এক্সপ্লোর

Space Tomatoes: মহাজাগতিক টমেটো চেখে দেখবেন বিজ্ঞানীরা, মহাশূন্যে ফলানো ফসলের ঝাঁপি আজই পৌঁছচ্ছে পৃথিবীতে

NASA: মাসের পর মাস মহাশূন্যে পড়ে থাকেন যে মহাকাশচারীরা, তাঁদের তাজা ফলমূল, শাক-সবজি জোগানোর তাগিদও ছিল।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে, সৌরজগতের অন্য়ত্র বসতি গড়ে তোলার প্রচেষ্টা চলছেই। কিন্তু জনবসতি গড়ে তোলার আগে প্রয়োজন জল, বাতাস, খাবারের (Space Science)। ঢের আগেই সেই প্রয়োজনীয়তা বুঝেছিলেন বিজ্ঞানীরা। তাই মহাশূন্যে ফসল ফলানোর কাজে হাত দিয়েছিলেন। সেই প্রচেষ্টার ফল হাতেনাতে চেখে দেখতে এ বার আরও এক কদম এগোলেন বিজ্ঞানীরা। মহাশূন্যে ফলানো টমেটোর ঝাঁপি এ বার নামিয়ে আনা হচ্ছে পৃথিবীর বুকে (Space Tomatoes)।

ফসল ফলানোর কাজে হাত দেয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা

শুধুমাত্র পৃথিবীর বাইরে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলাই নয়, মাসের পর মাস মহাশূন্যে পড়ে থাকেন যে মহাকাশচারীরা, তাঁদের তাজা ফলমূল, শাক-সবজি জোগানোর তাগিদও ছিল। আবার পৃথিবীতে সামান্য আয়োজনে খাদ্যাভাব দূর করার উপায় বার করাও ছিল লক্ষ্য। সেই লক্ষ্যেই মহাশূন্যে ফসল ফলানোর কাজে হাত দেয় আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের গ্রিন হাউসে তিন দফায় বীজ বোনা হয় টমেটোর।

তবে শুধু ফসল ফলালেই হল না, তার গুণাগুণও পরীক্ষা করে দেখা প্রয়োজন। সেই মতো ফ্রিজারে রেখে দেওয়া হয়। পরীক্ষা করা হয় মহাশূন্যে উৎপাদিত টমেটোর পুষ্টিগুণ। এ বার সেই টমেটো নামিয়ে আনা হচ্ছে পৃথিবীর বুকে। এক কেজি বা দু’কেজি নয়, টমেটোর পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বিজ্ঞানীদের হাতে যা যা এসেছে, সবমিলিয়ে ২০০০ কেজির পণ্য মহাশূন্য থেকে পৃথিবীতে নামিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুন: Viral News: সবই রমণীর মন পেতে! ১ কোটি ৩৫ লক্ষ খরচ, খাটো থেকে দীর্ঘকায় হলেন ইনি

ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণায় প্রয়োজনীয় সামগ্রী তৈরির সংস্থা SpaceX CRS-27 মালবাহী মহাকাশযান ওই সব সামগ্রী পৃথিবীতে নামিয়ে আনছে। ১৫ এপ্রিল মহাশূন্য থেকে পৃথিবীর বুকে এসে নামবে ওই মালবাহী মহাকাশযান। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আপাতত মজুত রাখা হবে সেগুলি। সেখান থেকে নমুনা সংগ্রহ করে গবেষণা এগিয়ে নিয়ে যাবেন বিজ্ঞানীরা।

মহাশূন্যে ফলানো ফসল চেখে দেখবেন বিজ্ঞানীরা!

মহাশূন্যে ফলানো টমেটোর পাশাপাশি আর যে যে সামগ্রী পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, সেই তালিকায় রয়েছে, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তৈরি স্ফটিক। ওই স্ফটিক সৌরশক্তি উৎপাদন এবং বৈদ্যুতিন সামগ্রী তৈরিতে কাজে লাগবে। এ ছাড়াও মাইক্রোগ্র্যাভিটিতে ধমনীর বয়স সংক্রান্ত একটি গবেষণা চালাচ্ছে কানাডার মহাকাশ গবেষণা সংস্থা। তার কিছু নমুনাও নামিয়ে আনা হচ্ছে পৃথিবীতে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget