এক্সপ্লোর

City Killer Asteroid: 'সিটি কিলার' গ্রহাণু, বাড়ল পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা, জানাল নাসা

NASA: জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, ২০৩২ সালের ২২ ডিসেম্বর 2024 YR4 গ্রহাণুকে পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়তে পারে। আর সেই আছড়ে পড়ার সম্ভাবনাই বেড়ে এখন দাঁড়িয়েছে ৩.১ শতাংশে। 

City Killer Asteroid: সম্প্রতি একটি গ্রহাণু আবিষ্কার করেছে নাসা। গ্রহাণুর নাম 2024 YR4, যার গতিপথ সর্বক্ষণ নজরে রাখছে নাসা। আগেই এই গ্রহাণুকে 'সিটি কিলার' বলা হয়েছে। অর্থাৎ একটা শহর ধ্বংসের ক্ষমতা রাখে এই গ্রহাণু। সম্প্রতি 2024 YR4 গ্রহাণু সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নাসা। তারা জানিয়েছে, পৃথিবীকে এই গ্রহাণুর আঘাত করার সম্ভাবনা আগের তুলনায় বেড়ে ৩.১ শতাংশ হয়েছে। ২০৩২ সালে এই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান, ২০৩২ সালের ২২ ডিসেম্বর 2024 YR4 গ্রহাণু পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়তে পারে। আর সেই আছড়ে পড়ার সম্ভাবনাই বেড়ে এখন দাঁড়িয়েছে ৩.১ শতাংশে। 

এই গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়লে কী কী হতে পারে 

নাসার টেলিস্কোপ 2024-YR4 গ্রহাণুকে প্রথম আবিষ্কার করেছিল পৃথিবী থেকে ২৭ মিলিয়ন মাইল দূরে। এই গ্রহাণুকে নাসার Sentry রিস্কের তালিকাভুক্ত করা হয় তৎক্ষণাৎ। নাসার এই Sentry তালিকা সেইসব 'নিয়ার আর্থ অবজেক্ট'- এর উপর নজর রাখে, যেগুলির পৃথিবীর উপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 2024 YR4 গ্রহাণু গত বছর ২৭ ডিসেম্বর প্রথম নাসার নজরে এসেছিল। Chile's El Sauce Observatory- এর মাধ্যমে এই গ্রহাণুর হদিশ পেয়েছিল নাসা। আকার আয়তনে এই গ্রহাণু ১৩০ ফুট (৩৯.৬২ মিটার) থেকে ৩০০ ফুটের (৯১.৪৪ মিটার) মধ্যে। যদিও এটি ৬ মাইল প্রশস্ত behemoth গ্রহাণুর মতো নয়, যা লক্ষ লক্ষ বছর আগে ডায়নোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। এই গ্রহাণুর প্রভাব এখনও মারাত্মক বিধ্বংসী হতে পারে।  

বিজ্ঞানীরা জানিয়েছে, যদি নাসার নতুন আবিষ্কৃত গ্রহাণু 2024 YR4- এর পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় তাহলে তার ফলাফল ভয়াবহ হতে পারে। এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে ৭.৭ মেগাটনের টিএনটি- র থেকেও বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে। ভূপৃষ্ঠে ৩০০০ ফুট প্রশস্ত গর্ত তৈরি হতে পারে। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তার তুলনায় ৫০০ গুণ বেশি শক্তি সম্পন্ন বিস্ফোরণ হতে পারে এই গ্রহাণুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ফলে। 

যদি এই গ্রহাণুর মাঝ আকাশে বিস্ফোরণ হয় তাহলেও প্রভাব খুবই মারাত্মক হবে। ১৯০৮ সালে Tunguska গ্রহাণু মাঝ আকাশে বিস্ফোরণের পরেও সাইবেরিয়ার জঙ্গলে ৮৩০ বর্গ মাইলের বেশি এলাকায় থাকা ৮০ মিলিয়নের বেশি গাছ ধ্বংস করে দিয়েছি। এই ঘটনার জেরে ৩ জনের মৃত্যুও হয়েছিল বলে খবর। নতুন 2024 YR4 গ্রহাণুও মাঝ আকাশে বিস্ফোরণের পরে এতটা মারাত্মক প্রভাবই ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। আপাতত এই গ্রহাণুর জন্য নাসা যে রিস্ক করিডর ম্যাপ তৈরি করেছে সেখানে দেখানো হয়েছে যে, এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে কোথায় কোথায় তার প্রভাব পড়তে পারে। এই গ্রহাণুর গতিপথ বর্তমানে দক্ষিণ আমেরিকা থেকে অ্যাটালান্টিক জুড়ে, সাব-সাহারান আফ্রিকা হয়ে, আরব সাগরের উপর দিয়ে এবং ভারতে প্রসারিত। আগামী দিন আরও ডেটা পেলে এই গ্রহাণুর পথ আরও পরিবর্তিত হবে। 

সেরা শিরোনাম

NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Hubble Space Telescope: পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
পৃথিবীতে আছড়ে পড়তে পারে হাবল টেলিস্কোপ! বাঁচাতে মরিয়া NASA, হাতে সময় কমছে প্রতিদিন
NASA Telescope Falling to Earth: পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে নাসার দেড় টনের টেলিস্কোপ! ধ্বংসাবশেষ পড়তে পারে ভারতের এই ২ শহরে
Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget