলাভ আলোর তরঙ্গ, ভারতের আকাশে এ কেমন দৃশ্য? ক্যামেরাবন্দি করল NASA

NASA Picture of the Day: পৃথিবীর উপরিস্থল, সাগর-মহাসাগর, সবুজ দুনিয়ার ছবি আগেও সামনে এনেছে NASA.

নয়াদিল্লি: ঘণ্টার পর ঘণ্টা আকাশ দেখে কাটিয়ে দিতে পারেন কেউ কেউ। মহাশূন্যের প্রতি অমোঘ আকর্ষণ রয়েছে যাঁদের, তারা দেখা তাঁদের কাছে রীতিমতো নেশা। তাই মহাশূন্যের অচেনা দুনিয়ার একটি ঝলক দেখতে উদগ্রীব হয়ে থাকেন তাঁরা। এহেন অনুরাগীদের চাহিদা মেটানোর যথাসাধ্য চেষ্টাও করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. মহাশূন্য নয়া আবিষ্কৃত গ্রহ-নক্ষত্র-উপগ্রহ থেকে ছায়াপথ, নীহারিকার ছবি প্রায়শই প্রকাশ করে তারা। কিন্তু এবার মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে সকলকে চমকে দিল NASA. (NASA News)

পৃথিবীর উপরিস্থল, সাগর-মহাসাগর, সবুজ দুনিয়ার ছবি আগেও সামনে এনেছে NASA. কিন্তু এবার যে ছবি প্রকাশ করেছে তারা, তা সবদিক থেকেই অনন্য। আকাশ ভেদ করে ভারতের বুকে নেমে আসা বজ্রপাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করল NASA. সংস্থার জ্যোতির্বিজ্ঞানী ম্যাথু ডমিনিক ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যা ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তে। (NASA Picture of the Day)

এই মুহূর্তে আন্তর্জাতি স্পেস স্টেশনে রয়েছেন ম্যাথু। সেখান থেকেই ছবিটি তোলা হয়। মাইক্রোব্লগিং সাইট X-এ (সাবেক ট্যুইটার) ম্যাথুর হ্যান্ডলে ওই ছবিটি পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, 'ভারতে রাতের আকাশে বজ্রপাত। বজ্রপাতের ছবি তুলতে গিয়ে বার্স্ট মোড চালু করেছিলাম আমি, যাতে সেটিকে ক্যামেরাবন্দি করতে পারি। ফ্রেমের একেবারে মাঝামাঝি অবস্থানে বন্দি হয়ে যায় বজ্রপাতের মুহূর্তটি। আলাদা করে আর কাটতে হয়নি'।

ম্যাথু যে ছবিটি পোস্ট করেছেন, তাতে নিকষ কালো অন্ধকারের বুক চিরে উজ্জ্বল নীল আলোর উদ্ভাসিত রূপ চোখ পড়েছে। মধ্যিখানের উজ্জ্বল সাদা আলোকছটাকে ঘিরে রেখেছে নীলাভ আলোর তরঙ্গ। ম্যাথু জানিয়েছেন, বজ্রপাতের ওই মুহূর্তটি আসলে জলভাগের উপরে থাকা অবস্থায় ক্যামেরাবন্দি করা হয়। নৌকা এবং স্টিমারের আলো সরলরেখা হিসেবে ধরা পড়েছে ফ্রেমে। ফ্রেমের বাঁ দিকে রাতের শহরের কিছু অংশও ধরা পড়েছে, যা খানিকটা আবছা।

ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুত। ১৭ অগাস্ট সকালে ছবিটি পোস্ট করেন ম্যাথু। ১৮ অগাস্ট রাত ১০টা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ সেটিতে 'লাইক' ঠুকেছেন। ছবিটি অন্যদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অনেকেই। এমন ছবি আগে কখনও দেখেননি বলে লিখেছেব কেউ কেউ। ওই অভাবনীয় দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য ম্যাথুকে ধন্যবাদও জানান অনেকেই।

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget